Advertisement

West Bengal DA Case: বৃহস্পতিবার ডিএ মামলার চূড়ান্ত রায়, কেন্দ্রের সমান মহার্ঘ ভাতা পাবেন রাজ্যের কর্মীরাও?

গত বছরের ১৬ মে আদালত রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছিল বকেয়া ডিএ-র ২৫ শতাংশ মিটিয়ে দিতে হবে। কিন্তু রাজ্য সরকারের তরফে আইনজীবীরা আদালতে জানান, ডিএ কোনও অধিকার নয়।

Dearness Allowance Dearness Allowance
Aajtak Bangla
  • কলকাতা,
  • 04 Feb 2026,
  • अपडेटेड 10:13 PM IST
  • সরকারি কর্মীদের জন্য বড় খবর
  • বৃহস্পতিবার রাজ্যের সরকারি কর্মীদের ডিএ (Dearness Allowance) মামলার রায় ঘোষণা করবে সুপ্রিম কোর্ট

বৃহস্পতিবার রাজ্যের সরকারি কর্মীদের ডিএ (Dearness Allowance) মামলার রায় ঘোষণা করবে সুপ্রিম কোর্ট। ১১ নম্বর এজলাসে মামলাটি উঠবে বিচারপতি সঞ্জয় কারোলের বেঞ্চে। এই মামলার দিকে তাকিয়ে রাজ্যের লাখ লাখ সরকারি কর্মী ও পেনশনভোগী। গত  ৮ সেপ্টেম্বর আদালত এই মামলার শুনানি পর্ব শেষ করে রায়দান স্থগিত রেখেছিল। 

শুনানি শেষ হওয়ার আগে সব পক্ষের বক্তব্য লিখিত আকারে জমা দেওয়ার নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। তারপরই রায়দানের সিদ্ধান্ত নেওয়া হয়। 

গত বছরের ১৬ মে আদালত রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছিল বকেয়া ডিএ-র ২৫ শতাংশ মিটিয়ে দিতে হবে। কিন্তু রাজ্য সরকারের তরফে আইনজীবীরা আদালতে জানান, ডিএ কোনও অধিকার নয়। তাই রাজ্য সরকার দিতে বাধ্য নয়। এরপর রাজ্য সরকার ফের রায় পুনর্বিবেচনার আর্জি জানিয়েছিল। 

রাজ্যের তরফে আর এক আইনজীবী কপিল সিব্বল আদালতে সওয়ালে জানিয়েছিলেন, সব রাজ্য AICPI মেনে ডিএ দেয় না। যদি সব রাজ্য এই নিয়ম না মানে তাহলে পশ্চিমবঙ্গ কেন মানবে? সেজন্য সব রাজ্যকে নোটিশ দেওয়ার আবেদনও জানিয়েছিলেন তিনি। 

কিন্তু, রাজ্য সরকারি কর্মীদের আইনজীবীরা পাল্টা যুক্তি দিয়েছিলেন, ডিএ আইনি অধিকার। বেশিরভাগ রাজ্য সরকার কর্মীদের AICPI মেনে ডিএ দেয়। তাই পশ্চিমবঙ্গ সরকারকেও দিতে হবে। দীর্ঘদিন এই মামলার শুনানি চলে সুপ্রিম কোর্টে। শেষও হয়। 

২০২২ সালে ডিএ মামলায় কলকাতা হাইকোর্ট রাজ্য সরকারি কর্মীদের পক্ষে রায় দিয়েছিল। জানিয়েছিল, মহার্ঘ ভাতা বা ডিএ সরকারি কর্মীদের অধিকার। কেন্দ্রীয় হারে তা দিতে হবে। সেই সময় ২৫ শতাংশ বকেয়া মিটিয়ে দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরিচালিত সরকারকে। তারপর সুপ্রিম কোর্টে যায় রাজ্য সরকার। 
 

Read more!
Advertisement
Advertisement