Advertisement

Lakshmi Ganesh: লক্ষ্মী-গণেশের এই ধরনের মূর্তি ঘরে আনবেন না, মারাত্মক!

দীপাবলির উৎসব আজ দেশ জুড়ে ধুমধাম করে পালিত হচ্ছে। এই দিনে দেবী লক্ষ্মী ও গণেশের পুজো করার নিয়ম আছে। নিয়ম অনুসারে করা পুজোয় দেবী লক্ষ্মী ও গণেশজি প্রসন্ন হন এবং ধন-সম্পদে ঘর পূর্ণ করে দেন। এমন পরিস্থিতিতে কিছু বিষয় খেয়াল রাখতে হবে। দীপাবলির দিন, প্রতিটি বাড়িতে লক্ষ্মী-গণেশের নতুন মূর্তি আনা হয়, তারপরে পুজো করা হয়। তাই নতুন প্রতিমা কেনার সময় কিছু বিষয় খেয়াল রাখতে হবে।

 বসে থাকা গণেশের মূর্তি শুভ  মনে করা হয় বসে থাকা গণেশের মূর্তি শুভ মনে করা হয়
Aajtak Bangla
  • কলকাতা,
  • 04 Nov 2021,
  • अपडेटेड 1:50 PM IST
  • বসে থাকা গণেশের মূর্তি শুভ
  • পুজোর স্থানে মা লক্ষ্মীর দুটি মূর্তি রাখবেন না
  • মূর্তি কেনার সময় যেগুলি নজরে রাখবেন


Diwali 2021: দীপাবলির উৎসব আজ দেশ জুড়ে ধুমধাম করে পালিত হচ্ছে। এই দিনে দেবী লক্ষ্মী ও গণেশের পুজো করার নিয়ম আছে। নিয়ম অনুসারে করা পুজোয় দেবী লক্ষ্মী ও গণেশজি প্রসন্ন হন এবং ধন-সম্পদে ঘর পূর্ণ করে দেন। এমন পরিস্থিতিতে কিছু বিষয় খেয়াল রাখতে হবে। দীপাবলির দিন, প্রতিটি বাড়িতে লক্ষ্মী-গণেশের নতুন মূর্তি আনা হয়, তারপরে পুজো করা হয়। তাই নতুন প্রতিমা কেনার সময় কিছু বিষয় খেয়াল রাখতে হবে।

 

 

এই ধরনের মূর্তি কিনুন 
১. গণেশজির মূর্তিতে কিছু জিনিস যেমন জনেউ, রঙ, শুঁজড, বাহন, অস্ত্র, হাতের সংখ্যা এবং আকৃতির কথা মাথায় রেখে কেনা উচিত। বসে থাকা গণেশ মূর্তি গ্রহণ করা শুভ বলে মনে করা হয়। এই ধরনের মূর্তির পুজো করলে ধন-সম্পদ আসে এবং কাজের বাধা দূর হয়। 

২. গণেশজিকে বক্রতুন্ড বলা হয়। মূর্তির মধ্যে, তার শুঁড়টি বাম দিকে বাঁকানো থাকা উচিত। এমন মূর্তি পূজা করলে ভগবান খুশি হন। হাতে মোদক সহ গণেশজির মূর্তি সুখ এবং সম্পদের প্রতীক হিসাবে বিবেচিত হয়।

৩. দীপাবলিতে গণেশের মূর্তি কেনার সময় মনে রাখবেন যে এমন কোনও মূর্তির পুজো করলে যেটিতে গণপতির বাহন নেই অর্থাৎ ইঁদুর থাকে না তাতে ত্রুটি হতে পারে। তাই  শুধুমাত্র বাহন সমেত গণেশজিকে বাড়ি আনুন। 

৪. যখনই মা লক্ষ্মীকে বিষ্ণুজি এবং গণেশজির সাথে পুজো করা হয়, তখন সর্বদা গণেশজি লক্ষ্মীর  যেন ডানদিকে এবং বিষ্ণু লক্ষ্মী প্রতিমার  বাম দিকে থাকা উচিত। সঠিক উপায়ে পুজো করলে দেবী লক্ষ্মীর কৃপা অর্জিত হয়। আপনি যদি অনুরূপ ছবি বা মূর্তি পুজো করতে যাচ্ছেন তবে এটি মনে রাখবেন।

৫. পুজোর স্থানে মা লক্ষ্মীর দুটি মূর্তি রাখা উচিত নয়। লক্ষ্মীর দুটি মূর্তি কাছাকাছি রাখবেন না। এটা করলে ঘরে কলহ বাড়তে পারে।

৬. সিংহাসনে বসে থাকা গণেশ লক্ষ্মীর চাহিদা বেশি। লক্ষ্মী ঠাকুরের কাছে পদ্ম বেশি প্রিয়, তাই পদ্ম ফুলের তৈরি সিংহাসনের বিশেষ চাহিদা রয়েছে।

Advertisement

 

Read more!
Advertisement
Advertisement