রবিবার সকাল সাড়ে ৯টা নাগাদ রাষ্ট্রপতি ভবনে পৌঁছে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে বাজেটের বিষয়ে অবহিত করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। পাশাপাশি, রাষ্ট্রপতিকে বাজেটের একটি কপিও তুলে দেন তিনি। আলোচনার পর রীতি মেনে নির্মলা সীতারামনকে দই-চিনি খাইয়ে দেন রাষ্ট্রপতি। এরপরই রাষ্ট্রপতি ভবন থেকে বেরিয়ে সংসদে ঢুকলেন অর্থমন্ত্রী।