
CBSE Big Announcement: সিবিএসই (CBSE) ইতিমধ্যে ২০২১-২২-এর জন্য ডেট শিটের কথা ঘোষণা করে দিয়েছে। তারপর আরও একটা বড় ঘোষণা করল তারা। এখন সাবজেক্ট ভিত্তিক ডেট শিট নিয়ে বড়সড় ঘোষণা করল সিবিএসই।
কোন কোন বিষয়
তারা (CBSE) জানিয়েছে, দ্বাদশ শ্রেণির জন্য় ১১৪ এবং দশম শ্রেণির জন্য ৭৫টি বিষয় অফার করা হচ্ছে। তারা আরও জানিয়েছে, ভারত এবং বিদেশের সব জায়গায় তাদের অন্তর্গত স্কুলে ডেট শিট ঠিক করে বিভিন্ন বিষয়ের পরীক্ষার আয়োজন কার হবে।
পরীক্ষার জন্য সময় লাগবে
ওই নোটিসে বলা হয়েছে, সিবিএসই (CBSE) দ্বাদশ শ্রেণিতে ১১৪ এবং দশম শ্রেণিতে ৭৫টি বিষয় অফার করছে। যদি সব বিষয়ে পরীক্ষা নেওয়া হয়, তা হলে ৪৫-৫০ দিন সময় লেগে যাবে তা শেষ করতে। এর পাশাপাশি ভারত এবং বিদেশে তাদের অধীনে থাকা সব স্কুলে ডেট শিট তৈরি করে সব বিষয়ে পরীক্ষা নেওয়া হবে।
তারা (CBSE) জানিয়েছে, পরীক্ষার সময়সীমা হবে ৯০ মিনিটের। সেখানে যদি কোনও বদল করা হয়, তা সিলেবাস মেনেই করা হবে। এ ব্য়াপারে সব তথ্য অ্য়াডমিট কার্ডেই জানানো থাকবে।
বোর্ড (CBSE)-এর তরফ থেকে জানানো হয়েছে, ৯ নভেম্বর পর্যন্ত স্কুলগুলোর সঙ্গে দশম এবং দ্বাদশ শ্রেণির জন্য অ্য়াডমিট কার্ড দেওয়া আর পরীক্ষা সংক্রান্ত যাবতীয় নির্দেশিকা পাঠিয়ে দেওয়া হবে।