Advertisement

8th pay commission : কেন্দ্রীয় সরকারি কর্মীদের বেতন বাড়বে ৩৫% পর্যন্ত, কবে থেকে অ্যাকাউন্টে ঢুকবে টাকা?

অষ্টম কমিশনের (8th Pay Commission) আওতায় ডিএ (Dearness Allowance) কবে পাবেন, তা নিয়ে প্রশ্ন সরকারি কর্মীদের মনে। অষ্টম পে কমিশন চালু হলে সরকারি কর্মীদের অ্যাকাউন্টে মোটা টাকা ঢুকবে।

ডিএ কবে বাড়বে? ডিএ কবে বাড়বে?
Aajtak Bangla
  • দিল্লি ,
  • 26 Mar 2026,
  • अपडेटेड 5:25 PM IST
  • কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য বড় খবর
  • কবে থেকে বাড়বে ডিএ?

অষ্টম কমিশনের (8th Pay Commission) আওতায় ডিএ (Dearness Allowance) কবে পাবেন, তা নিয়ে প্রশ্ন সরকারি কর্মীদের মনে। অষ্টম পে কমিশন চালু হলে সরকারি কর্মীদের অ্যাকাউন্টে মোটা টাকা ঢুকবে। ফলে দীর্ঘদিন ধরে অপেক্ষা করছেন কেন্দ্রীয় সরকারি কর্মী ও পেনশনভোগীরা। এই বিষয়ে নিজেদের অবস্থান কিছুটা স্পষ্ট করল কেন্দ্রীয় সরকার। 

সংসদে জানাল সরকার

সম্প্রতি সংসদে লিখিত উত্তরে অর্থ প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী জানান, ২০২৫ সালের ৩ নভেম্বর সরকার আনুষ্ঠানিকভাবে অষ্টম কেন্দ্রীয় পে কমিশন গঠন করেছে। কমিশনকে ১৮ মাস সময় দেওয়া হয়েছে বেতন, ভাতা ও পেনশন সংক্রান্ত সুপারিশ জমা দেওয়ার জন্য। কমিশনের সুপারিশ জমা ও অনুমোদনের পরেই এর আর্থিক প্রভাব জানা যাবে।

বিভিন্ন মহলের মতামত চাওয়া হচ্ছে

রিপোর্ট দেওয়ার আগে বিভিন্ন পক্ষের মতামত নিচ্ছে অষ্টম বেতন কমিশন। MyGov পোর্টালে ১৮টি প্রশ্নের একটি প্রশ্নাবলী প্রকাশ করা হয়েছে। অর্থ মন্ত্রক, রাজ্য সরকার, কর্মী, পেনশনভোগী, ইউনিয়ন, শিক্ষাবিদ ও সাধারণ মানুষ, সবার কাছে মতামত চাইছে কমিশন। এই মতামত জমা দেওয়ার শেষ তারিখ ৩১ মার্চ ২০২৬। অনলাইনে মতামত সংগ্রহ করা হচ্ছে। 

কবে হাতে আসবে বাড়তি বেতন?

কাগজে-কলমে ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে নতুন বেতন কাঠামো কার্যকর হওয়ার কথা। তবে বাস্তবে কর্মীদের হাতে বাড়তি বেতন পৌঁছতে দেরি হতে পারে। বিশেষজ্ঞদের মতে, ২০২৬ সালের শেষ দিকে বা ২০২৬-২৭ অর্থবর্ষে এই বেতন কার্যকর হতে পারে।

বকেয়া বা এরিয়ার পাওয়া যাবে?

২০২৬ সালের ১ জানুয়ারি থেকে নতুন বেতন কাঠামো কার্যকর হওয়ার কথা। যদি তাই হয় তবে যেদিন নতুন বেতন কমিশনের আওতায় বেতন হাতে আসবে সেদিন পর্যন্ত বকেয়া বা এরিয়ার পাবেন সরকারি কর্মীরা। উদাহরণ স্বরূপ, যদি ২০২৭ সালের জানুয়ারি মাস থেকে নতুন ডিএ হাতে আসতে থাকে তবে সরকারি কর্মীরা এক বছরের এরিয়ারও পাবেন। অর্থাৎ নতুন বেতন কার্যকর হলেও তা ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে হিসাব করা হবে। 

Advertisement

কতটা বাড়তে পারে বেতন?

এখনও বেতন বৃদ্ধির পরিমাণ নিয়ে সরকারিভাবে কিছু জানানো হয়নি। তবে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে ২০% থেকে ৩৫% পর্যন্ত বৃদ্ধি হতে পারে। কোনও সরকারি কর্মী যদি মাসে ৫০ হাজার টাকা বেতন পান তাহলে ২০ থেকে ৩৫ শতাংশ ডিএ বৃদ্ধির ফলে তাঁর অ্যাকাউন্টে ঢুকবে ৬০ থেকে ৬৭,৫০০ টাকা। আবার সম্ভাব্য ফিটমেন্ট ফ্যাক্টর ২.৪ থেকে ৩ শতাংশের মধ্যে থাকতে পারে বলে মনে করা হচ্ছে। 


বিশেষজ্ঞরা জানিয়েছেন, চূড়ান্ত সিদ্ধান্ত নির্ভর করবে মুদ্রাস্ফীতি, সরকারের আর্থিক অবস্থা, কর আদায় এবং অন্যান্য অর্থনৈতিক বিষয়ের উপর।

Read more!
Advertisement
Advertisement