
ভারত এবং আমেরিকার বাণিজ্য চুক্তি নিয়ে বড় খবর সামনে এসেছে। গত সপ্তাহে ডোনাল্ড ট্রাম্প এক্সিকিউটিভ অর্ডারে সই করেছেন। মঙ্গলবার সামনে এসেছিল এর ফাক্টশিট। আর একদিনের মধ্যেই চুপচাপ এর ফ্যাক্টশিটে বড় কিছু বদলও করে ফেলেছে আমেরিকা। তাতে আখেরে ভারতের জন্য় ভালই হয়েছে।
আসলে এই চুক্তিতে প্রথমে বলা ছিল যে ভারত আমেরিকার থেকে ৫০০ বিলিয়ন পণ্য কেনার প্রতিশ্রুতি দিয়েছে। আর সংশোধনের পর তাতেই এসেছে বদল। এখন জানান হয়েছে যে ভারত এই পরিমাণ পণ্য কেনার 'ইচ্ছে' প্রকাশ করেছে। অর্থাৎ ভারতকে যে এই পরিমাণ পণ্য কিনতেই হবে, তার আর বাধ্যবাধকতা রইল না। এটা অবশ্যই ভাল খবর।
চুপচাপ সংশোধন করেছে আমেরিকা
আমেরিকা এবং ভারতের চুক্তির ফ্যাক্টশিট ইতিমধ্যেই সামনে এসেছে। তাতে এই চুক্তির বিভিন্ন শর্তের উল্লেখ করা রয়েছে। আর এই ফ্যাক্টশিটে প্রথমে ভারত আমেরিকা থেকে ৫০০ বিলিয়ন ডলারের পণ্য কিনবে বলে 'কমিটেড' দাবি করা হয়েছিল। তবে এখন সেই জায়গায় এসেছে বদল। বর্তমানে আমেরিকার তরফে জানান হয়েছে যে ভারত এই পরিমাণ পণ্য কেনার ইচ্ছে প্রকাশ করেছে। আর এটাই দেশের পক্ষে আনন্দের খবর।
ফ্যাক্টশিটে কী দাবি করা হয়েছিল?
আমেরিকা এবং ভারত চুক্তির ফ্যাক্টশিট মঙ্গলবার প্রকাশ করেছিল আমেরিকা। সেখানে জরুরি সব শর্ত সম্পর্কে লেখা ছিল। এখানে দাবি করা হয়েছিল যে ভারত জানিয়েছে যে আমেরিকার বিভিন্ন ইন্ড্রাস্ট্রিয়াল প্রোডাক্ট, খাদ্য ও কৃষিজ পণ্যের উপর শুল্ক কমাবে।
শুধু তাই নয়, সেখানে বলা হয় যে ভারত আমেরিকার থেকে ৫০০ বিলিয়ন ডলারের পণ্য কিনবে প্রতিশ্রুতি দিয়েছে। এর মধ্যে কৃষিজ পণ্য থেকে কয়লা, জ্বালানি এবং তথ্যপ্রযুক্তি রয়েছে। তবে বর্তমানে এই কন্ডিশনই বদলে দেওয়া হয়েছে।
ডালকে বের করে দেওয়া হয়েছে
এই ফ্যাক্টশিটে আরও একটি বদল করেছে আমেরিকা। তাদের পক্ষ থেকে ডালকে এই বাণিজ্য চুক্তিতে থেকে বের করে দেওয়া হয়েছে। আর সেটাও ভাল দিক।
ডিজিটাল ট্যাক্স নিয়ে কী ঘোষণা?
আগে দাবি করা হয়েছিল যে ভারত ডিজিটাল সার্ভিস ট্যাক্স উঠিয়ে নিচ্ছে। তবে বর্তমান ডিলে এই জায়গাটাও সরিয়ে নেওয়া হয়েছে। তার বদলে উল্লেখ করা হয়েছে যে এই বিষয়ে আরও দরাদরি করা হবে। এটাও ভারতের জন্য ভাল খবর বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।