Advertisement

ISC Topper Manya Gupta: 'ভাবতে পারিনি,' বলছেন ৯৯.৭৫% নম্বর পাওয়া ISC টপার কলকাতার মান্য

ISC Topper Manya Gupta: গতকাল (রবিবার) দেশের পাঁচজন পরীক্ষার্থী ISC পরীক্ষায় (দ্বাদশ শ্রেণি) প্রথম হয়েছেন। এর মধ্যে রয়েছেন কলকাতার মান্য গুপ্ত। ISC পরীক্ষায় সারা ভারতে ৯৯.৭৫ শতাংশ নম্বর নিয়ে শীর্ষস্থান দখল করেছেন তিনি।

মায়ের সঙ্গে ৯৯.৭৫% নম্বর পাওয়া এ বছরের ISC টপার কলকাতার মান্য গুপ্ত।মায়ের সঙ্গে ৯৯.৭৫% নম্বর পাওয়া এ বছরের ISC টপার কলকাতার মান্য গুপ্ত।
Aajtak Bangla
  • কলকাতা,
  • 15 May 2023,
  • अपडेटेड 5:24 PM IST
  • গতকাল (রবিবার) দেশের পাঁচজন পরীক্ষার্থী ISC পরীক্ষায় (দ্বাদশ শ্রেণি) প্রথম হয়েছেন।
  • এর মধ্যে রয়েছেন কলকাতার মান্য গুপ্ত।
  • ISC পরীক্ষায় সারা ভারতে ৯৯.৭৫ শতাংশ নম্বর নিয়ে শীর্ষস্থান দখল করেছেন তিনি।

ISC 2023 Topper Manya Gupta: রবিবার সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (CBSE) পরীক্ষার (দ্বাদশ শ্রেণি) চূড়ান্ত পরীক্ষার সামগ্রিক ফলাফলে ৮৭.৩৩ শতাংশের পাসের হার ঘোষণা করেছে। গতকাল (রবিবার) দেশের পাঁচজন পরীক্ষার্থী ISC পরীক্ষায় (দ্বাদশ শ্রেণি) প্রথম হয়েছেন। তবে তিনি প্রথম হবেন, এমনটা স্বপ্নেও ভাবেননি কলকাতার মান্য গুপ্ত। তিনি রবিবার বলেন যে, তিনি কখনওই ভাবেননি যে তিনি সমগ্র ভারতের ISC পরীক্ষার্থীদের মধ্যে শীর্ষস্থান পেতে চলেছেন। হেরিটেজ স্কুলের ছাত্রী মান্য গুপ্ত, ISC পরীক্ষায় সারা ভারতে ৯৯.৭৫ শতাংশ নম্বর নিয়ে শীর্ষস্থান দখল করেছেন।

সংবাদ সংস্থা এএনআই-এর সঙ্গে কথা বলার সময়, মান্য গুপ্ত বলেন, "আমি মোটেও ভাবিনি যে আমি ভারতের সব পরীক্ষার্থীদের মধ্যে শীর্ষস্থান পাব। আমি আগে জানতাম না।" ISC পরীক্ষায় দেশের মধ্যে ‘টপার’ হয়েও যেন খবরটা বিশ্বাস করতে পারছিলেন না মান্য। এই সাফল্যের নিজের স্কুলের প্রস্তুতিকেই  কৃতিত্ব দিয়েছেন তিনি।

ISC-র টপার মান্য বলেন, "আমরা দুই বছর ধরে লকডাউনের সময় ছিলাম। আমার স্কুল তাই যতটা সম্ভব সাহায্য করেছিল। আমি মূলত পরীক্ষার আগেই পড়াশোনা করতাম। তাই আমার ঘুমের জন্য আলাদা কোনও সময়সূচী নির্ধারিত ছিল না।"

এই ফলাফল জানার অনেক আগে থেকেই মনোবিজ্ঞান নিয়ে পড়তে চান ISC টপার। মান্য বলেন, "অষ্টম শ্রেণি থেকেই আমি মনোবিজ্ঞান নিয়ে পড়াশুনো করব বলে ঠিক করেছিলাম। আমি বিদেশে মনোবিজ্ঞানের কোর্সের জন্য আবেদন করেছি এবং ভারতেও এই কোর্সের জন্য আবেদন করব। আমার কোনও নির্দিষ্ট ‘স্বপ্নের চাকরি’ নেই। আমি ক্লিনিকাল সাইকোলজির মতো বিষয় নিয়ে কিছু করতে চাই।"

Read more!
Advertisement
Advertisement