
সোশ্যাল মিডিয়ায় উঠে এসেছে এক ভিডিও যেখানে বলা হচ্ছে যে এটা নরওয়ের দমকলবাহিনীর আধুনিক প্রযুক্তির এক উদাহরণ। এক ফেসবুক ব্যবহারকারী এই ভিডিওটি পোস্ট করেছেন এবং ভিডিওটিতে ইংরেজিতে লেখা আছে,"নরওয়ের দুর্ধর্ষ ফায়ার ব্রিগেড"।
পোস্টের আর্কাইভ আপনারা দেখতে পাবেন এখানে ও এখানে।
ইন্ডিয়া টুডের অ্যান্টি-ফেক নিউজ ওয়ার রুম (আফয়া) অনুসন্ধান করে দেখেছে এই পোস্টের দাবি বিভ্রান্তিকর। আমরা এই ভিডিওটি কী-ফ্রেমে ভাগ করার পর তার অংশগুলিকে রিভার্স সার্চ করি। এই পদ্ধতি ব্যবহার করে আমরা একটি
ইউটিউব ভিডিও খুঁজে পেয়েছি যার ক্যাপশনে লেখা আছে যে এই ভিডিওটি ভবিষ্যতের দমকলের প্রযুক্তির এক অ্যানিমেশন। আমরা এখান থেকে এটাও জানতে পেরেছি যে রাশিয়ার এক স্বনামধন্য ইঞ্জিনিয়ার দাহির সেমেনভ এই ভিডিওটি বানিয়েছেন।
আমরা তাঁর ইউটিউব চ্যানেলও খুঁজে পেয়েছি যেখানে এই ভিডিওটি উপস্থিত আছে। দাহির সেমেনভ এরম অসংখ্য ভিডিও তৈরী করেছেন যেটা ভবিষ্যতে কি প্রযুক্তি ব্যবহার হতে পারে, তার একটা অনুমান।
এই ভিডিওটির উল্লেখ আমরা "দ্য ভার্জ" নামক অনলাইন মিডিয়া ওয়েবসাইটের এক রিপোর্টেও খুঁজে পেয়েছি। এখানেও বলা হচ্ছে যে এটা একটা অ্যানিমেশন ভিডিও এবং এখানে যে বাহন দেখানো হয়েছে সেটা একটা "জাইরোস্কোপিক" গাড়ি।
এসব থেকে বোঝা যাচ্ছে যে এটা নরওয়ের দমকলবাহিনীর ভিডিও নয়, পোস্টের এই দাবি বিভ্রান্তিকর।
এই ভিডিওটি নরওয়ের দমকলবাহিনীর ব্যবহৃত প্রযুক্তির।
এটা একটা অ্যানিমেশন ভিডিও মাত্র এবং এর সাথে নরওয়ের দমকলবাহিনীর কোনো যোগ নেই।