Advertisement

Indian Railways এ ২২ হাজার Vacancy, যোগ্যতা Madhyamik পাশ, রইল তথ্য

Indian Railways recruitment 2026: ভারতীয় রেলে কর্মসংস্থানের সুযোগ। মাধ্যমিক পাশেই মিলতে পারে চাকরি। দেশের বিভিন্ন রেল ডিভিশনে একাধিক পদে নিয়োগের নোটিফিকেশন বের করেছে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড (RRB)।

মাধ্যমিক পাশে ভারতীয় রেলে চাকরির সুযোগ।মাধ্যমিক পাশে ভারতীয় রেলে চাকরির সুযোগ।
Aajtak Bangla
  • কলকাতা,
  • 13 Feb 2026,
  • अपडेटेड 12:30 PM IST
  • ভারতীয় রেলে কর্মসংস্থানের সুযোগ।
  • মাধ্যমিক পাশেই মিলতে পারে চাকরি।
  • দেশের বিভিন্ন রেল ডিভিশনে একাধিক পদে নিয়োগের নোটিফিকেশন বের করেছে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড (RRB)।

Indian Railways recruitment 2026: ভারতীয় রেলে কর্মসংস্থানের সুযোগ। মাধ্যমিক পাশেই মিলতে পারে চাকরি। দেশের বিভিন্ন রেল ডিভিশনে একাধিক পদে নিয়োগের নোটিফিকেশন বের করেছে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড (RRB)। মোট ২২,১৯৫টি শূন্যপদে নিয়োগের পরিকল্পনা আরআরবি-র। ফলে চাকরিপ্রার্থীদের জন্য এটি নিঃসন্দেহে একটি ভাল সুযোগ।

রেল সূত্রে জানা গিয়েছে, অ্যাসিস্ট্যান্ট, পয়েন্টসম্যান এবং ট্র্যাক মেন্টেনার; এই তিনটি গুরুত্বপূর্ণ পদে নিয়োগ করা হবে। ভারতীয় রেলে এই পদগুলি ট্রেন পরিষেবার অপারেশন ও রক্ষণাবেক্ষণের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই নিয়োগ প্রক্রিয়ায় দক্ষতা ও শারীরিক সক্ষমতার উপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।

যোগ্যতা
দশম শ্রেণি উত্তীর্ণ প্রার্থীরা আবেদন করতে পারবেন। পাশাপাশি যাঁরা ন্যাশনাল কাউন্সিল ফর ভোকেশনাল ট্রেনিং (NCVT) অনুমোদিত প্রতিষ্ঠান থেকে আইটিআই পাশ করেছেন, তাঁরাও আবেদন করার সুযোগ পাবেন। এতে টেকনিক্যাল প্রশিক্ষণপ্রাপ্ত প্রার্থীদের জন্যও নতুন কর্মসংস্থানের সুযোগ মিলবে।

বয়সসীমা
বয়সসীমা নির্ধারণ করা হয়েছে ১৮ থেকে ৩৩ বছর। সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা বয়সে ছাড় পাবেন বলে মনে করা হচ্ছে।

ধাপে ধাপে নিয়োগ প্রক্রিয়া। প্রথমে নেওয়া হবে কম্পিউটার বেসড টেস্ট (CBT)। এই পরীক্ষার মাধ্যমে প্রার্থীদের মেধা ও প্রাথমিক দক্ষতা যাচাই করা হবে। এরপর যোগ্য প্রার্থীদের ফিজ়িক্যাল এফিশিয়েন্সি টেস্ট (PET) দিতে হবে। রেলের কাজে শারীরিক সক্ষমতা অত্যন্ত গুরুত্বপূর্ণ হওয়ায় এই ধাপটি বাধ্যতামূলক।

পরবর্তী ধাপে থাকবে ডকুমেন্ট ভেরিফিকেশন এবং মেডিক্যাল পরীক্ষা। সব ধাপ সফলভাবে উত্তীর্ণ হওয়ার পরই প্রার্থীদের চূড়ান্তভাবে নিয়োগ করা হবে।

চাকরিপ্রার্থীদের একাংশের মতে, বর্তমানে কেন্দ্রীয় সরকারি চাকরির সুযোগ তুলনামূলকভাবে কমে যাওয়ার প্রেক্ষাপটে রেলের এই নিয়োগ প্রক্রিয়া গুরুত্বপূর্ণ। বিশেষ করে মাধ্যমিক পাশ তরুণদের জন্য এটি বড় সুযোগ হিসেবে দেখা হচ্ছে।

ভারতীয় রেল দেশের বৃহত্তম নিয়োগকারী সংস্থাগুলির একটি। প্রতি বছর বিভিন্ন বিভাগে নিয়োগের মাধ্যমে বহু মানুষের কর্মসংস্থান হয়। এই নিয়োগ প্রক্রিয়াও সেই ধারারই অংশ বলে মনে করা হচ্ছে।

Advertisement

বিশেষজ্ঞদের মতে, কম্পিউটার বেসড পরীক্ষার জন্য নিয়মিত অনুশীলন, সাধারণ জ্ঞান ও অঙ্কের প্রস্তুতি নেওয়া জরুরি। একই সঙ্গে ফিজ়িক্যাল পরীক্ষার জন্য শারীরিক সক্ষমতা বজায় রাখাও প্রয়োজন।

এই নিয়োগের ফলে দেশের বিভিন্ন রেল ডিভিশনে কর্মীসংখ্যা বাড়বে। পরিষেবা আরও উন্নত হবে বলে মনে করা হচ্ছে। চাকরিপ্রার্থীদের জন্য এটি বেশ ভাল সুযোগ বলেই মত ওয়াকিবহাল মহলের।

Read more!
Advertisement
Advertisement