Advertisement

Medical Courses Without NEET: নিট পাশ না করেও এই মেডিক্যাল কোর্সগুলিতে সুযোগ, কামাই লাখে

পদার্থবিদ্যা, রসায়ন এবং জীববিদ্যা বা গণিতের (PCB/PCM) মতো বিষয়গুলি নিয়ে দ্বাদশ পাশ করলে NEET পরীক্ষা ছাড়াই একাধিক মেডিক্যাল কোর্সে কেরিয়ার গড়ার সুযোগ রয়েছে। 

NEET পাশ না করলেও সুযোগ চিকিৎসাক্ষেত্রে। NEET পাশ না করলেও সুযোগ চিকিৎসাক্ষেত্রে।
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 21 Jul 2022,
  • अपडेटेड 5:43 PM IST
  • পরীক্ষায় ব্যর্থ হলেও মন খারাপ করার দরকার নেই ছাত্রছাত্রীদের।
  • পদার্থবিদ্যা, রসায়ন এবং জীববিদ্যা বা গণিতের (PCB/PCM) মতো বিষয়গুলি নিয়ে দ্বাদশ পাশ করলে NEET পরীক্ষা ছাড়াই একাধিক মেডিক্যাল কোর্সে কেরিয়ার গড়ার সুযোগ রয়েছে। 
  • কত মাইনে, কোথায় সুযোগ?

Medical Courses without NEET, Medical Courses After 12th: গত ১৭ জুলাই অনুষ্ঠিত হয়েছিল নিট পরীক্ষা (NEET)। পরীক্ষায় বসেছিলেন প্রায় ১৮ লক্ষ পড়ুয়া। ন্যাশনাল টেস্টিং এজেন্সি (NTA) কর্তৃক NEET-র ফলপ্রকাশের পরে স্কোরের ভিত্তিতে দেশের শীর্ষস্থানীয় মেডিক্যাল কলেজগুলিতে এমবিবিএস এবং বিডিএস কোর্সে ভর্তি হতে পারবেন পরীক্ষার্থীরা। তবে পরীক্ষায় ব্যর্থ হলেও মন খারাপ করার দরকার নেই ছাত্রছাত্রীদের। মেডিক্যাল প্রবেশিকা পরীক্ষায় (NEET) উত্তীর্ণ না হয়েও চিকিৎসা ক্ষেত্রে কেরিয়ার গড়ার সুযোগ রয়েছে। 

পদার্থবিদ্যা, রসায়ন এবং জীববিদ্যা বা গণিতের (PCB/PCM) মতো বিষয়গুলি নিয়ে দ্বাদশ পাশ করলে NEET পরীক্ষা ছাড়াই একাধিক মেডিক্যাল কোর্সে কেরিয়ার গড়ার সুযোগ রয়েছে। 

১। বিএসসি নার্সিং (BSC Nursing)

চার বছরের স্নাতক স্তরের কোর্স B.Sc নার্সিং। প্রার্থীরা স্টাফ নার্স, রেজিস্টার্ড নার্স (আরএন), নার্স শিক্ষক, মেডিকেল কোডারের মতো পদগুলির জন্য আবেদন করতে পারেন। যদিও নার্সিংয়ের জন্য NEET বাধ্যতামূলক নয়, কিন্তু এখন অনেক রাজ্যে NEET স্কোরের মাধ্যমে B.Sc নার্সিং ভর্তি করা হচ্ছে। এই কোর্সের পরে প্রার্থীরা বার্ষিক ৩ লক্ষ টাকা থেকে ৪ লক্ষ টাকা পর্যন্ত বেতন পেতে পারেন।

২। বিএসসি পুষ্টি এবং ডায়েটিশিয়ান/মানব পুষ্টি/খাদ্য প্রযুক্তি 

এই কোর্সটি তিন থেকে চার বছরের। কোর্স শেষ করার পর পুষ্টিবিদ, খাদ্য প্রযুক্তিবিদ এবং গবেষকের পদে চাকরি পেতে পারেন। বার্ষিক ৫ লক্ষ টাকা পর্যন্ত প্যাকেজ পেতে পারেন।

৩। বিএসসি বায়োটেকনোলজি

দ্বাদশের পর নিটে পাশ না করেও মেডিক্যাল ক্ষেত্রে কেরিয়ার গড়তে চাইলে বিএসসি বায়োটেকনোলজি একটি ভাল বিকল্প। এই কোর্সটি করার জন্য ৩৫ হাজার থেকে ১ লক্ষ টাকা বার্ষিক ফি জমা করতে হতে পারে। এই কোর্সটি তিন থেকে চার বছরের মধ্যে সম্পন্ন হয়। বায়োটেকনোলজিস্ট পদে চাকরি পেলে বার্ষিক প্যাকেজ হতে পারে ৫ লক্ষ থেকে ৯ লক্ষ টাকা। 

৪। বিএসসি কৃষি বিজ্ঞান

বিএসসি এগ্রিকালচার ৪ বছরের স্নাতক ডিগ্রি কোর্স। অনেক কলেজ এই কোর্সে ভর্তির জন্য প্রবেশিকা পরীক্ষাও নেওয়া হয়। কোনও সরকারি কলেজ এবং বিশ্ববিদ্যালয় থেকে B.Sc Agriculture করতে চাইলে বার্ষিক ৭ হাজার থেকে ১৫ হাজার টাকা ফি দিতে হতে পারে। অন্যদিকে বেসরকারি কলেজ ও বিশ্ববিদ্যালয়ে কোর্সের ফি বছরে ২০ হাজার থেকে ৮০ হাজার টাকা পর্যন্ত। এই কোর্সের পরে কৃষিবিদ, কৃষি বিজ্ঞানী এবং কৃষি সংক্রান্ত ব্যবসায়ী হতে পারেন। এই কোর্সের পরে বছরে ৫ লক্ষ থেকে ৯ লক্ষ টাকা আয়ের সুযোগ রয়েছে।

Advertisement

Read more!
Advertisement
Advertisement