
দেশের অন্যতম জনপ্রিয় সংগীত রিয়্যালিটি শো ইন্ডিয়ান আইডল। যে মঞ্চ দেশকে দিয়েছে বহু আজকের খ্যাতনামা শিল্পী। বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ঘুরছে ওই শোয়েরই একটি ভিডিয়ো। যেখানে 'ইন্ডিয়ান আইডল' শোয়ের মঞ্চে একজন কিশোরকে 'Heer Ranjha' ছবিতে মহম্মদ রফির বিখ্যাত গান 'ইয়ে দুনিয়া ইয়ে মেহফিল' গাইতে দেখা যাচ্ছে। হুবহু মহম্মদ রফিরই কণ্ঠে। কিশোরের গান শুনে মুগ্ধ বিচারকের আসনে বসে থাকা সংগীত পরিচালক বিশাল দাদলানি ও হিমেশ রেশমিয়া এবং সংগীত শিল্পী নেহা কক্কর।
কিশোরের গান একই ভাবে মুগ্ধ করেছে সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদেরও। ভিডিয়োটি শেয়ার করে অনেকে লিখেছেন, "আমি Indian idol খুব একটা দেখি না কবে এই program টা হয়েছে জানিনা তবে রফি সাহেবের সঙ্গে এমন অদ্ভুত মিল আর কারো গলায় পাইনি দারুণ দুর্ধর্ষ।" (পোস্টের বানান অপরিবর্তিত)
একই ভিডিয়ো শেয়ার করে আরও একজন লিখেছেন, "মহ: রফি সাহেব কি পূন:জন্ম নিয়েছেন? অবিকল সেই গায়কী কন্ঠ সুর এই ছোট ইন্ডিয়ান আইডল এর মধ্যে , শুনুন গানটা ।" (পোস্টের বানান অপরিবর্তিত)
কিন্তু ইন্ডিয়া টুডে ফ্য়াক্ট চেক টিম তদন্ত করে দেখেছে যে, ভিডিয়োটি সম্পাদিত বা এডিটেড। যে কিশোরকে মহম্মদ রফির কণ্ঠে গান করতে দেখা যাচ্ছে, সে একজন ইউটিউবার। বাস্তবে সে গান গাইছে না, কেবল মহম্মদ রফির গানে ঠোঁট মেলাচ্ছেন এবং অঙ্গভঙ্গি করছে।
কীভাবে এগলো অনুসন্ধান?
ভাইরাল ভিডিয়োটির কিফ্রেমের রিভার্স ইমেজ সার্চ করলে দেখা যায়, ভিডিয়োতে যে কিশোরকে দেখা যাচ্ছে তাঁর নাম মহম্মদ সানু। তার একটা নিজস্ব ইউটিউব চ্যানেল রয়েছে, যেখানে একই ধরনের বহু ভিডিয়ো সটস রয়েছে।
আরও সার্চ করলে দেখা যায়, ভাইরাল ভিডিয়োটি দুসপ্তাহ আগে Busy Comedy Ltd নামের আরও একটি ইউটিউব চ্যানেলে আপলোড করা হয়েছিল। ওই চ্যানেলে একই কিশোরকে একই ধরনের বিভিন্ন ভিডিয়োতে দেখা গিয়েছে।
এরপর ইউটিউবে সোনি টিভির অফিসিয়াল চ্যানেল সার্চ করলে আসল পর্বটি আমরা খুঁজে পাই। দেখা যায়, গত ৫ জানুয়ারি ইন্ডিয়ান আইডল সিজন ১৩-এর আসল পর্বটি আপলোড করা হয়েছিল। যেখানে শোয়ের তিন বিচারক বিশাল দাদলানি, হিমেশ রেশমিয়া এবং নেহা কক্করকে একই পোশাক পরে, একই ধরনের রিয়্যাকশন দিতে যাচ্ছে। কিন্তু তখন স্টেজে গান করছিল অন্য একটি কিশোর।
ভাইরাল ভিডিয়োটি সম্পর্কে আরও তথ্য পেতে ইন্ডিয়া টুডের তরফে মহম্মদ সানুর ও ইউটিউব চ্যানেলটির সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তাদের উত্তর পেলে তা প্রতিবেদনে আপডেট করা হবে।
তবে তথ্য-প্রমাণ থেকে এটা স্পষ্ট যে, ভাইরাল ভিডিয়োটি সম্পাদিত বা এডিটেড। যে কিশোরকে মহম্মদ রফির কণ্ঠে গান করতে দেখা যাচ্ছে, সে একজন ইউটিউবার। বাস্তবে সে গান গাইছে না, কেবল মহম্মদ রফির গানে ঠোঁট মেলাচ্ছেন এবং অঙ্গভঙ্গি করছে।
Indian Idol-এর মঞ্চে হুবহু মহম্মদ রফির গলায় গান করে সকলে মুদ্ধ করল কিশোর।
ভাইরাল ভিডিয়োটি সম্পাদিত বা এডিটেড। যে কিশোরকে মহম্মদ রফির কণ্ঠে গান করতে দেখা যাচ্ছে, সে একজন ইউটিউবার। বাস্তবে সে গান গাইছে না, কেবল মহম্মদ রফির গানে ঠোঁট মেলাচ্ছেন এবং অঙ্গভঙ্গি করছে।