
Durga Puja Chaturthi Panchang 9th October 2021: পঞ্চ অঙ্গের সমাহারকে, জ্যোতিষশাস্ত্রের ভাষায় 'পঞ্চাঙ্গ' (Panchang) বা 'পঞ্জিকা' (Panjika) বলা হয়। এটি গ্রহ - নক্ষত্রে এবং চাঁদের অবস্থানের উপর ভিত্তি করে রচিত হয়। ভারতীয় দিনপঞ্জির এই পাঁচটি অঙ্গ হল - তিথি, বার, নক্ষত্র, যোগ এবং করণ। এক নজরে দেখে নিন আজকের পঞ্চাঙ্গ (Today's Panchang)।
পঞ্চাঙ্গ ৯ অক্টোবর ২০২১, শনিবার
* বিক্রম সম্বত - ২০৭৮, আনন্দ
* শক সম্বত - ১৯৪৩, প্লব
* এদিন আশ্বিন মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথি লাগবে দিবা ঘ ১১:১৩ মিনিটে।
* সূর্য কন্যা রাশিতে অবস্থান করবে। চন্দ্র প্রথমে বৃশ্চিকে এবং সকাল ১১.১৯ মিনিটের পর তুলাতে অবস্থান করবে।
* জন্মে - তুলা রাশি শূদ্রবর্ণ মতান্তরে ক্ষত্রিয়বর্ণ রাক্ষসগণ অষ্টোত্তরী বুধের ও বিংশোত্তরী বৃহস্পতির দশা।
* মৃতে - ত্রিপাদদোষ, রাত্রি ঘ ৯.১১ গতে একপাদদোষ।
* যোগিনী - অগ্নিকোণে, দিবা ঘ ১১:১৩ গতে নৈঋতে।
আজকের পঞ্জিকা
* আশ্বিন মাসের শুক্লপক্ষের তৃতীয়া
* নক্ষত্র -বিশাখা নক্ষত্র
* আজকের কম্পাস:পূর্ব দিকে
* আজকের রাহুকাল: সন্ধে ৯:১৯ - ১০:৪৬ মিনিট
* সূর্যোদয় - সকাল ৫:৩৫ মিনিটে
* সূর্যাস্ত - সন্ধ্যা ৫:১৫ মিনিটে
শুভ সময়
* অভিজিৎ মুহূর্ত - দুপুর ১১:৫০ - ১২:৩৭ মিনিট
* অমৃত কাল - সকাল ০৮:৪৭ - ১০:১৫ মিনিট
* ব্রহ্ম মুহূর্ত - ভোর ০৪:৪৮ - ০৫:৩৬ মিনিট
যোগ
* অমৃত যোগ - দিবা ঘ ৬:২৪ মধ্যে ও ৭:৯ গতে ৯:২৭ মধ্যে ও ১১:৪৫ গতে।
* মাহেন্দ্র যোগ - রাত্রি ঘ ২:৭ গতে ৩:৭ মধ্যে।
* গ্রহস্ফুটের নক্ষত্র সংখ্যা - র১৩ চ১৫ ম১৩ বু১৩ বৃ২৩ শু১৭ শ২১ রা৪ কে১৭