Advertisement

'ভারতের অর্থনীতি চড়চড়িয়ে বাড়ছে', দরাজ সার্টিফিকেট রাষ্ট্রসংঘের প্রধানের

বিশ্ব ব্যাঙ্ক, IMF-এর মতো আন্তর্জাতিক সংস্থাগুলি আগেই ভারতের অর্থনীতির ভূয়সী প্রশংসা করেছিলেন। এবার সেই একই রাস্তায় হাঁটালেন রাষ্ট্রসঙ্ঘের প্রধান আন্তোনিও গুতেরেসও। তিনি ভারতকে একটি অত্যন্ত সফল উদীয়মান অর্থনীতি হিসেবে প্রশংসা করেছেন।

ভারতের আসার আগে দরাজ সার্টিফিকেট রাষ্ট্রসঙ্ঘের প্রধানেরভারতের আসার আগে দরাজ সার্টিফিকেট রাষ্ট্রসঙ্ঘের প্রধানের
Aajtak Bangla
  • দিল্লি,
  • 15 Feb 2026,
  • अपडेटेड 4:20 PM IST
  • বিশ্ব ব্যাঙ্ক, IMF-এর মতো আন্তর্জাতিক সংস্থাগুলি আগেই ভারতের অর্থনীতির ভূয়সী প্রশংসা করেছিলেন।
  • সেই একই রাস্তায় হাঁটালেন রাষ্ট্রসঙ্ঘের প্রধান আন্তোনিও গুতেরেসও।
  • তিনি বলেছেন বিশ্বের গুরুত্বপূর্ণ বিষয়গুলিতে ভারতের প্রভাব ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে।

বিশ্ব ব্যাঙ্ক, IMF-এর মতো আন্তর্জাতিক সংস্থাগুলি আগেই ভারতের অর্থনীতির ভূয়সী প্রশংসা করেছিলেন। এবার সেই একই রাস্তায় হাঁটালেন রাষ্ট্রসঙ্ঘের প্রধান আন্তোনিও গুতেরেসও। তিনি ভারতকে একটি অত্যন্ত সফল উদীয়মান অর্থনীতি হিসেবে প্রশংসা করেছেন। বিবৃতিতে তিনি বলেছেন, বিশ্বের গুরুত্বপূর্ণ বিষয়গুলিতে ভারতের প্রভাব ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। অতএব, আসন্ন কৃত্রিম বুদ্ধিমত্তা শীর্ষ সম্মেলন আয়োজনের জন্য ভারতই উপযুক্ত স্থান।

১৬ থেকে ২০ ফেব্রুয়ারি ভারতে এআই ইমপ্যাক্ট সামিট অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বেশ কয়েকটি বড় বড় টেক কোম্পানির প্রেসিডেন্ট, CEO-রা এই সামিটে অংশগ্রহণ করতে চলেছেন। অতিথিদের মধ্যে রয়েছেন রাষ্ট্রসঙ্ঘের প্রধান আন্তোনিও গুতেরেসও। AI ইমপ্যাক্ট সামিটের জন্য ভারত সফরের আগে তিনি ভারতকে  অত্যন্ত সফল উদীয়মান অর্থনীতি হিসাবে উল্লেখ করেন।

বিশ্ব অর্থনীতিতে ভারতের গুরুত্বপূর্ণ ভূমিকার প্রশংসা করে আন্তোনিও জানান, ভারতীয় অর্থনীতি আজ একটি অত্যন্ত সফল উদীয়মান অর্থনীতির দেশ। তাঁর দাবি, ভারত কেবল বিশ্ব অর্থনীতিতে নয় বরং বৈশ্বিক বিষয়গুলিতে তার প্রভাবের ক্ষেত্রেও ক্রমবর্ধমান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। 

পাশাপাশি তাঁর দাবি, বিশ্বে ভারতের অবদান তাৎপর্যপূর্ণ। নয়াদিল্লি সফরের সময় ভারতীয় নেতাদের সঙ্গে বিষয়গুলি নিয়ে আলোচনা করার জন্য অধীর আগ্রহে তিনি অপেক্ষা করছেন বলেও জানান আন্তোনিও গুতেরেস। 

তিনি বলেন, "আমাদের বিশ্বকে দুটি জিনিস এড়িয়ে চলতে হবে। প্রথমত, আমাদের এমন একটি ব্যবস্থা এড়িয়ে চলতে হবে যেখানে কেবল একটি শক্তির সম্পূর্ণ আধিপত্য থাকবে।  দ্বিতীয়ত , বিশ্ব দুটি পরাশক্তির মধ্যে বিভক্ত হচ্ছে এমন পরিস্থিতি এড়িয়ে চলতে হবে। বরং এসবের পরিবর্তে বিশ্বের সত্যিকারের বহুমেরুত্ব প্রয়োজন। 

 

 

Read more!
Advertisement
Advertisement