Advertisement

ঠাকুরনগরে অমিত শাহের সভা বাতিল 'গট আপ গেম' ? বিস্ফোরক দাবি তৃণমূলের মমতাবালার

ঠাকুরনগরে স্বরাষ্ট্রমন্ত্রীর সভা বাতিল নিয়ে এবার বিস্ফোরক দাবি করলেন প্রাক্তন TMC সাংসদ মমতাবালা ঠাকুর (Mamatabala Thakur)। দিল্লিতে ইজরায়েলি দূতাবাসে বিস্ফোরণ (Delhi Blast Near Israel Embassy) নিয়ে সন্দেহপ্রকাশ করলেন তিনি। মতুয়া মহাসংঘের নেত্রীর মতে, নাগরিকত্ব দেওয়া নিয়ে প্রতিশ্রুতি পূরণে ব্যর্থ,তাই ঠাকুরনগরে সভা এড়িয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)।

মমতাবালা ঠাকুরমমতাবালা ঠাকুর
দীপক দেবনাথ
  • ঠাকুরনগর,
  • 30 Jan 2021,
  • अपडेटेड 2:45 PM IST
  • ঠাকুরনগরে স্বরাষ্ট্রমন্ত্রীর সভা বাতিল নিয়ে এবার বিস্ফোরক দাবি করলেন প্রাক্তন TMC সাংসদ মমতাবালা ঠাকুর
  • দিল্লিতে ইজরায়েলি দূতাবাসে বিস্ফোরণ (Delhi Blast Near Israel Embassy) নিয়ে সন্দেহপ্রকাশ করলেন তিনি।
  • কী বললেন তৃণমূলের প্রাক্তন সাংসদ ?

ঠাকুরনগরে স্বরাষ্ট্রমন্ত্রীর সভা বাতিল নিয়ে এবার বিস্ফোরক দাবি করলেন প্রাক্তন TMC সাংসদ মমতাবালা ঠাকুর (Mamatabala Thakur)। দিল্লিতে ইজরায়েলি দূতাবাসে বিস্ফোরণ (Delhi Blast Near Israel Embassy) নিয়ে সন্দেহপ্রকাশ করলেন তিনি। মতুয়া মহাসংঘের নেত্রীর মতে, নাগরিকত্ব দেওয়া নিয়ে প্রতিশ্রুতি পূরণে ব্যর্থ,তাই ঠাকুরনগরে সভা এড়িয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)।

শনিবার দুপুরে উত্তর ২৪ পরগনার ঠাকুরনগরের সভা করার কথা ছিল অমিত শাহের। এই সভা থেকে নাগরিকত্ব নিয়ে বার্তা দেওয়ার কথা ছিল স্বরাষ্ট্রমন্ত্রীর। ফলে গতকাল শুক্রবার সকাল থেকেই মতুয়ারা ভিড় জমাতে শুরু করেছিল ঠাকুরবাড়িতে। হেলিপ্যাড সভামঞ্চে তৈরির কাজ শেষ হয়েছিল। সেই সভা বাতিল হওয়া নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী কে নিশানা করেছেন মতুয়া মহাসংঘের নেত্রী তথা বনগাঁ কেন্দ্রের তৃণমূলের প্রাক্তন সাংসদ মমতা বালা ঠাকুর। 

তাঁর অভিযোগ, মতুয়াদের ডেকে এনে অপমান করা হয়েছে। এদিন সকালে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মমতা প্রশ্ন তোলেন " এই ঘটনাটা পুরোটাই মতুয়াদের অপমান করা হয়েছে। গতকাল দিল্লিতে বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলছে। কিন্তু কোথায় বোমা পড়েছে তার কোনও চিহ্ণ টিভিতে দেখা যাচ্ছে না। কালকে বোমা পড়েছে তাহলে আজকে সকালে তিনি কেন আসতে পারবেন না? দিল্লি থেকে যেখানে মাত্র দু'ঘণ্টার পথ ঠাকুরনগর। হাওড়া থেকে যদি প্রতিনিধি দিল্লি থেকে যদি প্রতিনিধিদল হাওড়ায় আসতে পারে তবে এখানে নয় কেন? সেই জায়গায় দাঁড়িয়ে আজকে মতুয়াদের ডেকে এনে অপমান করা হচ্ছে।" গোটা ঘটনার পিছনে 'গট আপ' গেম আছে বলেও অভিযোগ তুলেছেন মমতা বালা ঠাকুর। 
 
তিনি বলেন "নাগরিকত্ব ইস্যুতে কেন্দ্রীয় মন্ত্রীর ঘোষণা দেওয়ার কথা ছিল কিন্তু তাদের আসলে দেওয়ার কিছু নেই, তারা আর কিছু দিতে পারবে না। সেই কারণেই বলেই তারা (বিজেপি) আজ এখানে আসেনি।" মমতা বালার প্রশ্ন " বছর তিনেক আগে জম্মু-কাশ্মীরের পুলওয়ামায় জঙ্গি হামলার পর তারা (বিজেপি) বিভিন্ন জায়গায় অনুষ্ঠান করেছে, সভা সমিতিতে করেছে, তখন সেখানে কোনো বাধা হয়ে দাঁড়ায়নি। অথচ আজকে মতুয়াদের অপমান করা হচ্ছে তার কারণ তাদের দেওয়ার কিছু নেই। মতুয়াদের বারবার করে এভাবে ভুল বোঝানো হচ্ছে এবং তাদেরকে নিয়ে এসে বিজেপি অপমান করছে।" 
 
আগামী আসন্ন বিধানসভা নির্বাচনে নাগরিকত্ব ইস্যু প্রভাব ফেলবে বলেও মনে করেন মমতা ঠাকুর। তিনি বলেন "অনেক মতুয়া ভক্তরা আশা নিয়ে এখানে এসেছিলেন। তাদের আশা ছিল নাগরিকরা তাদের নাগরিকত্ব দেওয়ার কথা ঘোষণা করবেন। কিন্তু অমিত শাহের সভা বাতিল হতে তারা সকলেই ব্যথিত, বঞ্চিত। আগামী নির্বাচনে তারা ভোটবাক্সে এর জবাব দেবে।" 

Advertisement

এদিকে সভা বাতিল হয়ে যাওয়ায় মন ভার মতুয়া ভক্তদের। মতুয়ারা কেউ এসেছেন উত্তরবঙ্গ থেকে আবার কেউ এসেছেন হুগলি থেকে। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে মতুয়ারা ইতিমধ্যেই এসে গেছেন ঠাকুরবাড়িতে। তাদের বক্তব্য, নাগরিকত্ব নিয়ে অমিত শাহের বক্তব্য শোনার জন্যই এসেছিলেন তারা। সভা বাতিল হলেও আবার আসবেন স্বরাষ্ট্রমন্ত্রী। নাগরিকত্ব নিয়ে বলবেন৷ সেই আশা বুকে নিয়েই গাইঘাটার ঠাকুরনগর থেকে বাড়ি ফিরছেন মতুয়া ভক্তরা।

Read more!
Advertisement
Advertisement