Advertisement

CBSE 10th Result 2022: CBSE দশম শ্রেণির রেজাল্ট আউট, ১০০% নম্বর পেয়ে টপার ময়াঙ্ক যাদব

CBSE 10th Result 2022: প্রকাশিত হল CBSE দশম শ্রেণির ফলাফল। সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (CBSE) ২৬ এপ্রিল, ২০২২ থেকে ২৪ মে, ২০২২ পর্যন্ত দশম শ্রেণির টার্ম-২ বোর্ড পরীক্ষা পরিচালনা করেছিল। দশম শ্রেণির পরীক্ষায় এবার প্রায় ২১ লাখ পরীক্ষার্থী অংশগ্রহণ করেছিল।

প্রকাশিত হল CBSE দশম শ্রেণির ফলাফল।প্রকাশিত হল CBSE দশম শ্রেণির ফলাফল।
Aajtak Bangla
  • নয়া দিল্লি,
  • 22 Jul 2022,
  • अपडेटेड 4:16 PM IST

সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (CBSE) ২৬ এপ্রিল, ২০২২ থেকে ২৪ মে, ২০২২ পর্যন্ত দশম শ্রেণির টার্ম-২ বোর্ড পরীক্ষা পরিচালনা করেছিল। দশম শ্রেণির পরীক্ষায় এবার প্রায় ২১ লাখ পরীক্ষার্থী অংশগ্রহণ করেছিল।

CBSE দশম শ্রেণির বোর্ডের ফলাফল প্রকাশিত হয়েছে। ছেলেদের তুলনায় মেয়েরা ১.৪১% ভালো ফল করেছে। ত্রিভান্দ্রম, ব্যাঙ্গালোর, চেন্নাই এবং আজমের পরীক্ষার ফলাফলে ভালো পারফর্ম করেছে। এ বছর অ্যামিটি স্কুলের ময়াঙ্ক যাদব CBSE দশম শ্রেণির বোর্ডের পরীক্ষায় ১০০% নম্বর পেয়েছে। সিবিএসই বোর্ডের দশম শ্রেণির পরীক্ষার ফলাফলে শীর্ষে থাকা পড়ুয়ারা হলেন, মায়াঙ্ক যাদব (প্রাপ্ত নম্বর ৫০০), নিয়ামত গিল (প্রাপ্ত নম্বর ৪৯৯), সুরভী মিত্তল (প্রাপ্ত নম্বর ৪৯৯), শ্লোক আসারি (প্রাপ্ত নম্বর ৪৯৮)। এরা সকলেই অ্যামিটি নয়ডার বাসিন্দা।

এ বছর ছাত্রছাত্রী এবং স্কুল কর্মীদের নিরাপত্তার কথা মাথায় রেখে, CBSE পরীক্ষার পরিকল্পনায় কোভিড সম্পূর্ণরূপে অনুসরণ করা হয়েছিল। শিক্ষার্থীদের মধ্যে অস্বাস্থ্যকর প্রতিযোগিতা এড়াতে বোর্ডের পূর্বের সিদ্ধান্ত অনুযায়ী কোনো মেধা তালিকা ঘোষণা করা হবে না। এ বিষয়ে আরও জানানো হয়, বোর্ড তাদের শিক্ষার্থীদের প্রথম, দ্বিতীয় বা তৃতীয় শ্রেণি দিচ্ছে না।

ইতিমধ্যেই CBSE-এর ওয়েবসাইটে দশম শ্রেণির ফলাফলের লিঙ্ক সক্রিয় করা হয়েছে। পরীক্ষার ফলাফলগুলি বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট results.cbse.nic.in-এ চেক করা যাবে।

বিগত বছরের মতো, সিবিএসই বোর্ড পরীক্ষার ফলাফল লিঙ্ক DigiLocker অ্যাপ এবং ওয়েবসাইট digilocker.gov.in-এ উপলব্ধ। সিবিএসই বোর্ড পরীক্ষার মার্কশিট, সার্টিফিকেট এবং মাইগ্রেশন সার্টিফিকেটও ডিজিলকারের মাধ্যমে জারি করা হয়।

CBSE দশম শ্রেণির রেজাল্ট আউট
ধাপ ১: Google Playstore থেকে UMANG অ্যাপ ডাউনলোড করুন।
ধাপ ২: আপনার মোবাইল নম্বর লিখে নিজেকে নিবন্ধন করুন।
ধাপ ৩: এখন CBSE ফলাফল ট্যাবে ক্লিক করুন।
ধাপ ৪: প্রয়োজনীয় শংসাপত্রগুলি লিখুন যেমন: রোল নম্বর, অ্যাডমিট কার্ড নম্বর৷
ধাপ ৫: আপনার ফলাফল স্ক্রিনে উপলব্ধ হবে।
ধাপ ৬: সমস্ত বিবরণ সঠিক কিনা তা যাচাই করুন।

digilocker অ্যাপে কীভাবে দশম শ্রেণির পরীক্ষার ফলাফল দেখবেন তা জেনে নিন...
ধাপ ১: শিক্ষার্থীরা স্মার্ট ফোনে ডিজিলকার ওয়েবসাইট digilocker.gov.in-এ যেতে পারেন বা প্লে স্টোরে গিয়ে ডিজিলকার অ্যাপ ডাউনলোড করতে পারেন।
ধাপ ১: হোম পেজে, সাইন আপ লিঙ্কে ক্লিক করুন।
ধাপ ৩: আপনার নাম (যা আধার কার্ডে রয়েছে), জন্ম তারিখ, বিভাগ, বৈধ মোবাইল নম্বর, ইমেল আইডি, আধার নম্বর এবং ৬ সংখ্যার নিরাপত্তা পিন লিখুন।
ধাপ ৪: সমস্ত প্রয়োজনীয় বিবরণ পূরণ করার পরে, ব্যবহারকারীর নাম সেট করুন। 
ধাপ ৫: অ্যাকাউন্ট তৈরি হওয়ার পরে, 'CBSE ক্লাস ১০ ফলাফল ২০২২' লিঙ্কে ক্লিক করুন। 
ধাপ ৬: আপনার রোল নম্বর এবং নিবন্ধিত মোবাইল নম্বর লিখুন। আপনার ফলাফল স্ক্রিনে খুলবে।
ধাপ ৭: এটি পরীক্ষা করে ডাউনলোড করার পরে, আপনি একটি প্রিন্টআউট নিতে পারেন এবং এটি আপনার কাছে রাখতে পারেন।

Advertisement
Read more!
Advertisement
Advertisement