Advertisement

Rupee Falls Record Low: সর্বকালীন সর্বনিম্ন, ডলারের তুলনায় ভারতীয় মুদ্রার রেকর্ড পতন; কীসের ইঙ্গিত?

শুক্রবার ডলারের তুলনায় রেকর্ড সর্বনিম্ন স্তরে নেমেছে ভারতীয় মুদ্রা। দিন শেষে রুপি ৮২ পয়সা পড়ে ১ ডলারের নিরিখে ৯৩.৭১-এ পৌঁছেছে। যা সর্বকালের সর্বনিম্ন। কী বলছেন বিশেষজ্ঞরা?

Aajtak Bangla
  • কলকাতা ,
  • 20 Mar 2026,
  • अपडेटेड 7:19 PM IST
  • ডলারের তুলনায় রেকর্ড সর্বনিম্ন স্তরে রুপি
  • ডলারের নিরিখে ৯৩.৭১-এ পৌঁছেছে ভারতীয় মুদ্রা
  • এ প্রসঙ্গে কী বলছেন বিশেষজ্ঞরা?

ভারতীয় মুদ্রা (রুপি) শুক্রবার ডলারের তুলনায় রেকর্ড সর্বনিম্ন স্তরে নেমেছে। পশ্চিম এশিয়ার সংঘাত, ডলারের শক্তি বৃদ্ধি এবং বিদেশি প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের ধারাবাহিক শেয়ার বিক্রির চাপে রুপির উপর বড় প্রভাব পড়েছে। দিন শেষে রুপি ৮২ পয়সা পড়ে ১ ডলারের নিরিখে ৯৩.৭১-এ পৌঁছেছে। যা সর্বকালের সর্বনিম্ন। এর আগে বুধবার রুপি ৯২.৮৯-এ নেমেছিল রুপি। 

এদিন লেনদেন চলাকালীন প্রথমবারের মতো রুপি ৯৩-এর নীচে নেমে যায়। 

এলকেপি সিপিউরিটিজের ভাইস প্রেসিডেন্ট ও রিসার্চ অ্যানালিস্ট জতীন ত্রিবেদী বলেন, 'জ্বালানির দাম বৃদ্ধির নেতিবাচক প্রভাব বাজারে দ্রুত প্রতিফলিত হওয়ায় রুপির পতন হয়েছে।' তাঁর মতে, তেলের দাম দীর্ঘ সময় ধরে বেশি থাকলে ভারতে আমদানি ব্যায় বেড়ে যাবে। যা রুপির উপর আরও চাপ সৃষ্টি করবে। স্বল্পমেয়াদে রুপি ৯৩ থেকে ৯৪.২৫-এর মধ্যে থাকতে পারে বলে তিনি মনে করেন। 

অ্যাম্বিট ক্যাপিটাল এক রিপোর্টে জানিয়েছে, আগামী এক বছরে রুপি ৬.৫% থেকে ৭.৫% পর্যন্ত নামতে পারে। তাদের মতে, যদি অপরিশোধিত তেলের দাম ব্যারেল প্রতি ৯০-১১০ ডলারের মধ্যে থাকে, তবে রুপির মান ৯৭.৫ থেকে ৯৮.৯ পর্যন্ত নেমে যেতে পারে। 

HDFC সিকিউরিটিজের রিসার্চ অ্যানালিস্ট দিলীপ পারমার বলেন, 'ছুটির পর রুপি আবার নিম্নগামী। জ্বালানির দাম বৃদ্ধি রুপিকে চাপে ফেলেছে।'

এদিকে, আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুড ফিউচার্সে ০.৬৪% বেড়ে ব্যারেলপ্রতি ১০৯.৩৬ ডলারে লেনদেন হচ্ছিল। শেয়ারবাজারে ইতিবাচক প্রবণতা দেখা গিয়েছে। সেনসেক্স ৩২৫ পয়েন্ট বেড়ে ৭৪ হাজার ৫৩২-এ এবং নিফটি ১১২ পয়েন্ট বাড়িয়ে ২৩ হাজার ১১৪-তে পৌঁছয়।

 

Read more!
Advertisement
Advertisement