Advertisement

CBSE-র নয়া স্কিম! দশম-দ্বাদশে সিলেবাস দু'ভাগে ভাগ, জানুন বিস্তারিত

গাইডলাইন মেনে ইন্টারনাল অ্যাসেসমেন্ট বা প্র্যাক্টিক্যাল বা প্রোজেক্ট ওয়ার্ককে বৈধ করতেই এই প্রচেষ্টা, যাতে নম্বরের বণ্টন ঠিকমতো করা যায়। 

PTI ফাইল ছবিPTI ফাইল ছবি
Aajtak Bangla
  • নয়াদিল্লি,
  • 05 Jul 2021,
  • अपडेटेड 11:57 PM IST
  • এবার দশম-দ্বাদশে ২ বার পরীক্ষা হবে সিবিএসই-র
  • প্রথম পরীক্ষায় থাকবে অবজেকটিভ প্রশ্ন
  • বছরভর প্রতিটি অ্যাসেসমেন্টে ছাত্রদের প্রোফাইল তৈরি রাখবে স্কুল

CBSE-তে পাঠ্যক্রমে নয়া স্কিম আনল কেন্দ্র। ২০২১-২২ শিক্ষাবর্ষকে দু'ভাগে ভাগ করা হয়েছে। প্রতি টার্মে প্রায় ৫০ শতাংশ করে সিলেবাস শেষ করা হবে। প্রথম টার্মের পরীক্ষা হবে নভেম্বর মাসে। CBSE-র দশম ও দ্বাদশ শ্রেণির বোর্ডের পরীক্ষা নেওয়ার সম্ভাবনা বাড়াতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে বোর্ড।

২০২১-২২ শিক্ষাবর্ষে CBSE-র স্পেশাল স্কিম ঠিক কী রকম? 

১.  ২০২১-২২ শিক্ষাবর্ষকে দুটি টার্মে ভাগ করা হচ্ছে। প্রতি টার্মের শেষে বোর্ড পরীক্ষা নেবে। সংশ্লিষ্ট টার্মে যতটা সিলেবাস পড়ানো হয়েছে, সেই সিলেবাসের উপরেই পরীক্ষা হবে।

২. এবার দশম-দ্বাদশে ২ বার পরীক্ষা হবে সিবিএসই-র । ২টি পরীক্ষার নম্বরের ভিত্তিতে তৈরি হবে মার্কশিট। নবম-দ্বাদশে ২ বার পরীক্ষা কার্যকর হবে ২০২২ থেকে। প্রথম পরীক্ষা হবে নভেম্বর-ডিসেম্বরে মাসে ও দ্বিতীয় পরীক্ষা মার্চ-এপ্রিল মাসে। প্রথম পরীক্ষায় থাকবে অবজেকটিভ প্রশ্ন, দ্বিতীয় পরীক্ষায় সাবজেকটিভ।

CBSE নয়া স্কিম

৩. গাইডলাইন মেনে ইন্টারনাল অ্যাসেসমেন্ট বা প্র্যাক্টিক্যাল বা প্রোজেক্ট ওয়ার্ককে বৈধ করতেই এই প্রচেষ্টা, যাতে নম্বরের বণ্টন ঠিকমতো করা যায়। 

৪. যতদিন না স্কুলে গিয়ে পড়ানোর নির্দেশিকা জারি হচ্ছে, ততদিন অনলাইনেই ক্লাস চলবে। 

৫. বছরভর প্রতিটি অ্যাসেসমেন্টে ছাত্রদের প্রোফাইল তৈরি রাখবে স্কুল। এবং ডিজিটালে তার প্রমাণও রাখতে হবে। ইন্টারনালের নম্বর আপলোডের জন্য CBSE IT প্ল্যাটফর্ম থাকছে।


৬. ২০২১-২২ শিক্ষাবর্ষে যুক্তিযুক্ত সিলেবাস জুলাইয়ের শেষ দিকে দেওয়া হবে। প্রথম টার্মের পরীক্ষা হবে নভেম্বর-ডিসেম্বর মাসে। সেকেন্ড টার্ম মার্চ-এপ্রিলে। 

CBSE নয়া স্কিম

গত ১ জুন দ্বাদশের পরীক্ষা বাতিল করার কথা ঘোষণা করে CBSE। আগেই বাতিল হয়ে গিয়েছিল চলতি বছরের সিবিএসই দশমের পরীক্ষা। এই দুই পরীক্ষা বাতিল হওয়ার পরই প্রশ্ন ওঠে তবে কী করে হবে মূল্যায়ন? কোন পথে মূল্যায়ন তা জানাতে সিবিএসইকে ২ সপ্তাহ সময় দিয়েছিল সুপ্রিম কোর্ট। পদ্ধতি ঠিক করতে ১২ সদস্যের কমিটি গঠন করে সিবিএসই।

Advertisement
Read more!
Advertisement
Advertisement