Advertisement

Monday Astro Tips: মা লক্ষ্মীর কৃপায় টাকা আসবে হু হু করে, সোমে করুন এই বিশেষ উপায়

Monday Astro Tips: জ্যোতিষশাস্ত্র অনুসারে, কিছু বিশেষ উপায় রয়েছে, যা করলে ঘরে সুখ-সমৃদ্ধি আসে। সোমবার দিনটারে ভগবান শিবের পুজোর জন্য বিশেষ বলে মনে করা হয়। বিশ্বাস করা হয় যে সোমবার ব্রত রাখলে সব ধরনের মনোস্কামনা পূরণ হয়।

সোমবারের জ্যোতিষ টিপসসোমবারের জ্যোতিষ টিপস
Aajtak Bangla
  • কলকাতা,
  • 04 Jan 2026,
  • अपडेटेड 4:23 PM IST
  • জ্যোতিষশাস্ত্র অনুসারে, কিছু বিশেষ উপায় রয়েছে, যা করলে ঘরে সুখ-সমৃদ্ধি আসে।

জ্যোতিষশাস্ত্র অনুসারে, কিছু বিশেষ উপায় রয়েছে, যা করলে ঘরে সুখ-সমৃদ্ধি আসে। সোমবার দিনটারে ভগবান শিবের পুজোর জন্য বিশেষ বলে মনে করা হয়। বিশ্বাস করা হয় যে সোমবার ব্রত রাখলে সব ধরনের মনোস্কামনা পূরণ হয়। শিবের পুজো করলে মানসিক শান্তি আসে। আসুন সোমবারের এই বিশেষ উপায় জেনে নিন। 

শিবের আরাধনা
সোমবার সমৃদ্ধির জন্য ভগবান শিবকে চন্দন, বেলপাতা, ধুতুরা বা আকন্দের ফুল, দুধ, গঙ্গাজল অবশ্যই অর্পণ করবেন। এইদিন ইচ্ছা পূর্তির জন্য ১০৮ বার মহামৃত্যুঞ্জয় মন্ত্রের জপ করুন। শিবকে গমের আটা দিয়ে তৈরি প্রসাদ নিবেদন করুন। এদিন সন্ধের সময় কালো তিল ও কাঁচা চাল মিশিয়ে ব্রাহ্মণকে দান করুন। বিশ্বাস করা হয় যে এরকম করলে পিতৃদোষ থেকে রেহাই পাওয়া যায়। কারণ অনেক সময় অর্থপ্রাপ্তিতে পিতৃদোষ বাধা দেয়। 

শিবের ভোগ
সোমবার দেশি ঘিয়ে আটা দিয়ে তৈরি প্রসাদ বানিয়ে তা ভগবান শিবকে নিবেদন করুন। বিশ্বাস করা হয় যে এই ভোগ দিলে অর্থহানি হবে না। যদি বার বার অর্থ সঙ্কটে ভুগছেন তাহলে সোমবার সন্ধেতে রুপোর নাগ-নাগিনের জোড়া দান করুন। এতে সমস্যা সমাধান হতে পারে। এছাড়াও সোমবার করে মাছেদের আটার গোল্লা খাওয়ালে অর্থ সংক্রান্ত সমস্যা দূর হয়ে যায়। সোমবার করে ৫ জন কন্যাকে পায়েস খাইয়ে দক্ষিণা দিলে ঘরে মা লক্ষ্মীর বাস থাকে। 

সোমবার সাদা জিনিস দান
সোমবার করে সাদা জিনিস যেমন দুধ, দই, সাদা কাপড়, চিনি দান করা ফলদায়ক হতে পারে। এছাড়াও এইদিন ভগবান শিবের শিব রক্ষা স্ত্রোত্রের পাঠ করলে আত্মবিশ্বাস বৃদ্ধি পায়। এছাড়াও শিব তাণ্ডব স্ত্রোত্র পাঠ করলে অর্থ সংক্রান্ত সব সমস্যা দূর হবে। যাঁদের জন্মছকে চন্দ্র দুর্বল, তাঁরা সোমবার করে চন্দ্রদেবের স্ত্রোত্র পাঠ করলে ফল পাবেন। এতে চন্দ্রমা শক্তিশালী হয় ও আমদানি বাড়বে। 

Advertisement
Read more!
Advertisement
Advertisement