Advertisement

LIC IPO: আপনার কি LIC-তে পলিসি রয়েছে? তাহলে IPO-তে মিলবে বেশি শেয়ার,কীভাবে?

LIC IPO Update: SEBI-তে জমা দেওয়া খসড়া কাগজপত্র অনুসারে, এই আইপিওতে ১০ শতাংশ শেয়ার রিজার্ভ রাখা হবে সেই সমস্ত বিনিয়োগকারীদের জন্য যাদের ইতিমধ্যেই এলআইসি-র পলিসি রয়েছে৷ এর মানে এই ধরনের বিনিয়োগকারীদের আইপিওতে আরও বেশি সুযোগ থাকবে।

শীঘ্রই সরকারি বিমা সংস্থা এলআইসি-র (LIC)আইপিও (IPO) আসার পথ পরিষ্কার হয়ে গেছেশীঘ্রই সরকারি বিমা সংস্থা এলআইসি-র (LIC)আইপিও (IPO) আসার পথ পরিষ্কার হয়ে গেছে
Aajtak Bangla
  • দিল্লি,
  • 14 Feb 2022,
  • अपडेटेड 10:44 AM IST
  • ১০ শতাংশ শেয়ার রিজার্ভ রাখা হবে সেই সমস্ত বিনিয়োগকারীদের জন্য
  • যাদের ইতিমধ্যেই এলআইসি-র পলিসি রয়েছে
  • এর মানে এই ধরনের বিনিয়োগকারীদের আইপিওতে আরও বেশি সুযোগ থাকবে

LIC IPO Latest Update: শীঘ্রই সরকারি বিমা সংস্থা এলআইসি-র (LIC)আইপিও (IPO) আসার পথ পরিষ্কার হয়ে গেছে। রবিবার সন্ধ্যায় বাজার নিয়ন্ত্রক সেবি-র (SEBI) কাছে এলআইসি আইপিওর খসড়া হস্তান্তর করেছে সরকার। ড্রাফট অনুসারে, এলআইসির মোট ৬৩২  কোটি শেয়ার থাকবে, যার মধ্যে প্রায় ৩১.৬  কোটি শেয়ার আইপিওতে বিক্রি হবে।

 

 

পলিসি হোল্ডারদের জন্য এত সংরক্ষণ
ড্রাফট অনুসারে, এই আইপিওতে, এলআইসির পলিসি হোল্ডারদের জন্য আলাদা অংশ সংরক্ষিত হচ্ছে। খসড়ায়, LIC-এর পলিসি হোল্ডারদের জন্য ১০  শতাংশ বা প্রায় ৩১.৬  কোটি শেয়ার সংরক্ষণের প্রস্তাব করা হয়েছে। তুহিন কান্ত পান্ডে, সেক্রেটারি, ডিপার্টমেন্ট অফ ইনভেস্টমেন্ট অ্যান্ড পাবলিক অ্যাসেট ম্যানেজমেন্ট  (DIPAM) সম্প্রতি বলেছিলেন যে এলআইসি-র পলিসি হোল্ডাররা এই আইপিওতে রিজারভেশন পেতে চলেছেন। (DIPAM) 

পুরোপুরি OFS এই আইপিও
খসড়া জমা দেওয়ার আগে থেকেই এই আইপিওর আকার নিয়ে জল্পনা-কল্পনা চলছিল। এখন স্পষ্ট হয়ে গেছে সরকার এই আইপিওর মাধ্যমে তাদের ৫ শতাংশ শেয়ার বিক্রি করতে যাচ্ছে। বর্তমানে এলআইসি-তে সরকারের ১০০ % শেয়ার রয়েছে। DIPAM সচিব গতকাল এক ট্যুইট বার্তায় জানিয়েছেন যে এই আইপিওর মাধ্যমে প্রায় ৩১৬  কোটি শেয়ার বিক্রি করা হবে। এই আইপিওটি সম্পূর্ণরূপে বিক্রয়ের জন্য অফার (OFS) হবে। এতে LIC-এর নতুন কোনো ইস্যু থাকবে না।

আইপিওর পর এফপিও আসতে পারে
 সরকার প্রথম আইপিওতে ১০ শতাংশ পর্যন্ত শেয়ার বিক্রির পরিকল্পনা করেছিল। তবে বিশাল আকারের এলআইসি আইপিওর আয়তন কমানো হয়েছে  সঠিক সাড়া না পাওয়ার আশঙ্কায়। এখন সরকার পরে FPO এর মাধ্যমে অতিরিক্ত ৫ শতাংশ শেয়ার বিক্রির চেষ্টা করতে পারে। আকার ছোট হওয়ার পরেও LIC IPO ভারতের ইতিহাসে সবচেয়ে বড় IPO হতে চলেছে।

 

 

৩ সপ্তাহের মধ্যে SEBI থেকে অনুমোদন চাওয়া হয়েছে
এই আইপিও সরকারের জন্য খুবই বিশেষ কারণ এর ডিসইনভেস্টমেন্ট। এ কারণে সরকার চেষ্টা করছে যে কোনোভাবে এই আইপিও ৩১  মার্চের আগে চলে আসুক। অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ১  ফেব্রুয়ারি বাজেট পেশ করার সময় বলেছিলেন যে LIC-এর IPO শীঘ্রই আসবে। পরে, নিয়ন্ত্রক SEBI কে ৩  সপ্তাহের মধ্যে LIC IPO-এর খসড়া অনুমোদনের কাজ শেষ করতে বলা হয়েছে। সাধারণত SEBI এই কাজটি করতে কয়েক মাস সময় নেয়।

Advertisement

এই কারণে এলআইসি আইপিও গুরুত্বপূর্ণ
এই অর্থ বছরে, বিনিয়োগের পাশাপাশি, সরকার রাজস্ব ঘাটতি ফ্রন্টে( Fiscal Deficit) পিছিয়ে রয়েছে। বিনিয়োগ লক্ষ্যমাত্রা সংশোধনের পরও সরকার এখনও বহু মাইল দূরে। এর আগে, ২০২১-২২  সালে বিনিয়োগ থেকে ১.৭৫ লাখ কোটি টাকা সংগ্রহের লক্ষ্য নির্ধারণ করা হয়েছিল। সরকার তা কমিয়ে ৭৮  হাজার কোটি টাকা করেছে। এখনও পর্যন্ত, সরকার বিনিয়োগ থেকে প্রায় ১২  হাজার কোটি টাকা পেয়েছে। এই পরিস্থিতিতে, লক্ষ্য অর্জনের জন্য সরকারের সমস্ত আশা এলআইসি আইপিওর উপর নির্ভর করে।

Read more!
Advertisement
Advertisement