Advertisement

Hanuman Ji Blessed zodiac Signs: হনুমানজির আশীর্বাদে সব বিপদ কাটবে ৩ রাশির! ২০২৫-র বাকি ৯ মাস কাদের উপর সদয় হবেন বজরংবলি?

Hanuman Ji- Lucky Zodiac Signs: গ্রহ-নক্ষত্র অনুসারে ২০২৫ বছরটি খুবই বিশেষ। জ্যোতিষীদের মতে, ২০২৫ হল মঙ্গল গ্রহের বছর। কারণ এই বছরের মূলাঙ্ক ৯। সংখ্যাতত্ত্ব অনুসারে, ৯-কে মঙ্গল গ্রহের সংখ্যা হিসাবে বিবেচনা করা হয়। হনুমানজিকে মঙ্গলের দেবতা মনে করা হয়। 

Aajtak Bangla
  • কলকাতা ,
  • 17 Mar 2025,
  • अपडेटेड 4:56 PM IST

বজরংবলি বা হনুমান জি ভক্তি ও শক্তির এক অপূর্ব প্রতীক। মনের ভক্তি, নিষ্ঠা ও ভালোবাসায় তিনি সহজেই সন্তুষ্ট হন। পবনপুত্র হনুমান, সঞ্জীবনী বুটি এনে লক্ষ্মণের জীবন রক্ষা করেছিলেন। তাই তাকে লক্ষ্মণ প্রাণদাতাও বলা হয়। হনুমান জির বিশেষ মন্ত্র ও স্তব পাঠে উপকার পাওয়া যায়। গ্রহ-নক্ষত্র অনুসারে ২০২৫ বছরটি খুবই বিশেষ। জ্যোতিষীদের মতে, ২০২৫ হল মঙ্গল গ্রহের বছর। কারণ এই বছরের মূলাঙ্ক ৯। সংখ্যাতত্ত্ব অনুসারে, ৯-কে মঙ্গল গ্রহের সংখ্যা হিসাবে বিবেচনা করা হয়। হনুমানজিকে মঙ্গলের দেবতা মনে করা হয়। 

কথিত আছে যে, যাদের উপর হনুমানজির আশীর্বাদ বর্ষিত হয়, তাদের জীবনে কখনও কোনও ধরনের সমস্যার সম্মুখীন হতে হয় না। এমন কিছু রাশি আছে যাদের ২০২৫ সালের বাকি ৯ মাস হনুমান জির বিশেষ আশীর্বাদ লাভ করবে। জানুন কারা এপ্রিল থেকে ডিসেম্বর মাস অবধি হনুমানজির বিশেষ আশীর্বাদ পাবেন।

বৃশ্চিক/ SCORPIO রাশিফল Rashifal (Oct 24-Nov 22)

বজরংবলির কৃপায় বৃশ্চিক রাশির জাতকদের অত্যন্ত শুভ সময় আসছে। এরা হনুমান জির বিশেষ আশীর্বাদ পাবেন। তাদের জীবনে সুখ আসবে এবং সকল সমস্যার অবসান ঘটবে। ব্যবসা থেকে চাকরিতে লাভের সঙ্গে পদোন্নতি পাবেন। প্রেম জীবন বা দাম্পত্য জীবনের ক্ষেত্রে, হনুমানজির কৃপায় সব ধরনের সমস্যা একেবারে দূর হবে।

মেষ/ARIES রাশিফল Rashifal (March 21-April 20) 

জ্যোতিষশাস্ত্র অনুসারে, মেষ রাশির জন্য ২০২৫ খুব শুভ। হনুমানজির বিশেষ কৃপায় জীবনের সমস্ত সমস্যা দূর হবে। চাকরি থেকে শুরু করে ব্যবসা সব কিছুতেই সাফল্য পাবেন। ব্যবসায়ও আপনি প্রচুর লাভ পাবেন। এছাড়া পরিবারে যদি পারস্পরিক মতভেদ বা মারামারি হয়, তাহলে এ সমস্যাও দূর হবে।

মকর / CAPRICORN রাশিফল Rashifal (Dec 22-Jan 21) 

২০২৫ সালে, মকর রাশির লোকেরাও হনুমানজির বিশেষ কৃপা পাবেন। হনুমানজির কৃপায় জীবনের সকল দুঃখ দূর হবে। নষ্ট কাজও সম্পন্ন হতে দেখা যাবে এবং শুধু তাই নয়, জীবনে ইতিবাচক উন্নতি দেখা যাবে। পড়াশোনায় ভাল না লাগলে, নতুন বছর থেকে হনুমানজির শরণাপন্ন হয়ে মকর রাশির জাতকদের এই সমস্যাও দূর হবে।

Advertisement

(Disclaimer: এখানে দেওয়া তথ্য সাধারণ অনুমান এবং তথ্যের উপর ভিত্তি করে। আজতক বাংলা এটি নিশ্চিত করে না।) 
 

Read more!
Advertisement
Advertisement