
আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স নিয়ে আইটি কর্মীদের মধ্যে ভয় ছিলই। আর সেই ভয় আরও বাড়াল নামী তথ্য প্রযুক্তি সংস্থা Accenture। তাদের পক্ষ থেকে জানান হয়েছে যে এখন থেকে নিজের কাজে AI-এর ব্যবহার বাড়াতে হবে। নইলে মাইনে বাড়বে না। এমনকী মিলবে না প্রোমোশন।
কী জানা যাচ্ছে?
ফিনান্সিয়াল টাইমসের একটি রিপোর্টে দাবি করা হয়েছে যে অ্যাসোসিয়েট ডিরেক্টর এবং সিনিয়র ম্যানেজার লেভেলে এআই ব্যবহার বাড়াতে হবে। নইলে প্রমোশোন মিলবে না বলে একটি ইমেলে জানান হয়েছে Accenture-এর পক্ষ থেকে।
মাথায় রাখতে হবে যে দ্রুত বদলে যাচ্ছে আইটি সংস্থার কাজের ধরন। তারা এআই-এর ব্যবহার বাড়ানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে আইটি সংস্থাগুলি। আর সেই কাজে অনেকটাই এগিয়ে যেতে চাইছে Accenture। তাদের পক্ষ থেকে ভারতে অনুষ্ঠিত এআই ইমপ্যাক্ট সামিটে সিইও জুলি সুইট বলেন, 'সংস্থাদের এখন থেকেই নতুন করে নিজেদের কার্যপ্রক্রিয়া চালানোর ব্যবস্থাটা তৈরি করতে হবে। গত কয়েক দশক যেভাবে কাজ চলছে, সেভাবে করলে চলবে না। সংস্থাদের কর্মীদের ঠিক মতো ব্যবহার করতে হবে।'
মাথায় রাখতে হবে যে ইতিমধ্যেই ১১০০০ কর্মীকে ছাঁটাই করেছে Accenture। এই তালিকায় এমন সব কর্মীরা রয়েছেন, যাঁদের এআই দিয়ে আপস্কিল করা যাবে না বলে মনে করছে সংস্থা। আর সেটাই ভয়ের বিষয়।
অনেক দিন ধরেই চলছে
আইটি সংস্থাদের এই এআই প্রীতি নতুন কিছু নয়। অনেমক দিন ধরেই তারা কর্মীদের এআই-তে প্রশিক্ষিত করতে চাইছেন। আর সেই কাজেই এগিয়ে গেল Accenture। তাঁরা জানিয়ে দিল যে কোনও কর্মী যদি এআই না শেখে, তাহলে তাকে কোনওভাবেই প্রোমোশন দেওয়া হবে না।
মাথায় রাখতে হবে যে এআই নিয়ে আইটি কর্মীদের মধ্যে ভয় রয়েছে। আর এই ভয় অমূলক নয়। একাধিক এআই সংস্থার মালিক দাবি করেছেন যে আইটি কর্মীদের হাল খারাপ হয়ে যেতে হবে। এখনই আপস্কিল করতে হবে। নইলে হতে পারে বড় বিপদ। চাকরি চলে যেতে পারে। আর এই আশঙ্কাই আরও বাড়ছে। প্রতিদিন ছাঁটাই চলছে একাধিক সংস্থায়।