
ভারত হল সোনার খনি। এই দেশের আলমারিতেই বন্দি রয়েছে হাজার হাজার টন সোনা। পাশাপাশি আমাদের দেশের মাটির তলাতেও এই ধাতু বিপুল পরিমাণে রয়েছে। তাই তো বিদেশিরা ঐতিহাসিক সময় থেকেই ভারতের দিকে তাকিয়ে থাকে। তাদের নজর থাকে এই হলুদ ধাতুতে।
তবে প্রশ্ন হল, এত বড় দেশের ঠিক কোন জায়গায় রয়েছে সবথেকে বেশি সোনা? এই প্রশ্নের উত্তরে বিশেষজ্ঞদের দাবি, বিহারেই মূলত মজুত রয়েছে সবথেকে বেশি সোনা। প্রায় ২২২.৮ মিলিয়ন টন সোনা এই রাজ্যের মাটির তলায় রয়েছে বলে মনে করছেন তাঁরা। আর এই পরিমাণ সোনা তুলে নেওয়া হলেই বিহার দেশের সবথেকে ধনী রাজ্যতে পরিণত হতে পারে।
আসলে বিহারের জামুইয়ের তলায় বিপুল পরিমাণে সোনা রয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। শুধু তাই নয়, সারা দেশে যত সোনা রয়েছে, তার অর্ধেকেরও কাছাকাছি রয়েছে এই রাজ্যে। যদিও এই জায়গা থেকে এখনও সোনা তোলা শুরু হয়নি।
গোল্ড রিজার্ভে ১ নম্বর বিহার
আমাদের পড়শি রাজ্য বিহারে প্রচুর পরিমাণে সোনা রয়েছে। আর গোল্ড রিজার্ভের বিষয়ে তাই দেশে ১ নম্বর হল বিহার। এরপর যথাক্রমে রাজস্থান এবং কর্নাটক রয়েছে।
যদিও দেশে সবথেকে বেশি সোনা উত্তোলন হয় কর্নাটকে। দেশের ৯৯ শতাংশ সোনাই এখান থেকে তোলা হয়। মূলত হুতি এবং কোলার খনি থেকেই সবার্ধিক সোনা উত্তোলন করা হয়।
দেশে কতটা সোনা রিজার্ভ করা রয়েছে?
২০১৫ সালের তথ্য বলছে দেশে ৫০.৮৩ মিলিয়ান টন সোনা রয়েছে। এর মধ্যে ১৭.২২ মিলিয়ন টন রিজার্ভ করা রয়েছে। বাদবাকি ৪৮৪.৬১ মিলিয়ন টন সোনা রিমেনিং রিসোর্স হিসাবে রয়েছে। আর সারা দেশের মধ্যে সবথেকে বড় গোল্ড রিজার্ভ রয়েছে বিহারে।
কতটা সোনা রয়েছে বিহারে?
দেশে ৪৪ শতাংশ সোনা রয়েছে বিহারে। এরপর রাজস্থানে ২৫ শতাংষ কর্নাটকে ২১ শতাংশ, বাংলা ও অন্ধ্রপ্রদেশে ৩ শতাংশ, ঝাড়খণ্ডে ২ শতাংশ রয়েছে।
দ্রুত শুরু হতে পারে সোনা উত্তোলন
বিহার থেকে খুব বেশি সোনা তোলা হয় না। তবে আশা করা হচ্ছে, সেই কাজ শীঘ্রই শুরু হতে পারে। যার ফলে বদলে যেতে পারে সেই রাজ্যের অর্থনীতি। হু হু করে এগতে পারে রাজ্য। তাই দীর্ঘদিন ধরেই এই ধাতু তোলার ব্যাপারে আগ্রহী সেই রাজ্যের সরকার। যদিও এখনও কাজ খুূূব একটা এগয়নি বলেই খবর।