Advertisement

Walk-in Interview এর মাধ্যমে ডাইরেক্ট চাকরি IRCTC তে, ৩০ হাজার টাকা Salary

IRCTC recruitment 2026: নতুন Vacancy-র ঘোষণা করল রেল মন্ত্রকের অধীন সংস্থা ইন্ডিয়ান রেলওয়ে কেটারিং অ্যান্ড ট্যুরিজ়ম কর্পোরেশন লিমিটেড (IRCTC)। সম্প্রতি প্রকাশিত নোটিফিকেশনে জানানো হয়েছে, সংস্থার বিভিন্ন ইউনিটে হসপিটালিটি মনিটর পদে কর্মী নিয়োগ করা হবে।

সংশ্লিষ্ট নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য সংস্থার ওয়েবসাইটে পাওয়া যাবে।সংশ্লিষ্ট নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য সংস্থার ওয়েবসাইটে পাওয়া যাবে।
Aajtak Bangla
  • কলকাতা,
  • 09 Mar 2026,
  • अपडेटेड 12:25 PM IST
  • হসপিটালিটি মনিটর পদে কর্মী নিয়োগ করা হবে।
  • নিয়োগ চুক্তিভিত্তিক, তবে নির্দিষ্ট সময়ের জন্য স্থায়ীভাবে কাজের সুযোগ।
  • রইল অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক।

IRCTC recruitment 2026: নতুন Vacancy-র ঘোষণা করল রেল মন্ত্রকের অধীন সংস্থা ইন্ডিয়ান রেলওয়ে কেটারিং অ্যান্ড ট্যুরিজ়ম কর্পোরেশন লিমিটেড (IRCTC)। সম্প্রতি প্রকাশিত নোটিফিকেশনে জানানো হয়েছে, সংস্থার বিভিন্ন ইউনিটে হসপিটালিটি মনিটর পদে কর্মী নিয়োগ করা হবে। নিয়োগ চুক্তিভিত্তিক, তবে নির্দিষ্ট সময়ের জন্য স্থায়ীভাবে কাজের সুযোগ থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। প্রার্থীদের বাছাই করা হবে সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে।

রেলওয়ের সংস্থায় কাজ করার সুযোগ থাকায় ইতিমধ্যেই বহু চাকরিপ্রার্থীর নজর কেড়েছে বিজ্ঞপ্তিটি। সংশ্লিষ্ট নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য সংস্থার ওয়েবসাইটে পাওয়া যাবে।

অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক: https://affairscloud.com/jobs/

কতগুলি পদে নিয়োগ
বিজ্ঞপ্তি অনুযায়ী, মোট ৪৩টি শূন্যপদে হসপিটালিটি মনিটর নিয়োগ করা হবে। নির্বাচিত প্রার্থীদের প্রথমে দুই বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হবে। পরবর্তী সময়ে সংস্থার প্রয়োজন এবং কর্মীর কাজের মূল্যায়নের ভিত্তিতে সেই চুক্তির মেয়াদ আরও এক বছর পর্যন্ত বাড়ানো হতে পারে।

কোথায় পোস্টিং
নিযুক্তদের প্রাথমিক ভাবে দেশের কয়েকটি নির্দিষ্ট রাজ্যে দায়িত্ব দেওয়া হবে। অন্ধ্রপ্রদেশ, তেলঙ্গানা, মহারাষ্ট্র, ওড়িশা, ছত্তীসগঢ়ে পোস্টিং হতে পারে। সংস্থার কাজের প্রয়োজনে ভবিষ্যতে অন্য জায়গাতেও বদলি হতে পারে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

বয়সসীমা ও স্যালারি
এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের সর্বোচ্চ বয়স ২৭ বছর হতে হবে। তবে কেন্দ্রীয় সরকারের নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা বয়সের ক্ষেত্রে নির্দিষ্ট ছাড় পাবেন।

নির্বাচিত প্রার্থীদের প্রতি মাসে ৩০,০০০ টাকা বেতন দেওয়া হবে। এর পাশাপাশি বিভিন্ন ভাতা ও সুবিধাও মিলবে বলে জানিয়েছে সংস্থা। ফলে যারা আতিথেয়তা বা হোটেল ম্যানেজমেন্ট সংক্রান্ত পেশায় কাজ করতে চান, তাঁদের জন্য এটি একটি আকর্ষণীয় সুযোগ হতে পারে।

শিক্ষাগত যোগ্যতা
আবেদন করতে হলে প্রার্থীদের কোনও স্বীকৃত প্রতিষ্ঠান বা বিশ্ববিদ্যালয় থেকে হোটেল ম্যানেজমেন্ট অ্যান্ড কেটারিং সায়েন্সে বিএসসি ডিগ্রি থাকতে হবে। সংশ্লিষ্ট বিষয়ে প্রশিক্ষণ বা দক্ষতা থাকলে তা নিয়োগের ক্ষেত্রে বাড়তি সুবিধা দিতে পারে।

Advertisement

কীভাবে সিলেকশন
এই নিয়োগ প্রক্রিয়ায় কোনও লিখিত পরীক্ষা নেওয়া হবে না। ওয়াক-ইন ইন্টারভিউয়ের মাধ্যমে সরাসরি প্রার্থীদের মূল্যায়ন করে নির্বাচন করা হবে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ১২ মার্চ এবং ১৩ মার্চ ২০২৬; এই দুই দিনে নির্ধারিত স্থানে ইন্টারভিউ নেওয়া হবে। ইন্টারভিউ শুরু হবে সকাল ১০টা থেকে এবং চলবে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত।

ইন্টারভিউয়ের দিন সঙ্গে যা যা নিতে হবে
প্রার্থীদের ইন্টারভিউয়ের দিন সঙ্গে যা যা রাখতে হবে;

1. আবেদনপত্র

2. শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট

3. বয়সের প্রমাণপত্র

4. পরিচয়পত্র

5. অন্যান্য প্রয়োজনীয় নথি

সব নথির মূল কপি এবং ফটোকপি সঙ্গে রাখতে হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

Read more!
Advertisement
Advertisement