Advertisement

Chaitra Navratri Rashifal Pramotion: অফিসে বসের সু'নজরে পড়বেন, মিলবে প্রোমোশন মেনে চলুন নবরাত্রির এই টোটকা

Chaitra Navratri Rashifal Pramotion: জ্যোতিষ ও বাস্তু বিশেষজ্ঞদের মতে, নবরাত্রির এই দিনগুলিতে প্রতিদিন সকালে বা সন্ধ্যায় নিয়ম করে ‘ওঁ দুং দুর্গায়ৈ নমঃ’ মন্ত্র জপ করলে মনঃসংযোগ ও আত্মবিশ্বাস বৃদ্ধি পায়। তবে কেবল মন্ত্রোচ্চারণই নয়, অফিসের কাজের পরিবেশেও বদল আনা জরুরি।

চৈত্র নবরাত্রিচৈত্র নবরাত্রি
Aajtak Bangla
  • নয়াদিল্লি,
  • 22 Mar 2026,
  • अपडेटेड 8:04 PM IST

Chaitra Navratri Rashifal Pramotion: ক্যালেন্ডারের পাতায় মার্চ মাস মানেই চৈত্র নবরাত্রির আবাহন। আবার এই মার্চ-এপ্রিল মাসই হলো চাকুরিজীবীদের ভাগ্যনির্ধারণের সময়। একদিকে দেবী দুর্গার আরাধনা, অন্যদিকে অফিসে সারা বছরের পরিশ্রমের খতিয়ান বা অ্যাপ্রেইজাল।

এই সন্ধিক্ষণে দাঁড়িয়ে কর্মজীবনে সাফল্যের স্বাদ পেতে এবং কাঙ্ক্ষিত বেতন বৃদ্ধি বা প্রোমোশন নিশ্চিত করতে আধ্যাত্মিক বিশ্বাস ও বাস্তুশাস্ত্রের মেলবন্ধন ঘটাচ্ছেন অনেকেই। শাস্ত্রীয় মতে, নবরাত্রির এই পবিত্র দিনগুলিতে সামান্য কিছু নিয়ম মেনে চললেই কর্মক্ষেত্রে পজিটিভ এনার্জির জোয়ার আসতে পারে, যা আপনার সাফল্যের পথকে প্রশস্ত করবে।

জ্যোতিষ ও বাস্তু বিশেষজ্ঞদের মতে, নবরাত্রির এই দিনগুলিতে প্রতিদিন সকালে বা সন্ধ্যায় নিয়ম করে ‘ওঁ দুং দুর্গায়ৈ নমঃ’ মন্ত্র জপ করলে মনঃসংযোগ ও আত্মবিশ্বাস বৃদ্ধি পায়। তবে কেবল মন্ত্রোচ্চারণই নয়, অফিসের কাজের পরিবেশেও বদল আনা জরুরি। বাস্তুমতে, কাজ করার সময় মুখ উত্তর বা পূর্ব দিকে রাখা অত্যন্ত শুভ। এতে কর্মদক্ষতা বাড়ে। পাশাপাশি নিজের ডেস্ক বা কাজের জায়গাটি সর্বদা পরিষ্কার ও গুছিয়ে রাখা প্রয়োজন। অগোছালো টেবিল নেতিবাচক শক্তিকে আকর্ষণ করে, যা কাজের মনোনিবেশে বাধা সৃষ্টি করতে পারে।

কর্মক্ষেত্রে বসের গুডবুকে নাম তুলতে এবং অ্যাপ্রেইজালে ভালো ফল পেতে ডেস্কে কিছু শুভ বস্তু রাখার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। রোজ কোয়ার্টজ বা সিট্রিন ট্রিয়ের মতো হিলিং ক্রিস্টাল রাখলে সৌভাগ্য ফেরে বলে অনেকের বিশ্বাস। এছাড়াও কাজের জায়গায় পর্যাপ্ত আলোর ব্যবস্থা রাখা এবং হালকা নীল বা সবুজ রঙের ব্যবহার মনকে শান্ত রাখে। তবে মনে রাখতে হবে, কেবল টোটকা নয়, কর্মক্ষেত্রে অলসতা ত্যাগ, ইতিবাচক চিন্তাভাবনা এবং সহকর্মীদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখাই হলো সাফল্যের আসল চাবিকাঠি। নবরাত্রির এই মাহেন্দ্রযোগ আপনার পেশাদার জীবনে সোনালী সুযোগ নিয়ে আসুক, এটাই এখন কাম্য।

 

Read more!
Advertisement
Advertisement