
আজ, ১১ ফেব্রুয়ারি, JEE Main 2025 Session 1-এর রেজাল্ট ঘোষণা করেছে ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ)। অফিসিয়াল ওয়েবসাইট, jeemain.nta.nic.in -এ গিয়ে স্কোর দেখা যাবে।
এই বছর, ১৪ জন পরীক্ষার্থী JEE মেইন সেশন ১-এ নিখুঁত ১০০ পার্সেন্টাইল স্কোর পেয়েছেন। রাজস্থান থেকেই ৫ জন টপার আছেন এবারের তালিকায়।
রেজাল্ট প্রকাশের একদিন আগে JEE Mains 2025-এর ফইনাল অ্যানসার কি প্রকাশিত হয়েছিল। বিভিন্ন শিফট থেকে ১২টি প্রশ্ন বাদ দেওয়া হয়েছিল। NTA নির্দেশিকা অনুসারে, এই প্রশ্নগুলির জন্য সমস্ত প্রার্থীকে ফুল মার্কস দেওয়া হয়েছিল।
jeemain.nta.nic.in ওয়েবসাইটে যান।
সেশন ওয়ান স্কোরকার্ড Download Link-এ ক্লিক করুন।
প্রয়োজনীয় তথ্য লিখুন এবং লগ ইন করুন।
আপনার ফলাফল দেখুন এবং ডাউনলোড করুন।
১০০ শতাংশ নম্বর পাওয়া ১৪ জন প্রার্থীর নাম নিচে দেওয়া হল:
JEE মেইন সেশন ১ (BE/BTech) পরীক্ষা ২২, ২৩, ২৪, ২৮ এবং ২৯ জানুয়ারি দু'টি শিফটে হয়েছিল:
সকাল: সকাল ৯টা থেকে দুপুর ১২টা
বিকেল: বিকাল ৩টা থেকে সন্ধ্যা ৬টা
দ্বিতীয় পত্র (বার্ক/বিপ্ল্যানিং) পরীক্ষা ৩০ জানুয়ারি দ্বিতীয় শিফটে (বিকাল ৩টা থেকে সন্ধ্যা ৬:৩০ টা পর্যন্ত) হয়েছিল।