
India per Capita Income: ভারতের মাথাপিছু গড় আয় কত? অনেকেরই এ বিষয়ে স্পষ্ট ধারণা নেই। চলতি বছর মে মাসে এক সাক্ষাৎকারে সেই বিষয়েই জানিয়েছিলেন অর্থনীতিবিদ সঞ্জীব সান্যাল। তিনি জানান, ভারতের মাথাপিছু আয় প্রায় ৩,০০০ ডলার। অর্থাৎ ভারতীয় মুদ্রায় প্রায় ২.৫০ লক্ষ টাকা। গত কয়েক বছরের তুলনায় এটি অনেক বেশি হলেও, বিশ্বের বহু উন্নত দেশের তুলনায় এখনও অনেক কম। সঞ্জীব সান্যালের মতে, মাথাপিছু আয় বাড়াতে হলে আগে দেশের মোট জিডিপি বাড়াতে হবে। তাঁর কথায়, 'বেশি আয়ের দেশ হতে গেলে বিস্তৃত, শক্তিশালী অর্থনীতি থাকাটা জরুরি।' তাছাড়া মাথাপিছু আয় দিয়েই হিসেব করলে হবে না। সমাজে আর্থিক বৈষম্য নিয়ন্ত্রণ করাও জরুরি বলে মত বিশ্লেষকদের। নয় তো, গত কয়েক বছরে ভারতের জিডিপি যে গতিতে বেড়েছে, তা সত্যিই নজরকাড়া। মাত্র চার বছরে ভারত ৩ ট্রিলিয়ন থেকে ৪ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি হয়ে উঠেছে। অর্থনীতিবিদের মতে, এটি সম্ভব হয়েছে গত ৩৫ বছর ধরে ধারাবাহিক বৃদ্ধির কারণেই এটি সম্ভব হয়েছে। অর্থনীতির ভাষায়, একে 'compounding এর জাদু' বলা হয়।
উল্লেখযোগ্য বিষয়টি হল, যে সময়পর্বে জাপান বা জার্মানি ২% এরও কম রেটে বেড়ছে, সেখানে ভারত বেড়েছে ৬% থেকে ৭% হারে। তাই আগামী ১৮ থেকে ২৪ মাসে ভারতের অর্থনীতি যে আরও বড় হয়ে উঠবে, তা ধরে নেওয়াই যায়।
কিন্তু এরই মধ্যে ভাবাচ্ছে বিভিন্ন বাধা বিপত্তি। কেমন? আন্তর্জাতিক অর্থনীতির অনিশ্চয়তা, ভূরাজনৈতিক পরিস্থিতি এবং বাজারের অস্থিরতার কারণে ভারতের অর্থনৈতির বৃদ্ধিতে প্রভাব পড়তে পারে।
বিশ্লেষকরা বলছেন, ভারতের নতুন প্রজন্মের সামনে যেমন চ্যালেঞ্জও প্রচুর, তেমনই বিরাট উন্নতির সম্ভাবনাও রয়েছে। তবে মাথাপিছু আয় বাড়বে কি না, তা নির্ভর করছে দেশের সামগ্রিক অর্থনীতির গতির উপরই।