
তালিবান আফগানিস্তানে শাসন কায়েম করে নেওয়ার পর থেকেই রাজধানী কাবুল সহ সে দেশের বিভিন্ন জায়গার ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হচ্ছে।
এক ফেসবুক ব্যবহারকারী এবার একটি ভিডিও পোস্ট করে দাবি করেছে, "তালিবানের আতঙ্কে প্লেনের টারবাইন ইঞ্জিনের উপর উঠে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন এক আফগান।"
এই ভিডিওতে একজন ব্যক্তিকে সত্যি সত্যিই মাঝ আকাশে বালিশে মাথা দিয়ে বিমানের ইঞ্জিনের উপর শুয়ে থাকতে দেখা যাচ্ছে।
এই একই দাবি সহ এই ভিডিওটি বিভিন্ন'পোস্টের আর্কাইভ দেখতে পাবেন এখানে।
ইন্ডিয়া টুডের অ্যান্টি-ফেক নিউজ ওয়ার রুম (আফয়া) অনুসন্ধান করে দেখেছে এই পোস্টের দাবি বিভ্রান্তিকর।
তদন্তে নেমে আমরা ভিডিওটিকে কিফ্রেমে ভেঙ্গে নিয়ে রিভার্স সার্চ করে এই ভিডিওটি আমরা পিন্টারেস্ট নামের একটি ওয়েবসাইটে খুঁজে পাই।
এই ভিডিওটির উপর "Huy Qun Hoa" নামের একটি ওয়াটারমার্ক করা রয়েছে।
এটিকে সূত্র ধরে আমরা রিভার্স সার্চ করতেই একটি ফেসবুক প্রোফাইলের খোঁজ পাই। দেখা যাচ্ছে সেই ফেসবুক প্রোফাইলটি একটি ভিয়েতনামি গ্রাফিক্স ডিজাইনারের। তিনি ১৭ই অগাস্ট এই ভিডিওটি তাঁর ফেসবুক প্রোফাইলে আপলোড করেছিলেন।
তাঁর ফেসবুক প্রোফাইল থেকে তাঁর ইউটিউব চ্যানেলে লিঙ্ক আমরা খুঁজে পেয়েছি। সেখানে তিনি ১৭ই ডিসেম্বর ২০২০ তে ফেসবুক পোস্টে ব্যবহৃত ভিডিওটি আপলোড করিছিলেন।
এবার এই ভিয়েতনামি গ্রাফিক্স ডিজাইনারকে নিয়ে কি ওয়ার্ড সার্চ করে দেখা যাচ্ছে তিনি সে দেশের একজন বিখ্যাত গ্রাফিক্স আর্টিস্ট।
একটি ফিলিপিন্স ওয়েবসাইট ২০২০ সালের মার্চ মাসে এই ভিডিওটি নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে জানিয়েছিল, কোভিড লকডাউনের একঘেয়েমি থেকে মুক্তি দিতে বিনোদনের জন্য এই ভিডিওটি তৈরী করেছিলেন তিনি।
সুতরাং, এই ফেসবুক পোস্টের দাবি যে বিভ্রান্তিকর তা বলাইবাহুল্য।
তালিবানের আতঙ্কে প্লেনের টারবাইন ইঞ্জিনের উপর উঠে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন এক আফগান।
ভিডিওটি কোনও বাস্তব ঘটনার ভিডিও নন। গ্রাফিক্স প্রযুক্তির মাধ্যমে এই ভিডিওটি নির্মাণ করেছেন ভিয়েতনামের এক বিখ্যাত গ্রাফিক্স ডিজাইনার।