Advertisement

Piyush Goyal: বিশ্ব বাজারের ৭০ শতাংশ খুলে গেল, ৩৮ দেশের সঙ্গে ডিলের পর দাবি কেন্দ্রের

কিছুদিন আগেই 'মাদার অব অল ডিল' হয়েছে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে। তারপর আবার আমেরিকার সঙ্গে বাণিজ্য চুক্তিও হয়ে গিয়েছে। আর এসবের মাঝেই আবার বাণিজ্য চুক্তি নিয়ে মুখ খুললেন কেন্দ্রীয় বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল। তিনি জানিয়েছেন যে ভারত ইতিমধ্যেই ৩৮ দেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি করে ফেলেছে। যার ফলে বাড়তে চলেছে ভারতের ব্যবসা এবং বাণিজ্য। ভারতীয় চাষিদেরও একটা বিরাট লাভ হবে। 

পীযূষ গোয়েলপীযূষ গোয়েল
Aajtak Bangla
  • কলকাতা,
  • 14 Feb 2026,
  • अपडेटेड 4:29 PM IST
  • কিছুদিন আগেই 'মাদার অব অল ডিল' হয়েছে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে
  • আবার আমেরিকার সঙ্গে বাণিজ্য চুক্তিও হয়ে গিয়েছে
  • ৩৮ দেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি করে ফেলেছে

কিছুদিন আগেই 'মাদার অব অল ডিল' হয়েছে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে। তারপর আবার আমেরিকার সঙ্গে বাণিজ্য চুক্তিও হয়ে গিয়েছে। আর এসবের মাঝেই আবার বাণিজ্য চুক্তি নিয়ে মুখ খুললেন কেন্দ্রীয় বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল। তিনি জানিয়েছেন যে ভারত ইতিমধ্যেই ৩৮ দেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি করে ফেলেছে। যার ফলে বাড়তে চলেছে ভারতের ব্যবসা এবং বাণিজ্য। ভারতীয় চাষিদেরও একটা বিরাট লাভ হবে। 

বাণিজ্য মন্ত্রী জানান যে ৭০ শতাংশ গ্লোবাল ট্রেড খুলে গিয়েছে ভারতের জন্য। আর এই সব ট্রেড ডিল ভারতীয় কৃষকদের জন্য খারাপ কিছুও নয়। বরং খুবই ভাল। এতে শ্রমজীবী মানুষদের উপকারেরও সবরকম চেষ্টা করা হয়েছে। যার ফলে দেশের অর্থনীতি অনেকটাই এগিয়ে যাবে। বাড়বে টাকা। 

কংগ্রেসের কথা ভেবে দুঃখ হয়
দেশের জন্য কিছুই করে না কংগ্রেস পার্টি। তারা উন্নয়ন নিয়ে চিন্তিত নয়। তারা নিয়মিত মিথ্যে প্রচার করে ভেসে থাকতে চায় বলে দাবি করেন পীযূষ গোয়েল। তাঁর আরও দাবি, রাহুল গান্ধীর মতো নেতারা যতই চেষ্টা করুক না কেন, ভারতের উন্নয়ন আটকানো যাবে না।  

৩৫০০০ কোটির টেক্সটাইল ইন্ড্রাস্ট্রি খুলে যাবে
পীযূষ গোয়েল দাবি করেন, যখন বোকা মানুষেরা রাজনীতি করেন, তখন এই ধরনের অভিযোগ তুলে আনেন। ভারত টেক্সটাইল ব্যবসায় এগিয়ে যাবে। আগামীদিনে ব্যবসা হবে দ্বিগুণ। মুক্ত বাণিজ্য চুক্তির জন্য ৩৫০০০ কোটি টাকার টেক্সটাইল ব্যবসার বাজার খুলে যাবে। 

তিনি আরও জানান, বাংলাদেশের উপর শূন্য ট্যারিফ লাগান হয়েছে ঠিকই। তবে সেটা শুধু আমেরিকা থেকে তুলো কিনলেই পাওয়া যাবে। নইলে শুল্ক শূন্য নয়।  

৭০ শতাংশ মার্কেট খুলে যাচ্ছে
যখন আমাদের সামনে এত বড় মার্কেট খুলে যাচ্ছে, তখন সেটা কৃষকদের সাহায্যই করবে। কৃষকদের জন্য রয়েছে বিরাট সুযোগ। ভারতের জন্য পৃথিবীর ৭০ শতাংশ মার্কেট খুলে যাচ্ছে। ইউরোপ, ব্রিটেন বা নিউজিল্যান্ড, ভারতীয় প্রডোক্টের উপর শুল্ক হল শূন্য, এমনই জানান বাণিজ্য মন্ত্রী।

Advertisement

পীযূষ গোয়েল আরও দাবি করেন যে বাণিজ্যের সময় আমরা দেখি যে আমরা কী তৈরি করছি, আর তারা কী তৈরি করছে। তেমন হলে আমরা ভারতে অন্য দেশের পণ্য ঢুকতে দিই না। তবে বর্তমানে দেশের মশলা, ফল এবং সবজির জন্য বিরাট বাজার খুলে গেল।

 

Read more!
Advertisement
Advertisement