Advertisement

কোভিড মৃত্যদেহ নিয়ে বিভ্রান্তিকর দাবি সহ ভিডিও শেয়ার হল সোশ্যাল মিডিয়াতে

উত্তরপ্রদেশের বেনারসের ঘটনাকে গুজরাটের বলে দাবি করা হল

CovidCovid
অর্পিত বসু
  • কোলকাতা,
  • 25 Apr 2021,
  • अपडेटेड 8:57 PM IST

কোভিড প্রকোপ যতই বাড়ছে ততই সোশ্যাল মিডিয়া জুড়ে এই রোগকে ঘিরে বিভিন্ন ধরণের দাবির সংখ্যা বৃদ্ধি পাচ্ছে।

'জাস আহান' নামের এক ফেসবুক ব্যবহারকারী সম্প্রতি একটি ভিডিও পোস্ট করে দাবি করেছে, "আমার কিছু বলার নেই । আজ অটো করে লাশ নিয়ে যাওয়া হচ্ছে।যেখান থেকে গুজরাটের এমপিরা জাহাজ ওরান।" এই ভিডিওটিতে একটি অটোকে রাস্তায় চলতে দেখতে পাওয়া যাচ্ছে যার ছাদে একটি মৃত্যদেহ বাঁধা রয়েছে।"

Advertisement

এখানে পোস্টটির আর্কাইভ দেখতে পাবেন।

ইন্ডিয়া টুডের অ্যান্টি-ফেক নিউজ ওয়ার রুম (আফয়া) অনুসন্ধান করে দেখেছে এই পোস্টের দাবি বিভ্রান্তিকর। কারণ, ভিডিওটির সঙ্গে যে দাবি করা হয়েছে তা আংশিক সত্য।

তদন্তে নেমে আমরা ইনভিড টুলে সার্চ করে মূল ভিডিওটি খুঁজে পাই। ভিডিওটি জি টিভি চ্যানেলের ওয়েবসাইটে ২১শে এপ্রিল পোস্ট করা হয়েছিল।  ভিডিওটির ক্যাপশনে বলা হয়েছে, এটি বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় হাসপাতালে মৃত্য একটি ব্যক্তির দেহ।

এর পর, এই ভিডিওর ক্যাপশনটিকে সূত্র ধরে আমরা কী ওয়ার্ড সার্চ করে বিষয়টি নিয়ে আরও একটু তদন্ত করে দেখি।  নামের একটি টুইটার হ্যান্ডেলে এই ভিডিওটি টুইট করা হয়েছিল। সেখানেও দাবি করা হচ্ছে যে মৃত্যদেহটি বিএইচইউ- স্যার সুন্দর লাল হাসপাতাল থেকে শ্মশানঘাটে নিয়ে যাওয়ার সময়ে ভিডিওটি করা হয়েছে।

গুজরাটে কোভিড পরিস্থিতি ভালো বা উত্তরপ্রদেশে খারাপ আমরা এই তর্কে যাচ্ছি না। প্রতিটি রাজ্যেই কোভিড পরিস্থিতি বেশ খারাপ। এই রোগে মৃত্যের সংখ্যা বৃদ্ধি পাওয়ার পাশাপাশি মৃত্যদেহ সৎকার নিয়ে নানারকম জটিলতার সৃষ্টি হচ্ছে।                                                         

Advertisement

বেনারসের আরও একটি ছবিও বেশ ভাইরাল হয়েছিল। সেই ছবিতে একটি মা-কে ছেলের মৃত্যদেহ নিয়ে একটি -রিক্সায় ঘুরতে দেখা যাচ্ছে।

খবরের প্রকাশ, ছেলে ভিনীত সিং-কে সঙ্গে করে তাঁর মা চন্দ্রকলা জৈনপুর থেকে বেনারসে এসেছিলেন। ছেলে কিডনির অসুখে ভুগছিলেন। কিন্তু শেষ পর্যন্ত কোনও হাসপাতালে ভর্তি করতে পারেননি তাঁর ছেলেকে। পথের মধ্যেই বিনা চিকিৎসায় মৃত্যু হয়েছিল ভিনীতের। কেউ সাহায্য না করলেও এই রিক্সা চালক শেষ কিন্ত একেবারে ভিনীতের সৎকারের শেষ লগ্ন অবধি চন্দ্রকলার পাশেই ছিলেন।

যাই হোক, এর থেকে একটা বিষয়ে কিন্তু পরিষ্কার।  ফেসবুকের এই পোস্টের দাবি বিভ্রান্তিকর। কারণ ভিডিওটি গুজরাটের নয়, উত্তরপ্রদেশের বেনারসের।

Advertisement

Fact Check

Claim

ভিডিও পোস্ট করে দাবি করা হচ্ছে "আমার কিছু বলার নেই । আজ অটো করে লাশ নিয়ে যাওয়া হচ্ছে।যেখান থেকে গুজরাটের এমপিরা জাহাজ ওরান।"

Conclusion

ভিডিওটির সঙ্গে গুজরাটের কোনও সম্পর্ক নেই। ভিডিওটি উত্তরপ্রদেশের বেনারসের। বিএইচইউ-র স্যার সুন্দর লাল হাসপাতাল থেকে মৃত্যদেহটিকে শ্মশানঘাটে নিয়ে যাওয়ার সময়ে ভিডিওটি করা হয়েছে।

ঝুট বোলে কাউয়া কাটে

যত বেশি কাক তত বেশি মিথ্যে

  1. কাক: অর্ধসত্য
  2. একাধিক কাক: বেশির ভাগ মিথ্যে
  3. অনেক কাক: সম্পূর্ণ মিথ্যে
Do you think a messenge is a fake ?
To know the truth, send that to our Number73 7000 7000 you can email on factcheck@intoday.com
Read more!
Advertisement
Advertisement