Advertisement

Indian Navy Recruitment 2021 : নৌসেনায় ২,৫০০ পদে নিয়োগ, দ্বাদশ পাশ করলেই আবেদন করা যাবে

Indian Navy Recruitment: ওই ব্যাচ শুরু হবে আগামী বছর মানে ২০২২ সালের ফেব্রুয়ারি থেকে। আবেদনের শেষ দিন ২৫ অক্টোবর।

ভারতীয় নৌসেনায় নিয়োগ করা হচ্ছে (প্রতীকী ছবি)ভারতীয় নৌসেনায় নিয়োগ করা হচ্ছে (প্রতীকী ছবি)
Aajtak Bangla
  • নতুন দিল্লি,
  • 18 Oct 2021,
  • अपडेटेड 10:23 AM IST
  • ভারতীয় নৌসেনায় নিয়োগ করা হচ্ছে
  • ওই ব্যাচ শুরু হবে আগামী বছর মানে ২০২২ সালের ফেব্রুয়ারি থেকে
  • আবেদনের শেষ দিন ২৫ অক্টোবর

Indian Navy Recruitment: দেশের জন্য কাজ করার জন্য এক ভাল সুযোগ। ভারতীয় নৌসেনায় নিয়োগ করা হচ্ছে। সেখানে আর্টিফিসর অপারেটিংস (AA) আর সিনিয়র সেকেন্ডারি রিক্রুট (SSR) পদে নিয়োগ করা হবে। অবিবাহিত পুরুষরা এ ক্ষ্তের আবেদন করতে পারবেন। 

ওই ব্যাচ শুরু হবে আগামী বছর মানে ২০২২ সালের ফেব্রুয়ারি থেকে। আবেদনের শেষ দিন ২৫ অক্টোবর। মানে আবেদনের জন্য হাতে আরও কয়েকদিন রয়েছে।

নোটিফিকেশন থেকে জানা যাচ্ছে, দশম এবং দ্বাদশ শ্রেণি পাশ করা ১০ হাজার প্রার্থীদের মধ্যে থেকে নম্বরের ভিত্তিতে ছাড়াইবাছাই করা হবে। পরে তাঁদের লিখিত পরীক্ষা দেওয়ার ব্য়বস্থা করা হবে। এরপর শারীরিক এবং মেডক্যাল পরীক্ষাও দিতে হবে। 

এর পর্ব মেটার পর ভারতীয় নৌসেনায় আড়াই হাজার পদে নিয়োগ করা হবে। এর মধ্যে আর্টিফিসর অপারেটিংস (AA) পদে ৫০০ আর সিনিয়র সেকেন্ডারি রিক্রুট (SSR) পদে ২ হাজার জনকে নেওয়া হবে। 

প্রার্থীদের যোগ্যতা
দ্বাদশ শ্রেণিতে অঙ্ক এবং ফিজিক্স বা পদার্থবিদ্যা ছাড়া রসায়ন, জীববিজ্ঞান, কম্পিউটারের মধ্যে যে কোনও একটি বিষয়ে ৬০ শতাংশ বা তার থেকে বেশি নম্বর থাকতে হবে, আর্টিফিসর অপারেটিংস (AA)পদে আবেদন করা জন্য।

অন্যদিকে, অঙ্ক এবং ফিজিক্স বা পদার্থবিদ্যা ছাড়া বিজ্ঞান, জীববিজ্ঞান, কম্পিউটারের মতো যে কোনও একটি বিষয় নিয়ে দ্বাদশ শ্রেণি পাশ করলে সিনিয়র সেকেন্ডারি রিক্রুট (SSR)পদে চাকরির জন্য আবেদন করা যেতে পারে।

এই দুই পদে আবেদন করার জন্য প্রার্থীদের জন্ম ২০০২ সালের ১ ফেব্রুয়ারি থেকে ২০০৫ সালের ৩১ জানুয়ারির মধ্যে হতে হবে। আগ্রহী, যোগ্য প্রার্থীরা joinindiannavy.gov.in ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারেন।

সরকারি ওয়েবসাইটে গিয়ে তথ্য জানার ব্য়াপারে এখানে ক্লিক করুন। 

 

Read more!
Advertisement
Advertisement