Advertisement

BARC Recruitment 2022: কেন্দ্রীয় সরকারি চাকরিতে প্রচুর নিয়োগ, মাইনে ৪৪ হাজার টাকা

BARC Recruitment 2022: ভাবা অ্যাটোমিক রিসার্চ সেন্টার বিভিন্ন পদের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি জারি করেছে। এই পদগুলির জন্য আবেদন করতে ইচ্ছুক প্রার্থীরা অফিসিয়াল ওয়েবসাইট barc.gov.in-এ গিয়ে আবেদন করতে পারেন। ১৭ আগস্ট থেকে এসব পদে আবেদন শুরু হয়েছে। আবেদনের শেষ তারিখ ১২ সেপ্টেম্বর। 

সরকারি চাকরি। প্রতীকী ছবিসরকারি চাকরি। প্রতীকী ছবি
Aajtak Bangla
  • দিল্লি ,
  • 18 Aug 2022,
  • अपडेटेड 11:27 AM IST
  • ভাবা অ্যাটোমিকে প্রচুর নিয়োগ
  • মাইনে ৪৪ হাজার টাকা
  • আবেদনের বিস্তারিত

BARC Recruitment 2022: সরকারি চাকরি খুঁজছেন এমন প্রার্থীদের জন্য সুখবর রয়েছে। ভাবা অ্যাটোমিক রিসার্চ সেন্টার বিভিন্ন পদের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি জারি করেছে। এই পদগুলির জন্য আবেদন করতে ইচ্ছুক প্রার্থীরা অফিসিয়াল ওয়েবসাইট barc.gov.in-এ গিয়ে আবেদন করতে পারেন। ১৭ আগস্ট থেকে এসব পদে আবেদন শুরু হয়েছে। আবেদনের শেষ তারিখ ১২ সেপ্টেম্বর। 

BARC Recruitment 2022: শূন্যপদের বিবরণ
ভাবা পরমাণু গবেষণা কেন্দ্র ৬ টি পদের জন্য ৩৬ টি শূন্যপদে নিয়োগ বিজ্ঞপ্তি জারি হয়েছে। এর আওতায় নার্স/এ পদের জন্য ১৩ জন, বৈজ্ঞানিক সহকারী/বি (প্যাথলজি) পদের জন্য ২ জন, বৈজ্ঞানিক সহকারী/বি (নিউক্লিয়ার মেডিসিন টেকনোলজিস্ট) পদে ৮ জন, বৈজ্ঞানিক সহকারী/সি (মেডিকেল সোশ্যাল ওয়ার্কার) পদের জন্য ১ জন। সাব অফিসার/বি এর ৪ টি এবং বৈজ্ঞানিক সহকারী/বি (সিভিল) এর ৮ টি পদের জন্য নিয়োগ হবে।

BARC Recruitment 2022: প্রয়োজনীয় যোগ্যতা
সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী বিভিন্ন পদের জন্য বিভিন্ন শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ করা হয়েছে। আগ্রহী প্রার্থীরা আরও বিস্তারিত জানার জন্য অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখতে পারেন।

BARC Recruitment 2022: বয়স সীমা
এই পদগুলিতে আবেদনকারী প্রার্থীদের বয়সসীমা ১৮ থেকে ৩০ বছর নির্ধারণ করা হয়েছে। তবে সাব অফিসার/বি পদের জন্য বয়সসীমা ১৮ থেকে ৪০ বছর নির্ধারণ করা হয়েছে।

BARC Recruitment 2022: বেতন পরিকাঠামো
নার্স/এ- প্রতি মাসে ৪৪,৯০০ টাকা
বৈজ্ঞানিক সহকারী/বি (প্যাথলজি)- প্রতি মাসে ৩৫,৪০০ টাকা
বৈজ্ঞানিক সহকারী/বি (নিউক্লিয়ার মেডিসিন টেকনোলজিস্ট)- প্রতি মাসে ৩৫,৪০০ টাকা
বৈজ্ঞানিক সহকারী/সি (মেডিকেল সোশ্যাল ওয়ার্কার) – প্রতি মাসে ৪৪,৯০০ টাকা
সাব অফিসার/বি- প্রতি মাসে ৩৫,৪০০ টাকা
বৈজ্ঞানিক সহকারী/বি (সিভিল)- প্রতি মাসে ৩৫,৪০০ টাকা

BARC Recruitment 2022: আবেদন ফি
SC/ST, PWD এবং মহিলাদের এই পদগুলির জন্য আবেদন করার জন্য কোনও আবেদন ফি দিতে হবে না। বাকি প্রার্থীদের ১৫০ টাকা আবেদন ফি দিতে হবে।

BARC Recruitment 2022: প্রার্থীদের কীভাবে নির্বাচন করা হবে
প্রার্থীদের লিখিত পরীক্ষা/সাক্ষাৎকার/ট্রেড টেস্টের মাধ্যমে এই পদগুলির জন্য নির্বাচন করা হবে।

Advertisement

Read more!
Advertisement
Advertisement