Advertisement

Vastu Tips For WiFi Router: Wi-fi রাউটারও বাস্তু মেনে রাখতে হয়, নইলে সংসারের ভারসাম্য বিগড়ে যেতে পারে

Vastu Tips For WiFi Router:  ইন্টারনেটের এই রয়টারটি বাড়িতে যেখানে-সেখানে বসিয়ে রাখলেই হলো না। বাস্তুশাস্ত্রমতে, ভুল জায়গায় ওয়াইফাই রাখলে শুধু যে সিগন্যাল দুর্বল হয় তাই নয়, পরিবারে অশান্তি আর আর্থিক অনটনও পিছু নিতে পারে।

ওয়াই-ফাই বাস্তু টিপসওয়াই-ফাই বাস্তু টিপস
Aajtak Bangla
  • 08 Apr 2026,
  • अपडेटेड 10:51 AM IST

Vastu Tips For WiFi Router: সংসারে এখন চাল-ডাল আর নুন-তেলের মতোই অপরিহার্য হয়ে উঠেছে ওয়াইফাই। অফিস হোক বা বিনোদন, ইন্টারনেটের জাদুবক্স ছাড়া এক মুহূর্তও চলে না। কিন্তু আধুনিক এই যন্ত্রটি অন্দরে কোথায় বসিয়ে রেখেছেন, তা নিয়ে কখনও ভেবে দেখেছেন কি? বাস্তু বিশেষজ্ঞদের মতে, রাউটারের সঠিক অবস্থান শুধুমাত্র ঝোড়ো গতির ইন্টারনেট নিশ্চিত করে না, ঘরের ইতিবাচক শক্তির প্রবাহকেও সচল রাখে।

কিন্তু ইন্টারনেটের এই রয়টারটি বাড়িতে যেখানে-সেখানে বসিয়ে রাখলেই হলো না। বাস্তুশাস্ত্রমতে, ভুল জায়গায় ওয়াইফাই রাখলে শুধু যে সিগন্যাল দুর্বল হয় তাই নয়, পরিবারে অশান্তি আর আর্থিক অনটনও পিছু নিতে পারে।

ভুল জায়গায় রাউটার বসালে অশুভ শক্তির প্রভাবে সংসারে অশান্তি থেকে শুরু করে মানসিক চাপ সবই বাড়তে পারে। তাই সুফল পেতে আজই বদলে ফেলুন রাউটারের অভিমুখ। বাস্তুর নিয়ম মেনে রাউটারটিকে রাখলে শান্তি-সুস্বাস্থ্য, আর্থিক সমৃদ্ধি আসতে পারে। মনে রাখবেন, শোওয়ার ঘরে খাটের একদম কাছে এই যন্ত্র রাখা স্বাস্থ্যের পক্ষে মোটেই শুভ নয়। তাই প্রযুক্তির সঙ্গেই বাস্তুবিধান মেনে চললে ডিজিটাল দুনিয়ার পাশাপাশি ঘরের শান্তিও অটুট থাকবে।

কোন দিকে রাখবেন?
বাস্তুবিদদের মতে, বাড়িতে পজিটিভ এনার্জির প্রবাহ ঠিক রাখতে ওয়াইফাই রাউটারটি সবসময় ঘরের উত্তর-পূর্ব (ঈশান কোণ) বা উত্তর দিকে রাখা উচিত। এই দিকটিকে উন্নতির দিক হিসেবে গণ্য করা হয়। ভুলেও রাউটারটিকে শোওয়ার ঘরে বা খাটের খুব কাছে রাখবেন না, এতে ঘুমের ব্যাঘাত হওয়ার পাশাপাশি মানসিক দুশ্চিন্তা বাড়তে পারে। এমনকি দক্ষিণ-পশ্চিম কোণে এই যন্ত্র রাখলে ঘরের খুদে সদস্যদের পড়াশোনাতেও অমঙ্গল হতে পারে বলে অনেকেরই অভিমত। তাই প্রযুক্তির সঙ্গে বাস্তুর মেলবন্ধন ঘটিয়েই সাজান আপনার অন্দরমহল।

 



 

Read more!
Advertisement
Advertisement