Advertisement

Durga Puja 2023: পুজোর থিমে রাস্তার মাস্টার, কলকাতার বুকে এক টুকরো আদিবাসী গ্রাম

Durga Puja 2023 Exclusive, Rastar Master: এবার বেলেঘাটা সরকার বাজারের মিলন সংঘের দুর্গাপুজোর থিমে ফুটে উঠেছে ‘রাস্তার মাস্টার’ আর আদিবাসী গ্রামে তাঁর গড়ে তোলা উন্মুক্ত পাঠশালা। তাই এ বছরে মিলন সংঘের ৭৮তম বর্ষের দুর্গাপুজোর থিম অনুযায়ী, বেলেঘাটায় এক টুকরো আদিবাসী গ্রামকে জীবন্ত করে তুলতে উদ্যোক্তাদের পাশে রয়েছেন খোদ রাস্তার মাস্টার নিজেই।

পুজোর থিমে রাস্তার মাস্টার, কলকাতার বুকে এক টুকরো আদিবাসী গ্রাম!পুজোর থিমে রাস্তার মাস্টার, কলকাতার বুকে এক টুকরো আদিবাসী গ্রাম!
সুদীপ দে
  • কলকাতা,
  • 16 Oct 2023,
  • अपडेटेड 9:46 PM IST
  • এবার বেলেঘাটা সরকার বাজারের মিলন সংঘের দুর্গাপুজোর থিমে ফুটে উঠেছে ‘রাস্তার মাস্টার’ আর আদিবাসী গ্রামে তাঁর গড়ে তোলা উন্মুক্ত পাঠশালা।
  • তাই এ বছরে মিলন সংঘের ৭৮তম বর্ষের দুর্গাপুজোর থিম অনুযায়ী, বেলেঘাটায় এক টুকরো আদিবাসী গ্রামকে জীবন্ত করে তুলতে উদ্যোক্তাদের পাশে রয়েছেন খোদ রাস্তার মাস্টার নিজেই।

Durga Puja 2023 Exclusive, Rastar Master: দু’বেলা দু’মুঠো খাবার জোটাতে যাদের হিমশিম খেতে হয়, তাদের কাছে রোজ স্কুলে যাওয়ার চেয়ে দিন মজুরির কাজে যাওয়াই বেশি জরুরি। দারিদ্রের সঙ্গে লড়াই করা গরীব আদিবাসী মানুষগুলোর কাছে স্কুলে যাওয়ার স্বপ্ন দেখাও যেন ‘বিলাসিতা’! দারিদ্র, কুসংস্কারের শিকলে বাঁধা আদিবাসী মানুষগুলোকে যিনি শিক্ষার আলোয় এনে মুক্তির স্বাদ দিতে, বাঁচার নতুন স্বপ্ন দেখাতে শেখাচ্ছেন, তাঁকে সকলে রাস্তার মাস্টার বলেই চেনে।

পশ্চিম বর্ধমানের জামুরিয়ার তিলকা মাঝি আদিবাসী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, একাধিক আন্তর্জাতিক সম্মানে সম্মানিত ‘রাস্তার মাস্টার’ দ্বীপনারায়ণ নায়েক এবার পুজোর হাজির কলকাতার একটি বারোয়ারি দুর্গাপুজোয়। এবার বেলেঘাটা সরকার বাজারের মিলন সংঘের দুর্গাপুজোর থিমে ফুটে উঠেছে ‘রাস্তার মাস্টার’ আর আদিবাসী গ্রামে তাঁর গড়ে তোলা উন্মুক্ত পাঠশালা। তাই এ বছরে মিলন সংঘের ৭৮তম বর্ষের দুর্গাপুজোর থিম অনুযায়ী, বেলেঘাটায় এক টুকরো আদিবাসী গ্রামকে জীবন্ত করে তুলতে উদ্যোক্তাদের পাশে রয়েছেন খোদ রাস্তার মাস্টার নিজেই।

ঠিক যে ভাবে পূর্ব ও পশ্চিম বর্ধমানের আদিবাসী গ্রামে রাস্তার উপরেই একাধিক উন্মুক্ত পাঠশালা গড়ে তুলেছেন দ্বীপনারায়ণবাবু, তেমনভাবেই অত্যন্ত আন্তরিকতায় মিলন সংঘের উদ্যোক্তা-শিল্পীদের সঙ্গে হাত মিলিয়ে কলকাতার বুকে গড়ে তুলছেন এক টুকরো আদিবাসী গ্রাম। এই পুজো কমিটির তরফ থেকে কমলেশ সেনগুপ্ত বলেন, “দুর্গাপুজো উপলক্ষে কলকাতায় ছোট্ট এই আদিবাসী গ্রাম অস্থায়ী। তবে এই উদ্যোগের মাধ্যমে শহরের হাজার হাজার দর্শনার্থীর চিনবেন ‘রাস্তার মাস্টার’কে। জানবেন তাঁর অক্লান্ত পরিশ্রমে দারিদ্র, কুসংস্কারের বিরুদ্ধে শিক্ষার আলো জ্বালানোর নিরলস প্রচেষ্টার সম্পর্কে। তাঁর এই কর্মকাণ্ডকে, তাঁর মতো শিক্ষকদের শ্রদ্ধা জানাতেই বেলেঘাটা মিলন সংঘের এ বারের দুর্গাপুজোর থিম ‘রাস্তার মাস্টার’। আশাকরি, এখানে এসে সকলের ভাল লাগবে।”

মিলন সংঘের এই উদ্যোগে কেন সামিল হলেন খোদ ‘রাস্তার মাস্টার’, কেন কলকাতায় দুর্গাপুজোর থিমের অস্থায়ী আদিবাসী গ্রাম গড়ে তুলতে তিনিও হাত লাগালেন উদ্যোক্তা-শিল্পীদের সঙ্গে? এই প্রশ্নের উত্তরে দ্বীপনারায়ণ নায়েক বলেন, “আত্মপ্রচারে নয়, দারিদ্রের বাধা পেরিয়ে একসঙ্গে তিন প্রজন্মকে শিক্ষিত করার জন্য নির্দিষ্ট কোনও পরিকাঠামোর চেয়ে সদিচ্ছা ও আন্তরিকতার কতটা প্রয়োজন, তা এ শহরের মানুষের কাছে তুলে ধরতেই উদ্যোক্তাদের অনুরোধে আমি এই উদ্যোগে সামিল হয়েছি। খোলা আকাশের নীচে একেবারে উন্মুক্ত পরিবেশে আধুনিক শিক্ষাদানের পথ আমাদের অনেক আগেই দেখিয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। আমি সে পথ ধরে এগিয়ে আদিবাসী এলাকার গরীব মানুষগুলোর কাছে শিক্ষার আলো পৌঁছে দিতে চেয়েছি। আর সেটা কীভাবে কতটা সম্ভব হয়েছে, তা এই পুজোর থিমের সাহায্যে হাজার হাজার মানুষ হয়তো জানতে-বুঝতে পারবেন।”

Advertisement

তাঁর উন্মুক্ত পাঠশালার ছবি 'UNICEF ফটো ওফ দি ইয়ার ২০২১'-এর দ্বিতীয় স্থান পেয়ে নজর কাড়ে বিশ্ববাসির। পরবর্তিতে সৌরভ দাসের তোলা ‘রাস্তার মাস্টার’-এর ওই পাঠশালার ছবিটি ইউনেস্কোর বিচারে গ্লোবাল পিস ফটো অ্যাওয়ার্ড জিতে পাকাপাকি ভাবে ঠাঁই পেয়েছে অস্ট্রিয়ার পার্লামেন্টে। তাই বেলেঘাটা সরকার বাজারের মিলন সংঘের দুর্গাপুজোর উদ্যোক্তাদের আশা, তাঁদের থিম দর্শনার্থীদের মনেও জায়গা করে নিতে পারবে।

Read more!
Advertisement
Advertisement