Advertisement

Vastu Tips For Morpankhi: বলা হয় কৃষ্ণের প্রতীক, মানি প্ল্যান্টের চেয়েও দ্রুত টাকা আনে এই গাছ

Morpankhi Plant Benefit: বাস্তুশাস্ত্র অনুসারে, বাড়িতে গাছপালা রাখলে ইতিবাচক শক্তি বাস করে। এর ফলে ঘরে সুখ-শান্তি, সমৃদ্ধি ও লক্ষ্মীর অধিবাস হয়। শাস্ত্রে ময়ূরপঙ্খী গাছকে অত্যন্ত শুভ বলে বর্ণনা করা হয়েছে। বাড়িতে এটি রাখার অনেক উপকারিতা বলা হয়েছে। জেনে নিন এর উপকারিতা এবং বাড়িতে রাখার সঠিক উপায়।

বাড়িতে মানি প্ল্যান্টের চেয়েও দ্রুত টাকা আনে কৃষ্ণের প্রিয় এই গাছবাড়িতে মানি প্ল্যান্টের চেয়েও দ্রুত টাকা আনে কৃষ্ণের প্রিয় এই গাছ
Aajtak Bangla
  • কলকাতা,
  • 29 May 2023,
  • अपडेटेड 2:42 PM IST

Morpankhi Plant Benefit: বাস্তুশাস্ত্রে গাছ গাছালির  বিশেষ গুরুত্ব রয়েছে। কথিত আছে যে বাড়িতে গাছ-গাছালি লাগালে ইতিবাচক শক্তি বাস করে। বাস্তুশাস্ত্রে কিছু ময়ূরপঙ্খী গাছকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। ময়ূরপঙ্খী গাছকে খুব সৌভাগ্যবান মনে করা হয়। এটা বিশ্বাস করা হয় যে ময়ূরপঙ্খী গাছ ভগবান শ্রীকৃষ্ণের খুব প্রিয়। এটি ঘরে লাগালে সুখ, শান্তি, সমৃদ্ধি আসে এবং দেবী লক্ষ্মী অধিষ্ঠান করেন। আসুন জেনে নেওয়া যাক বাড়িতে ময়ূরপঙ্খী গাছ লাগানোর উপকারিতা।

 

বাড়িতে ময়ূরপঙ্খী গাছ লাগানোর সুফল

আরও পড়ুন

  • বাস্তুশাস্ত্র অনুসারে, উত্তর ও পূর্ব দিকে ময়ূরপঙ্খী গাছ লাগানো শুভ। বলা হয় যে পূর্ব দিক ভগবান সূর্যের সঙ্গে সম্পর্কিত এবং উত্তর  কুবেরের সঙ্গে সম্পর্কিত। তাই এই দুই দিকে ময়ূরপঙ্খী গাছ লাগালে ঘরে ধন ও সুখ আসে।
  •  
  • বাস্তুশাস্ত্র অনুসারে বাড়ির প্রধান ফটকে ময়ূরপঙ্খী গাছ লাগালে ঘরে নেতিবাচক শক্তি আসে না এবং সুখ শান্তি বাস করে।
  • বাস্তুশাস্ত্র অনুসারে বাড়ির উত্তর দিকে ময়ূরপঙ্খী গাছ লাগালে লক্ষ্মী বাড়িতে স্থায়ীভাবে বাস করেন এবং বাড়িতে অর্থের অভাব হয় না।
  • প্রতিদিন ঝামেলা হলে বাড়িতে ময়ূরপঙ্খীর চারা লাগাতে হবে, এতে ঘরে শান্তি আসে এবং পরিবারে ভালোবাসা বাড়ে।
  • বাচ্চাদের মন পড়ালেখায়  না থাকলে ঘরে ময়ূরপঙ্খী গাছ লাগাতে হবে। বাড়িতে লাগালে একাগ্রতা বাড়ে।
  • বাস্তুশাস্ত্র অনুসারে, ময়ূরপঙ্খী গাছ একা রোপণ করা হয় না। এটি সবসময় জোড়ায় রোপণ করা হয়। এতে দাম্পত্য জীবন সুখের হয়।
  • বাস্তুশাস্ত্র অনুসারে বাড়িতে রাখা ময়ূরপঙ্খী গাছ শুকিয়ে গেলে সঙ্গে সঙ্গে তার জায়গায় অন্য একটি গাছ লাগাতে হবে। এতে ঘরে নেতিবাচকতা আসে না।

তাই ময়ূরপঙ্খী উদ্ভিদকে বাস্তুশাস্ত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়েছে এবং আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে এটিকে ভগবান কৃষ্ণের প্রতীক হিসেবে বিবেচনা করা হয়। এটি ঘরে লাগালে যেমন আপনার বাড়ির সৌন্দর্য বৃদ্ধি করে, সেইসঙ্গে এর শুভ প্রভাবের কারণে বাড়ির সুখ-সমৃদ্ধিও বৃদ্ধি পায় এবং ভগবানের কৃপায় আপনার সম্পদ বাড়তে থাকে।

(Disclaimer: এখানে দেওয়া তথ্য সাধারণ বিশ্বাস এবং তথ্যের উপর ভিত্তি করে। আজতক বাংলা এটি নিশ্চিত করে না।)

Read more!
Advertisement
Advertisement