Advertisement

Numerology: 'ক' দিয়ে নাম শুরু? চরিত্র কেমন-বড় দুর্বলতা কোনটি?

Numerology: ক দিয়ে যাঁদের নাম শুরু হয় তাঁদের মধ্যে প্রবল ইচ্ছাশক্তি থাকে। কোনও কিছু জেদ চেপে বসলে তাঁরা সেটা করেই ছাড়েন বলা যায়। প্রেম এদের জীবনে অনেক বড় প্রভাব ফেলে। মানুষের বিশ্বাস নিয়ে খেলা এরা কোনও মতেই পছন্দ করেন না। সঠিক জীবনসঙ্গী না পাওয়া পর্যন্ত এরা অপেক্ষা করতে থাকেন।

'ক' দিয়ে নাম শুরু হলে চরিত্র কেমন। প্রতীকী ছবি'ক' দিয়ে নাম শুরু হলে চরিত্র কেমন। প্রতীকী ছবি
Aajtak Bangla
  • দিল্লি ,
  • 17 May 2022,
  • अपडेटेड 12:11 PM IST
  • 'ক' দিয়ে নাম শুরু?
  • চরিত্র কেমন-বড় দুর্বলতা কোনটি?
  • জানুন বিস্তারিত তথ্য

Numerology: নামের প্রথম অক্ষর দিয়ে ব্যক্তিত্ব প্রকাশ পায়। কোনও ব্যক্তির নামের প্রথম অক্ষর দিয়ে তাঁর চরিত্র, গুণাবলী এবং ভবিষ্যত কেমন হতে পারে সেই সম্পর্কে একটা আভাস মেলে। বাংলা বর্ণমালার বিভিন্ন অক্ষরের এমন কিছু গুণ রয়েছে। ক দিয়ে যাঁদের নাম শুরু হয় কেমন হয় সেই তাঁদের ব্যক্তিত্ব। জানুন সংখ্যাতত্ত্ব নিয়ে গুরুত্বপূর্ণ কিছু কথা। 'ক' দিয়ে নাম শুরু ব্যক্তিরা সাধারণত শান্তিপ্রিয় এবং লাজুক প্রকৃতির হয়। এরা সাধারণত খুব বেশি মানুষের সঙ্গে মিশতে পছন্দ করেন না। খুব অল্প সংখ্যক কাছের মানুষ থাকে এদের। তাঁদের সঙ্গেই থাকতে পছন্দ করেন। সেই সঙ্গে এঁরা অত্যন্ত লাজুক স্বভাবের হয়ে থাকেন। 

কেমন ব্যক্তিত্ব এঁদের?

ক দিয়ে যাঁদের নাম শুরু হয় তাঁদের মধ্যে প্রবল ইচ্ছাশক্তি থাকে। কোনও কিছু জেদ চেপে বসলে তাঁরা সেটা করেই ছাড়েন বলা যায়। প্রেম এদের জীবনে অনেক বড় প্রভাব ফেলে। মানুষের বিশ্বাস নিয়ে খেলা এরা কোনও মতেই পছন্দ করেন না। সঠিক জীবনসঙ্গী না পাওয়া পর্যন্ত এরা অপেক্ষা করতে থাকেন।

সহজে হাল ছেড়ে দেওয়ার পাত্র এরা নন। তবে এদের জীবনে বরপুর রহস্য থাকে। ব্যক্তিগত জীবনের সিক্রেট মাঝেমধ্যে নিজের কাছেই রাখেন। কাছের বন্ধুদের সামনেও বলতে চান না। সেই সঙ্গে রোমাঞ্চও কম কিছু থাকে না এদের।

বড় দুর্বলতা কোনটি?

তবে সবথেকে সমস্যা হল এরা খুব তাড়াতাড়ি হতাশ হয়ে যান। কোনও কিছুতে ধাক্কা পেলে অনেকটাই ভেঙে পড়েন। সেই থেকে এদের মনে বিরক্ত বা রাগ চলে আসে। এটাই এদের সবথেকে বড় দুর্বলতা। ভবিষ্যতে এটা নিয়ে সমস্যা বাড়তে পারে। ক দিয়ে যাঁদের নাম শুরু হয় তাঁদের এই বিষয়ে সতর্ক থাকতে হবে। এরা কাছের বন্ধুদের অনেকটা ভালোবাসেন। কোনও কিছু নিয়ে কৃপণতা এরা মোটেও বরদাস্ত করেন না। সেই সঙ্গে নিজের পরিবারকেও অনেকটাই সময় দিয়ে থাকেন। তবে এঁরা একাকীত্ব পছন্দ করেন। কোন কোনও সময়ে এরা একা থাকতে এবং নিজেকে বেশি সময় দিতেই স্বাচ্ছন্দ্য বোধ করেন।

Advertisement

Read more!
Advertisement
Advertisement