Advertisement

Leena Nair: Chanel-এর নয়া CEO-কে ইন্দ্রা নুইয়ের সঙ্গে তুলনা, কে লীনা নায়ার?

Leena Nair: এই মুহূর্তে আলোচনায় লীনা নায়ার। ফ্রেঞ্চ ফ্যাশন ব্র্যান্ড 'চ্যানেল'-র গ্লোবাল সিইও হিসেবে মনোনীত করা হল তাঁকে। লীনা নায়ার ছিলেন অ্যাংলো-ডাচ বহুজাতিক ইউনিলিভারের প্রথম মহিলা এবং সর্বকনিষ্ঠ চিফ হিউম্যান রিসোর্সেস অফিসার।

লীনা নায়ারলীনা নায়ার
Aajtak Bangla
  • কলকাতা,
  • 15 Dec 2021,
  • अपडेटेड 4:24 PM IST
  • এই মুহূর্তে আলোচনায় লীনা নায়ার।
  • ইন্দ্রা নুইয়ের সঙ্গে তুলনা করা হচ্ছে তাঁকে।
  • 'চ্যানেল'-র গ্লোবাল সিইও হিসেবে মনোনীত লীনা।

ইউনিলিভারের (Unilever) এক্সিকিউটিভ, লীনা নায়ারকে (Leena Nair) ফ্রেঞ্চ ফ্যাশন ব্র্যান্ড  (French Fashion Brand) 'চ্যানেল' (Chanel) -র গ্লোবাল সিইও (Global CEO) হিসেবে মনোনীত করা হল, ১৪ ডিসেম্বর। এই মুহূর্তে আলোচনায় তিনি। যিনি বিশ্বের ভোগ্যপণ্য (Consumer Goods) সেক্টরের একজন অভিজ্ঞ ব্যক্তি এবং বৃহত্তম বিলাস দ্রব্য গোষ্ঠীগুলির (Biggest Luxury Goods Groups) মধ্যে একটি চালানোর জন্য সদ্য নির্বাচিত। কে এই লীনা নায়ার? আসুন জানা যাক... 

* ভারতে জন্মগ্রহণকারী একজন ব্রিটিশ নাগরিক লীনা নায়ার।

* XLRI জামশেদপুরের প্রাক্তনী তিনি।

*  ৫২ বছর বয়সী এই মার্কিন ব্যবসায়ী মাউরিন চিক্যুয়েটকে অনুসরণ করেন, যিনি ফ্যাশন ব্যাকগ্রাউন্ড থেকে এসেছেন এবং ২০১৬ সালের শুরু পর্যন্ত, দীর্ঘ নয় বছর 'চ্যানেল'-র সিইও ছিলেন।

* ১৯৯২ ট্রেইনি হিসাবে ইউনিলিভারের ভারতীয় সাবসিডিয়ারি HUL-তে যোগদান করেন লীনা। 

*  ইউনিলিভারে লীনার কর্মজীবন ৩০ বছর বিস্তৃত।

* লীনা নায়ার ছিলেন অ্যাংলো-ডাচ বহুজাতিক ইউনিলিভারের প্রথম মহিলা এবং সর্বকনিষ্ঠ চিফ হিউম্যান রিসোর্সেস অফিসার।

* ইউনিলিভার লিডারশিপ এক্সিকিউটিভের একজন সদস্য ছিলেন তিনি,যেটি ইউনিলিভারের ব্যবসা এবং আর্থিক কর্মক্ষমতা প্রদানের জন্য দায়ী। 

* লীনা নায়ার, যিনি ইউনিলিভারে ১,৫০,০০০ কর্মচারীর তত্ত্বাবধান করেছেন। আগামী বছর জানুয়ারি মাসের শেষে তিনি 'চ্যানেল-এ যোগ দেবেন। লন্ডনে থেকেই সমস্ত দেখভাল করবেন তিনি।

* এর আগে ব্রিটিশ সরকারের ব্যবসা, শক্তি এবং শিল্প কৌশল বিভাগের একজন নন-এক্সিকিউটিভ ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করেন লীনা নায়ার।

* ইউনিলিভারে তাঁর শেষ পোস্টটি ছিল মানবসম্পদ প্রধানের। শুধু তাই না, তিনি কোম্পানির নির্বাহী কমিটির সদস্যও ছিলেন।

  

Read more!
Advertisement
Advertisement