Advertisement

India Today Conclave East 2022: 'কলকাতায় ব্যবসা করা সহজ; এখান থেকে কখনও হেড অফিস সরাব না': Wow মোমোর কর্ণধার

India Today Conclave East 2022: দক্ষিণ এবং পশ্চিমের তুলনায় পূর্ব ভারতে ব্যবসা করার সহজ। বেশিরভাগ ক্ষেত্রেই লাইসেন্স অনলাইনে পাওয়া যায়। ফলে তৃতীয় পক্ষের হাতে পড়ে প্রতারিত হওয়ার ঝুঁকি নেই। এমনটাই মত Wow Momo-র প্রতিষ্ঠাতা সাগর দরয়ানীর।

Wow Momo-র প্রতিষ্ঠাতা সাগর দরয়ানী।Wow Momo-র প্রতিষ্ঠাতা সাগর দরয়ানী।
Aajtak Bangla
  • কলকাতা,
  • 05 Jul 2022,
  • अपडेटेड 3:50 PM IST
  • দক্ষিণ এবং পশ্চিমের তুলনায় পূর্ব ভারতে ব্যবসা করার সহজ।
  • বেশিরভাগ ক্ষেত্রেই লাইসেন্স অনলাইনে পাওয়া যায়। ফলে তৃতীয় পক্ষের হাতে পড়ে প্রতারিত হওয়ার ঝুঁকি নেই।

দক্ষিণ এবং পশ্চিমের তুলনায় পূর্ব ভারতে ব্যবসা করার সহজ। বেশিরভাগ ক্ষেত্রেই লাইসেন্স অনলাইনে পাওয়া যায়। ফলে তৃতীয় পক্ষের হাতে পড়ে প্রতারিত হওয়ার ঝুঁকি নেই। তাছাড়া নতুন ব্যবসা শুরুর ক্ষেত্রে সময় নষ্ট হওয়ার সম্ভাবনাও কম। মঙ্গলবার কলকাতায় দু'দিন ধরে চলা ইন্ডিয়া টুডে কনক্লেভ ইস্ট ২০২২ (India Today Conclave East 2022) অনুষ্ঠানের পঞ্চম এডিশনের দ্বিতীয় দিনে আলোচনায় যোগ দিয়ে এমনটাই জানিয়েছেন ওয়াও মোমোর প্রতিষ্ঠাতা সাগর দরয়ানী।

কেন্দ্র সরকারের কাছে ‘রেড টেপ’-এর প্রভাব কমানোর আহ্বান জানান Wow মোমোর সিইও সাগর দরয়ানী। তিনি বলেন, "বৃহত্তর সুযোগ সৃষ্টির জন্য একটি ওয়ান-ইস্ট নীতি থাকা দরকার। অভিজ্ঞতা ভাগ করে নিতে, অর্থনৈতিক বৃদ্ধির স্বার্থে পূর্বাঞ্চলীয় রাজ্যগুলিকে একত্রিত হতে হবে, একসঙ্গে এগিয়ে যেতে হবে।"

এর পাশাপাশি Wow মোমোর কর্ণধার বলেন, "উন্নয়নের স্বার্থে কেন্দ্র এবং রাজ্যগুলিকে একসঙ্গে কাজ করতে হবে। ব্যবসায় সহজে উৎসাহিত করতে রাজ্য বনাম কেন্দ্রের লড়াকু মানসিকতা দূর করা উচিত। ব্যবসায়ীক উদ্যোক্তাদের জীবন নিয়ে রাজনীতি করা উচিত নয়।"

সাগর দরয়ানীর মতে, শিলিগুড়িকে ভারতের শিল্প-বাণিজ্য ক্ষেত্রের পরবর্তি করিডোর হিসাবে উঠে আসতে চলেছে। নেপাল, ভূটান, বাংলাদেশ সহ দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলির সঙ্গে বাণিজ্যিক প্রসারে শিলিগুড়ি গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে।

Read more!
Advertisement
Advertisement