Advertisement

ফ্যাক্ট চেক: শুধুমাত্র উর্দু, হিন্দি বা ইংরেজি নয়, আসানসোল পুরসভাতে বাংলা সাইনবোর্ডও রয়েছে

দাবি, গুজরাট হতে দিতে না চাইলেও বাংলাকে পাকিস্তান বানাতে চান মমতা ব্যানার্জি

আসানসোল পুরসভার সাইবোর্ডে বাংলা লেখা নেই কেন?   আসানসোল পুরসভার সাইবোর্ডে বাংলা লেখা নেই কেন?
অর্পিত বসু
  • কলকাতা,
  • 20 Aug 2022,
  • अपडेटेड 6:59 PM IST

এবার আসানসোল পুরসভার সাইনবোর্ড নিয়ে একটি পোস্ট ভাইরাল হলো সোশ্যাল মিডিয়াতে। 

এক ফেসবুক ব্যবহারকারী পুরসভার সাইনবোর্ডের ছবি পোস্ট করে লিখেছেন, "হিন্দু, উর্দু, ইংরেজি রয়েছে। কিন্তু বাংলা ভাষাতে লেখা নেই। বাংলাকে গুজরাট হতে দেব না। কিন্তু পাকিস্তান হলে ক্ষতি নেই।"

ইন্ডিয়া টুডের অ্যান্টি-ফেক নিউজ ওয়ার রুম (আফয়া) অনুসন্ধান করে দেখেছে এই পোস্টের দাবি বিভ্রান্তিকর। আসানসোল পুরসভাতে দুটি সাইনবোর্ড রয়েছে। একটি ভাইরাল পোস্টে ব্যবহৃত হয়েছে। অন্যটি এই সাইনবোর্ডের উপরের লাগানো রয়েছে। সেটি, সাইজে বড় এবং বাংলাতে লেখা।

তদন্তে নেমে আমরা প্রথমে ইন্টারনেটে পুরসভার ছবি খুঁজে দেখি।  

দেখা যাচ্ছে আসানসোল সম্পর্কিত একটি ওয়েবসাইটের পুরসভা সংক্রান্ত পেজে পুরসভার সাইনবোর্ডের একটি ছবি রয়েছে। 

এবার আমরা ছবিটিকে ক্রপ করে রিভার্স সার্চ করতেই আনন্দবাজার পত্রিকার একটি প্রতিবেদনে আসানসোল পুরসভার আরও একটি ছবি খুঁজে পাই। 

এই ছবি থেকে পরিষ্কার যে পুরসভার সামনের দেওয়ালে দুটি সাইনবোর্ড রয়েছে। একটি বড়, অন্যটি অপেক্ষাকৃত ছোট। নিচের ছোট সাইনবোর্ডের ছবি এই পোস্টে ব্যবহৃত হয়েছে। কিন্তু উপরের সাইনবোর্ডের ছবিটি ব্যবহার করা হয়নি। এই সাইনবোর্ডটি বাংলাতে লেখা।
যদিও ছবিটি ক্রপ করা। কিন্তু এই ছবিটি ভাইরাল পোষ্টে ব্যবহৃত ছবিটির ঠিক উপরে বাংলায় লেখা আরও একটি সাইন বোর্ড দেখতে পাওয়া যাচ্ছে। 

সুতরাং, এই পোস্টের দাবি বিভ্রান্তিকর। আসানসোল পুরসভাতে দুটি সাইনবোর্ড রয়েছে। একটি ভাইরাল পোস্টে ব্যবহৃত হয়েছে। অন্যটি এই সাইনবোর্ডের উপরের লাগানো রয়েছে। সেটি, সাইজে বড় এবং বাংলাতে লেখা।

Fact Check

Claim

হিন্দু, উর্দু, ইংরেজি রয়েছে। কিন্তু বাংলা ভাষাতে লেখা নেই। বাংলাকে গুজরাট হতে দেব না। কিন্তু পাকিস্তান হলে ক্ষতি নেই।

Conclusion

আসানসোল পুরসভাতে দুটি সাইনবোর্ড রয়েছে। একটি ভাইরাল পোস্টে ব্যবহৃত হয়েছে। অন্যটি এই সাইনবোর্ডের উপরের লাগানো রয়েছে। সেটি, সাইজে বড় এবং বাংলাতে লেখা।

ঝুট বোলে কাউয়া কাটে

যত বেশি কাক তত বেশি মিথ্যে

  1. কাক: অর্ধসত্য
  2. একাধিক কাক: বেশির ভাগ মিথ্যে
  3. অনেক কাক: সম্পূর্ণ মিথ্যে
Do you think a messenge is a fake ?
To know the truth, send that to our Number73 7000 7000 you can email on factcheck@intoday.com
Read more!
Advertisement
Advertisement