Advertisement

US Tariff Cut India: ভারতের উপর ট্রাম্প ট্যারিফ তো কমালেন, কবে থেকে লাগু হচ্ছে?

সোমবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ফোন করেছিলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তারপর আসে সুখবর। ট্রাম্পের পক্ষ থেকে সোশ্যাল মিডিয়ায় ঘোষণা করা হয় যে ভারত-আমেরিকা দুই দলই বাণিজ্য চুক্তিতে সহমত হয়েছে। আর তাতেই খুশির হাওয়া চারিদিকে। এখন প্রশ্ন হল, কবে থেকে কমছে ট্যারিফ?

ভারতের উপর শুল্ক কমাল আমেরিকাভারতের উপর শুল্ক কমাল আমেরিকা
Aajtak Bangla
  • কলকাতা,
  • 03 Feb 2026,
  • अपडेटेड 9:50 AM IST
  • নরেন্দ্র মোদীকে ফোন করেছিলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
  • ভারত-আমেরিকা দুই দলই বাণিজ্য চুক্তিতে সহমত হয়েছে
  • কবে থেকে কমছে ট্যারিফ?

সোমবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ফোন করেছিলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তারপর আসে সুখবর। ট্রাম্পের পক্ষ থেকে সোশ্যাল মিডিয়ায় ঘোষণা করা হয় যে ভারত-আমেরিকা দুই দলই বাণিজ্য চুক্তিতে সহমত হয়েছে। আর তাতেই খুশির হাওয়া চারিদিকে।

ট্রাম্পের সোশ্যাল মিডিয়া পোস্টের নিরিখে একটা পোস্ট করেন প্রধানমন্ত্রী মোদিও। তিনি জানান, এখন ভারতে তৈরি পণ্যের উপর ১৮ শতাংশ শুল্ক নেবে আমেরিকা। এর জন্য তিনি মার্কিন প্রেসিডেন্টকে ধন্যবাদ জানিয়ে বলেন, '১৪০ কোটি দেশবাসীর তরফে প্রেসিডেন্ট ট্রাম্পকে ধন্যবাদ।'

কী জানা যাচ্ছে? 
এই শুল্ক নিয়ে সরকারিভাবে এখনও কিছু ঘোষণা হয়নি। তবে সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, ট্রাম্প প্রশাসন এখন থেকে ১৮ শতাংশ শুল্ক রাখতে চলেছে ভারতীয় পণ্যের উপর। এটা রেসিপ্রোকাল ট্যারিফ (ভারত যেহেতু আমেরিকার পণ্যের উপর শুল্ক চাপায়, তার উত্তরে এই শুক্ল চাপায় মার্কিন যুক্তরাষ্ট্র)। আর রাশিয়ার থেকে তেল কেনার জন্য বাড়তি যে ২৫ শতাংশ শুল্ক চাপানো হয়েছিল, সেটা তুলে নেওয়া হচ্ছে। অর্থাৎ সব মিলিয়ে এখন মাত্র ১৮ শতাংশ শুল্ক রইল ভারতীয় পণ্যের উপর।


কবে থেকে কমছে শুল্ক? 
অনেক দিন ধরেই আমেরিকা এবং ভারতের বাণিজ্য চুক্তি নিয়ে কথা হচ্ছিল। আর সেই বিষয়ে ঘোষণা করলেন ট্রাম্প। তিনি নিজের পোস্টে জানিয়েছেন, নতুন শুল্ক এখন থেকেই লাগু হচ্ছে। 

যার সহজ অর্থ করলে দাঁড়ায় ৫০ শতাংশ শুল্ক আর দিতে হবে না ভারতীয় পণ্যকে। বরং এখন থেকে মাত্র ১৮ শতাংশ শুল্কের মাধ্যমেই ভারতীয় পণ্য আমেরিকার রফতানি কর সম্ভব হবে। 

এই প্রসঙ্গে তিনি ট্রুথ সোশ্যালে জানান, 'আমাদের বন্ধুত্ব এবং সম্মানের কথা মাথায় রেখে, তাঁর অনুরোধ মতো ভারত এবং আমেরিকা বাণিজ্য চুক্তিতে সহমত হয়েছে। এই শুল্ক এখন থেকেই লাগু। ভারতের উপর থেকে রেপিপ্রোকাল ট্যাক্স ২৫ শতাংশ থেকে ১৮ শতাংশে নামিয়ে আনা হল।' 

আর কী দাবি করেন ট্রাম্প? 
নিজের পোস্টে এই চুক্তি নিয়ে আরও কিছু দাবি করেন ট্রাম্প। তিনি জানান, ভারত এখন থেকে রাশিয়া থেকে আর তেল কিনবে না। যার ফলে ইউক্রেনের যুদ্ধ থামবে। তাঁর কথায়, 'প্রতি বছর হাজার হাজার মানুষে এই যুদ্ধের জন্য প্রাণ হারাচ্ছে। সেই যুদ্ধ এবার থামবে।'

Advertisement

পাশাপাশি ভারতও যে আমেরিকার পণ্যের উপর নিজেদের শুল্ক কমাবে, সেটাও ঘোষণা করেন দেন ট্রাম্প।

 

Read more!
Advertisement
Advertisement