Advertisement

BCCI vacancy 2026: BCCI-তে বড় পদে নিয়োগ, বিশাল মাইনে, যে কোনও বয়সে আবেদন করা যাবে

১৫ ফেব্রুয়ারি পাকিস্তানকে দুরমুশ করেছে ভারতীয় ক্রিকেট দল। সেই রেশ এখনও রয়েছে ক্রিকেট প্রেমীদের মধ্যে। আর তারই মাঝে আরও একটা সুখবর দিয়ে দিই। ভারতীয় ক্রিকেট বোর্ড বা BCCI নিয়োগ করতে চলেছে। এই চাকরি পেলে আপনি BCCI-তে উচ্চ পদে কাজ করার সুযোগ পাবেন। এর পাশাপাশি ব্যাটিং, ফাস্ট বোলিং এবং ফিল্ডিং কোচের শূন্যপদও সামনে এনেছে বিসিসিআই। 

BCCI ভ্যাকেন্সি ২০২৬BCCI ভ্যাকেন্সি ২০২৬
Aajtak Bangla
  • কলকাতা,
  • 16 Feb 2026,
  • अपडेटेड 3:08 PM IST
  • ১৫ ফেব্রুয়ারি পাকিস্তানকে দুরমুশ করেছে ভারতীয় ক্রিকেট দল
  • সেই রেশ এখনও রয়েছে ক্রিকেট প্রেমীদের মধ্যে
  • ভারতীয় ক্রিকেট বোর্ড বা BCCI নিয়োগ করতে চলেছে

১৫ ফেব্রুয়ারি পাকিস্তানকে দুরমুশ করেছে ভারতীয় ক্রিকেট দল। সেই রেশ এখনও রয়েছে ক্রিকেট প্রেমীদের মধ্যে। আর তারই মাঝে আরও একটা সুখবর দিয়ে দিই। ভারতীয় ক্রিকেট বোর্ড বা BCCI নিয়োগ করতে চলেছে। এই চাকরি পেলে আপনি BCCI-তে উচ্চ পদে কাজ করার সুযোগ পাবেন। এর পাশাপাশি ব্যাটিং, ফাস্ট বোলিং এবং ফিল্ডিং কোচের শূন্যপদও সামনে এনেছে বিসিসিআই। 

আসলে পারফর্ম্যান্স অ্যানালিস্ট পদে নিয়োগ করতে চলেছে বিসিসিআই। এই পদ সম্পর্কে বিজ্ঞপ্তি বেরিয়ে গিয়েছে তাদের ওয়েবসাইটে। ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত আবেদন করা যাবে।

এই পোস্টে চাকরি করলে সরাসরি বিসিসিআই-এর হেড অব ক্রিকেটকে রিপোর্টিং করা যাবে। এক্ষেত্রে চাকরির জন্য যেতে হবে বেঙ্গালুরুতে। শূন্যপদ রয়েছে মাত্র একটি। আর ৬০ বছর পর্যন্ত বয়সিরা এই পদে আবেদন করতে পারবেন।

কাজ কী করতে হবে? 
পারফর্ম্যান্স অ্যানালিস্ট নামটার সঙ্গেই জুড়ে রয়েছে কাজের ধরন। এক্ষেত্রে পারফর্ম্যান্স অ্যানালিস্টকে ক্রিকেট সম্পর্কিত সব ডেটাকে একত্রিত করতে হবে। তারপর সেগুলি বিশ্লেষণ করা হল তাঁর কাজ। যাতে সেই তথ্যের উপর ভিত্তি করে প্ল্যানিং করা যায়। 

এক্ষেত্রে ক্রিকেটারদের ম্যাচ ভিত্তিক স্ট্যাটিসটিক্স থেকে শুরু করে ফিটনেস এবং স্ট্রেনথ কন্ডিশনিংয়ের তথ্য রাখতে হবে। পাশাপাশি রাখতে হবে ইনজুরি থেকে শুরু করে রিহ্যাবিলিটেশনের ডেটা। এছাড়া ঘরোয়া, আন্তর্জাতিক এবং ট্রেনিং লেভেলের তথ্য রাখতে হবে নিজের কাছে। সেই মতো তৈরি করতে হবে রিপোর্ট। তার ভিত্তিতেই তৈরি হবে প্ল্যান।

কতদিন আবেদন করতে পারবেন?
২৭ ফেব্রুয়ারি পর্যন্ত আবেদন করা যাবে। এক্ষেত্রে আপনি বিসিসিআই-এর নোটিফিকেশন চেক করুন। সেখানেই সব তথ্য পেয়ে যাবেন। সেই অনুযায়ী অ্যাপ্লাই করুন। 

কারা অ্যাপ্লাই করতে পারেন? 
স্পোর্টস সায়েন্স সম্পর্কে সব তথ্য রাখতে হবে। পাশাপাশি স্পোর্টস অ্যানালিটিক্স প্রোজেক্টে থাকতে হবে অভিজ্ঞতা। এছাড়া মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল, আউটলুক এবং পাওয়ার পয়েন্টে দক্ষ হতে হবে। শুধু তাই নয়, ট্যাবলু এবং পাওয়ার বিআই সহ একাধিক ডেটা অ্যানালিটিক্স টুলে হতে হবে পারদর্শী। 

Advertisement

৫ বছরের স্পোর্টস অ্যানালিস্ট বা ডেটা সায়েন্টিস্ট হিসেবে কাজ করার অভিজ্ঞতা লাগবে। আর আন্তর্জাতিক দল, ইন্ডিয়া এ, আন্ডার ১৯, ওমেন টিম, আইপিএস ফ্র্যানচাইজি বা রাজ্য টিমে কাজ করার অভিজ্ঞতা লাগবে। তাহলেই আপনি অ্যাপ্লাই করতে পারবেন। নইলে করা যাবে না।

 

Read more!
Advertisement
Advertisement