বারাণসীর গঙ্গায় নৌকার ওপর ইফতার পার্টি। ভিডিও ভাইরাল হতেই শোরগোল। অভিযোগ, নৌকায় বসে একদল যুবক মুরগির বিরিয়ানি খেয়েছেন। সেই খাবারের অবশিষ্টাংশ গঙ্গায় ছুড়ে ফেলেছেন। এই ঘটনায় অভিযোগ দায়ের হওয়ার পর পুলিশ তড়িঘড়ি ১৪ জন যুবককে গ্রেফতার করেছে।