Advertisement

8th Pay Commission: সরকারি কর্মীদের বেতন কি ছাড়িয়ে যাবে বেসরকারি অফিসারদের? সিদ্ধান্ত নিচ্ছে কমিশন

সরকারি কর্মীরা কি বেসরকারি সংস্থার কর্মীদের মতো বেতন পান? এবার তারই তুল্যমূল্য বিচার করছে অষ্টম বেতন কমিশন। চূড়ান্ত সুপারিশ দেওয়ার আগে কর্মচারী, পেনশনভোগী এবং অন্য স্টেকহোল্ডারদের কাছ থেকে বিস্তারিত মতামত জানতে চাইছে কমিশন।

প্রতীকী ছবি প্রতীকী ছবি
Aajtak Bangla
  • দিল্লি ,
  • 25 Mar 2026,
  • अपडेटेड 5:44 PM IST
  • সরকারি কর্মীরা কি বেসরকারি সংস্থার কর্মীদের মতো বেতন পান?
  • এবার তারই তুল্যমূল্য বিচার করছে অষ্টম বেতন কমিশন।

সরকারি কর্মীরা কি বেসরকারি সংস্থার কর্মীদের মতো বেতন পান? এবার তারই তুল্যমূল্য বিচার করছে অষ্টম বেতন কমিশন। চূড়ান্ত সুপারিশ দেওয়ার আগে কর্মচারী, পেনশনভোগী এবং অন্য স্টেকহোল্ডারদের কাছ থেকে বিস্তারিত মতামত জানতে চাইছে কমিশন। তারপরই তারা রিপোর্ট পেশ করবে কেন্দ্রীয় সরকারের অর্থ মন্ত্রকের কাছে।  


কমিশন কী বুঝতে চাইছে?

কমিশন জানতে চাইছে, সরকারি চাকরির বেতন, ভাতা এবং অন্য সুবিধা কীভাবে বেসরকারি ক্ষেত্রের সঙ্গে তুলনা করা যেতে পারে। তারা স্বীকার করেছে, সরকারের ভিতরে বেতন কাঠামো বেশ স্পষ্ট এবং নির্দিষ্ট। কিন্তু বেসরকারি ক্ষেত্রের সঙ্গে সরাসরি তুলনা করা অনেক বেশি জটিল।

কমিশন আরও দেখছে 'horizontal pay' অর্থাৎ একই ধরনের কাজের জন্য বিভিন্ন দফতরে বেতনের সামঞ্জস্য, এবং 'vertical growth' অর্থাৎ পদোন্নতির পরে বেতন বৃদ্ধির বিষয়টি কীভাবে বেসরকারি ক্ষেত্রের সঙ্গে মিলিয়ে দেখা যায়। তাপ মাপকাঠি কী হওয়া উচিত, সেই বিষয়েও চিন্তাভাবনা করছেন কমিশনের কর্তাব্যাক্তিরা। 

বেতন কমিশনের প্রশ্ন, 'সরকারি এবং বেসরকারি ক্ষেত্রে বেতন ও অন্য সুবিধার মধ্যে সামঞ্জস্য কীভাবে মূল্যায়ন করা উচিত? বেতন কমিশন কীভাবে তার তুলনা করতে পারে?'  


সরকারি চাকরির বাইরে আরও নজর

কমিশন তাদের সমীক্ষা কেবল সরকারি বা সংগঠিত ক্ষেত্রের চাকরির মধ্যে সীমাবদ্ধ রাখছে না। তারা অর্থনীতির আরও নানা ক্ষেত্র এবং গিগ ইকোনমির ওপরও নজর দিচ্ছে। কারণ, এই সেক্টরগুলোতে বৃহৎ অংশের মানুষ কাজ করে থাকে। 

কমিশনের প্রশ্ন, 'সরকারের এন্ট্রি-লেভেল বেতন কি অনানুষ্ঠানিক বা গিগ সেক্টরের বেতন নির্ধারণে প্রভাব ফেলে? সরকারি চাকরি সংগঠিত ক্ষেত্রের অংশ। কিন্তু দেশের একটি বড় অংশ কাজ করে অসংগঠিত ও গিগ সেক্টরে। সরকারের নির্ধারিত এন্ট্রি-লেভেলের বেতন এই অসংগঠিত বা গিগ সেক্টরের বেতন কাঠামোর ওপর কীভাবে প্রভাব ফেলে?'

এতে বোঝা যাচ্ছে, সরকার মনে করছে তাদের বেতন কাঠামো গোটা অর্থনীতির জন্য একটি মানদণ্ড হতে পারে।

Advertisement

তুলনা করা কেন কঠিন

আগের পে কমিশনগুলোও বলেছে, সরকারি ও বেসরকারি চাকরির মধ্যে সরাসরি তুলনা করা সহজ নয়। সরকারি চাকরিতে নির্দিষ্ট বেতন কাঠামো, চাকরির নিরাপত্তা এবং জনসেবার দায়িত্ব থাকে।

অন্যদিকে বেসরকারি ক্ষেত্রে বেতন অনেক সময় পারফরম্যান্সের উপর নির্ভর করে। সেখানে বোনাস, ইনসেনটিভ এবং দ্রুত পদোন্নতির সুযোগ থাকে, কিন্তু চাকরির স্থায়িত্ব কম।

Ambit Institutional Equities জানিয়েছে, 'কমিশন বেতন কাঠামো, ভাতা এবং অন্যান্য সুবিধাগুলি পর্যালোচনা করে প্রয়োজনীয় সংশোধনের প্রস্তাব দেবে… যাতে তা বেসরকারি ক্ষেত্রের সঙ্গে প্রতিযোগিতামূলক থাকে, সমতা বজায় থাকে এবং দক্ষ কর্মীদের ধরে রাখা যায়।' 

কর্মীদের বেশি বেতনের দাবি

কর্মচারীদের সংগঠনগুলির দাবি, সরকারি কর্মীদের দায়িত্ব ও জবাবদিহিতা অনেক বেশি। তাই তাদের বেতন ও সুবিধাও সেই অনুযায়ী হওয়া উচিত।

All India Federation of Defence Workers (AIFDW) জানিয়েছে, সরকারি কর্মীদের জন্য এমন বেতন কাঠামো দরকার যা তাদের দায়িত্বের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ এবং আকর্ষণীয়। এতে দক্ষ কর্মী ধরে রাখা সহজ হবে এবং পরিষেবা আরও ভালো হবে।

তারা আরও বলেছে, সরকারি চাকরিতে কঠোর নিয়ম, ঘন ঘন বদলি এবং দুর্গম এলাকায় কাজ করার মতো চ্যালেঞ্জ থাকে, যা বেতনে প্রতিফলিত হওয়া উচিত।

পেনশনভোগীদের ন্যায্যতার দাবি

পেনশনভোগীরাও নিজেদের দাবি তুলে ধরেছেন। তাদের অভিযোগ, বিভিন্ন সময়ে অবসর নেওয়া কর্মীদের মধ্যে বৈষম্য থাকে।

Railway Senior Citizens Welfare Society (RSCWS) বলেছে, একই পদে কাজ করা পেনশনভোগীদের সমান সুবিধা দেওয়া উচিত, তারা কখন অবসর নিয়েছেন তা বিবেচ্য হওয়া উচিত নয়। নতুন বেতন কাঠামো চালু হলে পেনশনেও তার প্রভাব পড়া উচিত।

এখন কী হতে পারে? 

অষ্টম বেতন কমিশন এখন এই সমস্ত মতামত খতিয়ে দেখবে। এরপর তারা তাদের চূড়ান্ত সুপারিশ তৈরি করবে। আগের মতোই এবারও কমিশনের লক্ষ্য হবে, ন্যায্যতা বজায় রাখা, সরকারি খরচের ভারসাম্য রাখা এবং সরকারি চাকরিকে প্রতিযোগিতামূলক করে তোলা।

সব মিলিয়ে, এই কমিশনের সিদ্ধান্ত ভবিষ্যতে লক্ষ লক্ষ সরকারি কর্মী ও পেনশনভোগীর জীবনে বড় প্রভাব ফেলতে পারে।

Read more!
Advertisement
Advertisement