Advertisement

Govt Job Vacancy: মাধ্যমিক পাশেই সরকারি চাকরি, প্রায় ৩ হাজার Vacancy, আবেদনের স্টেপ বাই স্টেপ প্রসেস

ঢালাও চাকরি দিচ্ছে ভারতীয় ডাক বিভাগ। মাধ্যমিক পাশ করলেও ১২ হাজার বেতনের চাকরি মিলবে পোস্ট অফিসে। কীভাবে আবেদন করবেন? রইল স্টেপ বাই স্টেপ পদ্ধতি।

সরকারি চাকরির সুযোগ সরকারি চাকরির সুযোগ
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 11 Feb 2026,
  • अपडेटेड 1:01 PM IST
  • পোস্ট অফিসে ঢালাও চাকরি
  • মাধ্যমিক পাশেই ১২ হাজার বেতন
  • স্টেপ বাই স্টেপ পদ্ধতি জানুন

সরকারি চাকরির স্বপ্ন দেখছেন যাঁরা, তাঁদের জন্য দুর্দান্ত সুযোগ। ভারতীয় ডাক বিভাগ গ্রামীণ ডাক সেবক (GDS) পদে ঢালাও নিয়োগ করছে। মোট ২৮ হাজার ৭৪০টি পদের জন্য আবেদন গ্রহণ করা হচ্ছে। ৩১ জানুয়ারি, শনিবার থেকে এই আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে।  ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত আবেদন করতে পারবেন। দেশের ২৩টি পোস্টাল সার্কেলের জন্য এই নিয়োগ চলবে। 

কোন কোন পদে চাকরির সুযোগ?
ডাক বিভাগের তরফে জানানো হয়েছে, গ্রামীণ ডাক সেবক (GDS), ব্রাঞ্চ পোস্টমাস্টার (BPM) এবং অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার (ABPM) পদে নিয়োগ হবে।

কতগুলি শূন্যপদ?
মোট শূন্যপদের সংখ্যা ২৮ হাজার ৭৪০। তার মধ্যে পশ্চিমবঙ্গেই রয়েছে ২ হাজার ৯৮২টি পদ। 

কত বেতন?
পদের উপর নির্ভর করে বেতন পরিবর্তিত হবে। BPM-এর জন্য বেতন স্কেল ১২ হাজার থেকে ২৯ হাজার ৩৮০ এবং  ABPM অথবা ডাক সেবকের জন্য ১০ হাজার থেকে ২৪ হাজার ৪৭০ টাকা বেতন মিলবে। 

কতদিন পর্যন্ত আবেদন করা যাবে?
আগ্রহী প্রার্থীরা ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত আবেদন করতে পারবেন। আবেদনপত্র জমা দিতে হবে ২ ফেব্রুয়ারি থেকে ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত। ফর্মে সংশোধনের জন্য ১৮ থেকে ১৯ ফেব্রুয়ারির মধ্যে আবেদন করা যাবে। 

কীভাবে আবেদন করবেন?
আগ্রহী প্রার্থীরা indiapostgdsonline.gov.in ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবেন। আবেদন ফি জমা দেওয়ার শেষ তারিখ ১৬ ফেব্রুয়ারি। 

যোগ্যতা কী কী?
ভারতীয় ডাক বিভাগ কর্তৃক প্রকাশিত এই নিয়োগের জন্য প্রার্থীদের অবশ্যই একটি স্বীকৃত প্রতিষ্ঠান থেকে দশম শ্রেণী পাশ হতে হবে। গণিত এবং ইংরেজি বিষয় থাকতে হবে। এ ছাড়াও যে সার্কেলের জন্য আবেদন করছেন সেই সার্কেলের স্থানীয় ভাষায় সাবলীল হতে হবে। প্রার্থীদের কম্পিউটারে দক্ষ হতে হবে। সাইকেল চালানোয় পারদর্শী হতে হবে। আবেদনপত্র জমা দেওয়ার পর দশম শ্রেণীর নম্বরের ভিত্তিতে একটি মেধা তালিকা তৈরি করা হবে যা চাকরির স্থান নির্ধারণ করবে। 

Advertisement

কীভাবে হবে নিয়োগ?
নথি যাচাইয়ের মাধ্যমে নির্বাচন প্রক্রিয়া শেষ হবে। নির্বাচিত প্রার্থীদের বিভাগীয় প্রধানের দ্বারা নথি যাচাইয়ের মধ্য দিয়ে যেতে হবে। এই নিয়োগের জন্য প্রথম মেধা তালিকা ২৮ ফেব্রুয়ারি প্রকাশিত হবে বলে আশা করা হচ্ছে। মনে রাখতে হবে, এই নিয়োগের জন্য কোনও লিখিত পরীক্ষা নেওয়া হবে না। এই নিয়োগের জন্য সর্বনিম্ন বয়স ১৮বছর এবং সর্বোচ্চ ৪০ বছর। তবে নিয়ম অনুসারে সংরক্ষিত বিভাগের প্রার্থীদের ক্ষেত্রে বয়সের ছাড় দেওয়া হবে। 

আবেদনের স্টেপ বাই স্টেপ পদ্ধতি
> আবেদন করতে প্রথমে ডাক বিভাগের অফিশিয়াল ওয়েবসাইট, indiapostgdsonline.gov.in এ ক্লিক করতে হবে। 
> তারপর হোমপেজ নিয়োগ লিঙ্কে ক্লিক করুন। 
> এরপর প্রার্থীদের রেজিস্ট্রেশন প্রক্রিয়াটি সম্পূর্ণ করতে হবে। 
> রেজিস্ট্রেশনের পর তাদের আবেদনপত্র পূরণ করতে হবে এবং জমা দিতে হবে। 

 

Read more!
Advertisement
Advertisement