Advertisement

Rahu Mantra Chant: বশে থাকবে পাপী গ্রহ রাহু, আর্থিক লাভ হবে এই মন্ত্র জপে

জ্যোতিষ অনুসারে রাহু হল পাপী গ্রহ। এই গ্রহের অশুভ প্রভাব যখন কোনও রাশিতে পড়ে, সেই রাশির জাতকদের জীবনে নানা সমস্যা দেখা দেয়। সমুদ্র মন্থনের ফলে উত্থিত অমৃত দেবতাদের থেকে চুরি করতে গিয়ে ধরা পড়ে যায় এক দানব। বিষ্ণু সুদর্শন চক্র দিয়ে তার শরীরকে দু-টুকরো করে কেটে দেন। এই রাক্ষসের মুণ্ড ও ধড় রাহু ও কেতু নামে পরিচিত।

রাহু মন্ত্র রাহু মন্ত্র
Aajtak Bangla
  • কলকাতা,
  • 02 Feb 2026,
  • अपडेटेड 5:46 PM IST
  • জ্যোতিষ অনুসারে রাহু হল পাপী গ্রহ।

জ্যোতিষ অনুসারে রাহু হল পাপী গ্রহ। এই গ্রহের অশুভ প্রভাব যখন কোনও রাশিতে পড়ে, সেই রাশির জাতকদের জীবনে নানা সমস্যা দেখা দেয়।  সমুদ্র মন্থনের ফলে উত্থিত অমৃত দেবতাদের থেকে চুরি করতে গিয়ে ধরা পড়ে যায় এক দানব। বিষ্ণু সুদর্শন চক্র দিয়ে তার শরীরকে দু-টুকরো করে কেটে দেন। এই রাক্ষসের মুণ্ড ও ধড় রাহু ও কেতু নামে পরিচিত। যাদের জন্মছকে রাহুর অশুভ দশা থাকে, তাঁদের কয়েকটি কাজ করার পরামর্শ দেন জ্যোতিষবিদরা। এই কাজগুলি ঠিকমতো পালন করলে রাহুর অশুভ প্রভাব কেটে যেতে পারে। জেনে নিন রাহুকে শান্ত করতে কোন কোন কাজ করা জরুরি।

রাহুর অশুভ প্রভাব
যাদের জন্মছকে রাহু অশুভ স্থানে অবস্থান করে, তারা প্রায়ই নানা অসুখ বিসুখে ভুগে থাকে। বিশেষ করে পেটের গোলমাল ও হার্টের সমস্যায় নাজেহাল হতে হয় এদের। আরও ভয়ের বিষয় হল, রাহুর দশায় থাকা ব্যক্তির আত্মহত্যার প্রবণতা তীব্র হয়ে ওঠে। রাহু যখন কারও কোষ্ঠীতে অশুভ স্থানে থাকে, তখন নানা ভাবে সেই ব্যক্তিকে সংকেত পাঠাতে থাকে। যে ব্যক্তির রাহু খারাপ, তিনি সব বিষয়েই মানসিক সংশয়ে ভোগেন। কখনও কোনও সিদ্ধান্ত তিনি ঠিক করে নিতে পারেন না। সবাইকে অবিশ্বাসের চোখে দেখেন ওই ব্যক্তি। ঘুমের মধ্যে এরা ভয়ের স্বপ্ন দেখেন। এরা অন্যকে প্রতারণা করে। খারাপ সঙ্গে জড়িয়ে পড়ে এরা। রাহু যাদের জন্মছকে অশুভ, তাদের অনেক শত্রু থাকে।

রাহুকে শান্ত করার উপায়
-জীবন থেকে রাহুর অশুভ দশা সরাতে প্রতি শনিবার উপবাস রাখুন। এর সঙ্গে নীল রঙের ফুল দিয়ে নিয়মিত মহাদেবের পুজো করুন। রাহুর অশুভ দশা চললে মহাদেবের রুদ্রাভিষেক করুন। এর ফলে আপনার উপর থেকে রাহুর অশুভ দশা কেটে যাবে।

-রাহুকে শান্ত করতে ছয় থেকে সাত রতিন ওনিক্স ধারণ করুন। শনিবারে ডান হাতের মধ্যমায় এটি পরুন। চাইলে রাহুর উপ-রত্ন তুর্সাভাও ধারণ করতে পারেন। অথবা এক টুকরো সাদা চন্দনকাঠ কালো কাপড়ে বেঁধে হাতের বেঁধে রাখুন।

Advertisement

-রাহুর অশুভ প্রভাব থেকে মুক্তি পেতে রাহুর মন্ত্র জপ করুন।

রাহুর তান্ত্রিক মন্ত্র: ওম হ্রীম রাহাভে নমহঃ

Read more!
Advertisement
Advertisement