Advertisement

West Bengal Assembly Election 2026: প্রার্থী পছন্দ নয়, না বদলালে আমরণ অনশন; নজিরবিহীন দাবি BJP সমর্থকদের একাংশের

টাকার বিনিময়ে প্রার্থী করা হয়েছে। এই অভিযোগে বিক্ষোভ বিজেপি পার্টি অফিসের সামনে। অবিলম্বে এই প্রার্থীকে বদল করতে হবে। না হলে আমরণ অনশন চালিয়ে যাবেন বলে হুমকি কর্মীদের একাংশের। বহিরাগত প্রার্থী নয়, স্থানীয় প্রার্থী চাই এমনই স্লোগান তুলে পার্টি অফিসের সামনে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ শুরু করেন বিজেপি কর্মী সর্মথকরা। যা নিয়ে শোরগোল পড়ে গিয়েছে।

বিক্ষোভ বিজেপি সমর্থকদেরবিক্ষোভ বিজেপি সমর্থকদের
বিশাল দাস
  • বৈষ্ণবনগর,
  • 21 Mar 2026,
  • अपडेटेड 3:34 PM IST

টাকার বিনিময়ে প্রার্থী করা হয়েছে। এই অভিযোগে বিক্ষোভ বিজেপি পার্টি অফিসের সামনে। অবিলম্বে এই প্রার্থীকে বদল করতে হবে। না হলে আমরণ অনশন চালিয়ে যাবেন বলে হুমকি কর্মীদের একাংশের। বহিরাগত প্রার্থী নয়, স্থানীয় প্রার্থী চাই এমনই স্লোগান তুলে পার্টি অফিসের সামনে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ শুরু করেন বিজেপি কর্মী সর্মথকরা। যা নিয়ে শোরগোল পড়ে গিয়েছে।  

টায়ার জ্বালিয়ে বিক্ষোভ
টাকার বিনিময়ে এই প্রার্থী করা হয়েছে। অবিলম্বে প্রার্থী পরিবর্তন করতে হবে। জানা গিয়েছে, মালদহের বৈষ্ণবনগরে বিজেপি প্রার্থী করেছে রাজু কর্মকারকে। স্থানীয় বিজেপি কর্মী সমর্থকদের অভিযোগ, রাজু কর্মকার বৈষ্ণবনগর বিধানসভার বাসিন্দা নন। তিনি সরাসরি বিজেপির সঙ্গে যুক্ত নন। প্রার্থী করতে হলে স্থানীয় নেতৃত্বকে করতে হবে এই প্রার্থীকে তারা মেনে নেবে না। এই অভিযোগ তুলে মালদার বৈষ্ণবনগরে বিজেপি কার্যালয়ের সামনে টায়ার জ্বালিয়ে বিজেপি কর্মী সমর্থকদের বিক্ষোভ।

কী জানালেন বিক্ষুব্ধ বিজেপি নেতারা?
বিক্ষুব্ধ বিজেপি নেতা জগাই ঘোষ বলেন, আমরা বহিরাগতদের মানতে চাই না। আমরা ভারতীয় সংগঠনের একটা কলার গাছকেও মানতে রাজি আছে। উনি এই ব্লকের ভোটার নয়। আজকে বহিরাগতকে বৈষ্ণবনগরের প্রার্থী করেছে। আমরা এই প্রার্থীকে মানব না মানছি না। এখান থেকে অনেকের নাম পাঠানো হয়েছে তাদেরকে না করে টাকার বিনিময়ে এই প্রার্থী করা হয়েছে। অবিলম্বে এই প্রার্থীকে চেঞ্জ করতে হবে না হলে আমরণ অনশন চালিয়ে যাব।'

বিজেপি কর্মী অপূর্ব মণ্ডল বলেন, 'উনি আমাদের ব্লকের নয়। বাইরের ব্লকের। আমরা চাই এটা আমাদের জেতা সিট। বৈষ্ণবনগরে এমন হিন্দু সংগঠন আছে যাতে সবার মন খারাপ হয়ে গিয়েছে। আমাদের ব্লকের অনেকের নাম পাঠানো হয়েছে তাদের মধ্যে একজনকে সিলেক্ট করে পাঠানো হোক। আমরা চাই না বহিরাগত কোনও প্রার্থীকে এখানে দাঁড় করাক। বৈষ্ণনগর আমাদের জেতা সিট। যদি প্রার্থী বদল না হয় তাহলে আমরা বৃহত্তর আন্দোলনে নামবো।'

Advertisement
Read more!
Advertisement
Advertisement