
২০১৯ সাল পর্যন্ত পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের যে বকেয়া ডিএ ছিল, তার ২৫% অবিলম্বে মিটিয়ে দেওয়ার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। আসন্ন বিধানসভা নির্বাচনের আগেই, ৩১ মার্চের মধ্যে এই বকেয়া DA-র টাকা মেটাতে হবে রাজ্য সরকারকে। বাকি ৭৫% DA-ও মেটাতে হবে রাজ্যকে। এর জন্য একটি কমিটি গঠন করার নির্দেশ দিয়েছে দেশের সর্বোচ্চ আদালত। বকেয়া কী ভাবে, কতগুলি কিস্তিতে দিতে হবে সে বিষয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেবে ওই কমিটি। এই রায়ের পরই শুরু হয়েছে হিসেবনিকেশ, বকেয়া DA পেলে কত টাকা ঢুকবে রাজ্য সরকারি কর্মীদের অ্যাকাউন্টে?
bangla.aajtak.in-কে DA সংক্রান্ত এই হিসেব নিয়ে বিস্তারিত জানালেন সরকারি কর্মচারী পরিষদের সভাপতি দেবাশিস সিল।
> ২৫% DA-র হিসেবে অনুযায়ী, রাজ্য সরকারের একজন গ্রুপ-ডি কর্মী হাতে পাবেন ১ থেকে দেড় লক্ষ টাকা পাবেন।
> ২৫% DA-র হিসেব অনুযায়ী, রাজ্য সরকারের একজন গ্রুপ-সি কর্মী হাতে পাবেন ২ লক্ষ টাকা
> ২৫% DA-র হিসেব অনুযায়ী, রাজ্য সরকারের একজন গ্রুপ-এ কর্মী হাতে পাবেন ৩ থেকে সাড়ে ৩ লক্ষ টাকা।
> ২০০৯-১৯ পর্যন্ত এরিয়ারের টাকা ঢুকলে একজন সর্বনিম্ন বেতনভুগ গ্রুপ-ডি কর্মী পাবেন আনুমানিক ৪ লক্ষ টাকার বেশি।
> ২০০৯-১৯ পর্যন্ত এরিয়ারের টাকা ঢুকলে একজন গ্রুপ-সি কর্মী পাবেন আনুমানিক ৬ লক্ষ টাকার বেশি।
> ২৫% DA মিললে ৭-৮ হাজার টাকা পেনশন প্রাপ্ত অবসরপ্রাপ্ত গ্রুপ-ডি কর্মী পাবেন আনুমানিক ১ লক্ষ টাকা। (যাঁরা ২০০৯-এর আগে থেকেই পেনশন প্রাপক, তাঁদের ক্ষেত্রে প্রযোজ্য)
> ২৫% DA মিললে ১০ হাজার টাকা পেনশন প্রাপ্ত অবসরপ্রাপ্ত গ্রুপ-সি কর্মী পাবেন আনুমানিক ২ লক্ষ টাকা। (যাঁরা ২০০৯-এর আগে থেকেই পেনশন প্রাপক, তাঁদের ক্ষেত্রে প্রযোজ্য)
> ২০০৯ থেকে ২০১৯-এর মধ্যে যাঁরা সার্ভিস করে তারপর অবসর নিয়েছেন, তাঁদের ক্ষেত্রে প্রথমে সার্ভিস অনুযায়ী DA ধরা হবে। পরবর্তীতে অবসরের সময়টা পেনশনের হিসেবে অনুযায়ী DA মিলবে।
সরকারি কর্মচারী পরিষদের সভাপতি দেবাশিস সিল বলেন, 'আমার টাকা নেই এই অজুহাত আর চলবে না, সরকারকে ১০০% DA দিতেই হবে। সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়ে দিয়েছে, আর্থিক কারণে DA আটকে রাখা যায় না এবং DA কর্মচারীদের প্রাপ্য।'