
ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক (আরবিআই) বন্ধন ব্যাঙ্ককে নিজের এজেন্সি ব্যাঙ্ক হিসাবে সরকারি বাণিজ্যের আরব্ধ কর্মভার ন্যস্ত করেছে। এই নিয়োগের পর বন্ধন ব্যাঙ্ক এখন ভারতের ইনক্লুসিভ ব্যাঙ্কিং কাঠামো পরিচালিত কনিষ্ঠতম সর্বজনীন ব্যাঙ্ক যা আরবিআই-এর হয়ে সরকারি ব্যবসা দেখভাল করবে। এই অনুমোদন প্রাপ্তির পরে বন্ধন ব্যাঙ্ক হাতেগোনা কিছু প্রাইভেট সেক্টর ব্যাঙ্কের পাশাপাশি আরবিআই'র এজেন্সি ব্যাঙ্ক হিসেবে একই শ্রেণিতে জায়গা করে নিয়েছে।
এখন থেকে বন্ধন ব্যাঙ্ক রাজ্যের রাজস্ব এবং রেভিনিউ রিসিটের মতো গুরুত্বপূর্ণ ট্রানজাকশন হ্যান্ডেল করবে। জিএসটি থেকে ভ্যাট এমনকি এর পাশাপাশি স্ট্যাম্প ডিউটি কালেকশন, পেনশন পেমেন্ট ইত্যাদি কেন্দ্র এবং রাজ্য সরকারের হয়ে করবে বন্ধন ব্যাঙ্ক। এই ব্যাঙ্কের বিস্তৃত ব্রাঞ্চ নেটওয়ার্ক বিশেষত গ্রামীণ এবং মফস্বল অঞ্চলে সম্প্রসারিত থাকায় সরকারি কাজের সুবিধা জনগণের কাছে সহজে পৌঁছানো সম্ভব হবে। এখানে স্টেট অফ দ্য আর্ট প্রডাক্টস অ্যান্ড সার্ভিসেস এবং ডিজিটাল ব্যাঙ্কিং পরিষেবার মতো বিষয়গুলি উপলব্ধ থাকায় অতি সহজের সরকারি দায়িত্বাবলী পালন করা যাবে। ফলতঃ গভর্নমেন্টের সঙ্গে নাগরিকদের সেতুবন্ধন সুদৃঢ় হবে বলে মনে করা হচ্ছে।
এ পসঙ্গে বন্ধন ব্যাঙ্কের ম্যানেজিং ডিরেক্টর এবং চিফ এক্সিকিউটিভ অফিসার চন্দ্রশেখর ঘোষ বলেন, "ছয় বছর আগে বন্ধন ব্যাঙ্কের জন্ম লগ্ন থেকেই এই ব্যাঙ্ক লক্ষাধিক মানুষকে প্রথাগত ফাইন্যান্সিয়াল সার্ভিসের অন্তর্ভুক্ত করেছে এবং আধুনিক উপযোগী জীবনযাত্রার প্রতি অনুঘটকের ক্রিয়া সম্পাদন করেছে। আরবিআইয়ের সিদ্ধান্তে এজেন্সি ব্যাঙ্ক হিসাবে বন্ধন ব্যাঙ্ক যে সরাসরি ব্যবসার কাজে অনুমোদন পেলো, তা আদতে দেশের নির্মাণের জন্য সহায়ক হবে। ২.৪ কোটি কাস্টমারের আস্থা অর্জনের পর এটা বন্ধন ব্যাঙ্কের সৌভাগ্য যে আমরা সরকারের বিশ্বাস অর্জন করতে পেরেছি। আগামীতে আমরা আমাদের ব্যাঙ্কিং পরিষেবার মাধ্যমে সরকারকে সাহায্য করতে পারব, আমরা এই সুযোগের জন্য আন্তরিকভাবে কৃতজ্ঞ।"