
সরকারি চাকরি পাওয়া সহজ নয়। লিখিত পরীক্ষায় ভাল ফল তো দরকার। সেই সঙ্গে ইন্টারভিউয়ে চোখা চোখা প্রশ্নের উত্তরও দিতে হয়। যে প্রশ্নগুলি বুদ্ধি খাটিয়ে বলতে পারলেই কেল্লাফতে। অনেক প্রশ্ন আসে খানিকটা বিভ্রান্তিমূলক। সহজ উত্তর তার। অথচ পরীক্ষার্থী পারেন না। আসলে ইন্টারভিউ বা মৌখিক পরীক্ষায় পরীক্ষার্থীর প্রত্যুৎপন্নমতিত্ব দেখা হয়। চলে তাঁর শানিত বুদ্ধির পরীক্ষা। আসুন এমন কয়েকটি প্রশ্নের উত্তর জেনে নিই-
পরীক্ষায় শুধুই ঘোরালো নয়, বরং সাধারণজ্ঞানের প্রশ্নও আসে। সেই সব প্রশ্ন আপনি ছোটবেলা থেকে পড়ে আসছেন। এই ধরনের সহজ প্রশ্নের প্রস্তুতি নেওয়া উচিত।
প্রশ্ন- - ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী কে?
উত্তর- সর্দার বল্লভভাই পটেল।
প্রশ্ন- এমন কোন জিনিস যা জ্বলে না, ডুবে যায় না?
উত্তর- বরফ
প্রশ্ন- বৈদিক সাহিত্যে সর্বাধিক বর্ণিত নদী?
উত্তর- সিন্ধু নদী
প্রশ্ন- ভারতীয় সংবিধানের রূপকার কে?
উত্তর- বিআর আম্বেদকর
প্রশ্ন- এটিএমে সোনা রয়েছে এমন দেশের নাম?
উত্তর- দুবাই
প্রশ্ন- কোন পশুর হদযন্ত্র তার মাথায় থাকে?
উত্তর- সামুদ্রিক কাঁকড়া
প্রশ্ন- হিন্দিতে পাসওয়ার্ডের অনুবাদ কী?
উত্তর- কূটশব্দ
প্রশ্ন- ভারতে প্রশ্ন মুসলিম রাষ্ট্রপতি?
উত্তর - জাকির হুসেন