Advertisement

Interview Questions: কোন কাজ কারোর মৃত্যুর পরেও হতে পারে, জানুন সঠিক উত্তর

Interview Questions: মূলত সরকারি চাকরি পরীক্ষাগুলিতে লিখিত পরীক্ষা যেমন গুরুত্বপূর্ণ, তেমনই অনেক কঠিন ইন্টারভিউ রাউন্ড ক্লিয়ার করা। এই রাউন্ডে অনেক পরীক্ষার ফাইনাল রাউন্ড হিসাবে উল্লেখ করা হয়। অনেক পরীক্ষার্থী ভালো করে লিখিত পরীক্ষা দিয়ে এলেও, এই রাউন্ডে এসে নার্ভাস হয়ে যান।

ইন্টারভিউ। প্রতীকী ছবিইন্টারভিউ। প্রতীকী ছবি
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 19 Jul 2022,
  • अपडेटेड 8:57 AM IST
  • কোন কাজ কারোর মৃত্যুর পরেও হতে পারে
  • জানুন সঠিক উত্তর
  • জানুন বিস্তারিত তথ্য

Interview Questions: আপনি যখন কোনো সরকারি চাকরির সাক্ষাৎকারে পৌঁছান, তখন প্রার্থীদের মনের উপস্থিতি পরীক্ষা করার জন্য প্রায়ই জটিল প্রশ্ন করা হয়। এই প্রশ্নগুলো সিলেবাসের বাইরে। এসব প্রশ্ন করার পেছনের কারণ হলো প্রার্থীদের অবস্থা যাচাই করা। প্রশ্ন শুনে প্রার্থীরা প্রায়ই বিভ্রান্ত হন। জেনে নিন এমন কিছু প্রশ্ন সম্পর্কে।

কেন এই সব প্রশ্ন গুরুত্বপূর্ণ?

মূলত সরকারি চাকরি পরীক্ষাগুলিতে লিখিত পরীক্ষা যেমন গুরুত্বপূর্ণ, তেমনই অনেক কঠিন ইন্টারভিউ রাউন্ড ক্লিয়ার করা। এই রাউন্ডে অনেক পরীক্ষার ফাইনাল রাউন্ড হিসাবে উল্লেখ করা হয়। অনেক পরীক্ষার্থী ভালো করে লিখিত পরীক্ষা দিয়ে এলেও, এই রাউন্ডে এসে নার্ভাস হয়ে যান। ফলে জানা সহজ প্রশ্নও সঠিক উত্তর দিতে পারেন না। ফলে চাকরি হাতছাড়া হয়ে যাওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়ে থাকে। শুধুমাত্র সরকারি নয়, বেসরকারি ক্ষেত্রেও এই ইন্টারভিউ রাউন্ড অনেক গুরুত্বপূর্ণ। তাই কোনও পরীক্ষায় বসার আগে ইন্টারভিউয়ের জন্য কিছু মডেল প্রশ্ন তৈরি করে রাখা প্রয়োজন। এখানে আমরা কিছু প্রশ্নের উল্লেখ করেছি।

জেনে নিন কিছু প্রশ্ন সম্পর্কে

প্রশ্নঃ কোন জিনিস ছাড়া আপনাকে চেনা যায় না?
উত্তরঃ নাম।

প্রশ্নঃ বিশ্বের ক্ষুদ্রতম দেশ কোনটি?
উত্তরঃ ভ্যাটিকান সিটি।

প্রশ্নঃ ভারতে ইংরেজি শিক্ষা কে শুরু করেন?
উত্তরঃ লর্ড ম্যাকওলে।

প্রশ্নঃ এমন কি জিনিস যা লোহাকে টানতে পারে কিন্তু রাবার নয়?
উত্তরঃ চুম্বক।

প্রশ্নঃ সেই প্রাণীটি কী যে তার পা দিয়ে সবকিছুর স্বাদ গ্রহণ করে?
উত্তরঃ প্রজাপতি।

প্রশ্নঃ কারোর মৃত্যুর পরেও করা যায়, কী সেই কাজ?
উত্তরঃ অঙ্গ দান।

বিভিন্ন পরীক্ষায় এই প্রশ্নগুলিই ঘুরিয়ে ফিরিয়ে করার একটা সম্ভাবনা থাকে। ফলে এ বিষয়ে সতর্ক থাকা দরকার। এই জন্য আগে থেকেই তৈরি হয়ে পরীক্ষায় বসা প্রয়োজন।

Read more!
Advertisement
Advertisement