Advertisement

ফ্যাক্ট চেক: না, এই রোবট বাহরিনের রাজার বডিগার্ড নয়

২০১৯ এর প্রদর্শনীতে দেখতে পাওয়া এক রোবটের ভিডিও নিয়ে ছড়ালো বিভ্রান্তিকর দাবি

রোবটটি কি বাহরিনের রাজার নিরাপত্তারক্ষী?রোবটটি কি বাহরিনের রাজার নিরাপত্তারক্ষী?
শ্রেয় ব্যানার্জী
  • কলকাতা,
  • 25 Aug 2021,
  • अपडेटेड 11:55 AM IST

সোশ্যাল মিডিয়ায় সামনে এলো এক রোবটের ভিডিও এবং দাবি করা হচ্ছে যে এই রোবটটি বাহরিনের রাজার বডিগার্ড। ওয়াহিদ রেহমান পিতাফি  নামক ফেসবুক ব্যবহারকারী এই পোস্টটি করেছেন ফেসবুকে।  



এই পোস্টটির আর্কাইভ আপনারা এখানে দেখতে পাবেন।

 ইন্ডিয়া টুডের অ্যান্টি-ফেক নিউজ ওয়ার রুম (আফয়া) অনুসন্ধান করে দেখেছে এই পোস্টের দাবি বিভ্রান্তিকর।

তদন্তে নেমে আমরা ভিডিওটিকে ইনভিড টুলের সাহায্যে কিফ্রেমে ভেঙে নিয়ে রিভার্স সার্চ করে আমরা প্রথমত গালফ নিউস সংবাদমাধ্যমের এক রিপোর্ট খুঁজে পাই। এই রিপোর্ট থেকে জানা যাচ্ছে যে এই হচ্ছে সেই রোবটটি যাকে ফেসবুকের পোস্টে দেখা গেছে। রোবটটির নাম হলো টাইটান এবং ২০১৯ সালের একটি দুবাইয়ের প্রযুক্তি-সংক্রান্ত অনুষ্ঠানে প্রদর্শনী হিসেবে তাকে ব্যবহার করা হয়েছিল। আমরা এই রোবটটির নিজেস্ব ওয়েবসাইটেও  খুঁজে পাই যেখান থেকে জানা যাচ্ছে যে এই রোবটটি সারা বিশ্বে টুর করে বিভিন্ন অনুষ্ঠানে।

খালিজ টাইমস সংবাদমাধ্যমের এক রিপোর্ট বলা হচ্ছে যে ২০১৯ সালের আইডেক্স প্রদর্শনীর সময় এই রোবটটিকে প্রথম দেখানো হয় মানুষকে এবং এই ৮ ফুটের রোবট রাতারাতি সোশ্যাল মিডিয়ায় সেই সময় ভাইরাল হয়ে ওঠে। বলা হচ্ছে যে সে নিজের পরিচয় প্রায় যে কোনো ভাষায় দিতে পারে এবং তার প্রোগ্রামিং এমন ভাবে করা হয়েছে যে সে গান গাইতে বা সিনেমার লাইনও বলতে পারে। কিন্তু এখানে কোনো জায়গা তে বাহরিনের রাজার বডিগার্ড হওয়ার সম্বন্ধে কিছু উল্লেখ নেই।  

এছাড়া আমরা এই বিষয় দ্য কুইন্টের এক ফ্যাক্ট চেক রিপোর্ট খুঁজে পেয়েছি এবং এখানেও এই দাবিকে বিভ্রান্তিকর বলা হয়েছে। বুমেরও এক ফ্যাক্ট চেক রিপোর্টেও তাই বলা হয়েছে।

এসব থেকে বোঝা যাচ্ছে পোস্টে যে দাবি করা হয়েছে সেটা বিভ্রান্তিকর।  

Fact Check

Claim

ভিডিও তে যে রোবটটি দেখা যাচ্ছে সেটা বাহরিনের রাজার বডিগার্ড।

Conclusion

এই ভিডিও ২০১৯'এর এক প্রদর্শনীর এবং রোবটটি, যার নাম রাখা হয়েছে টাইটান, সে বাহরিনের রাজার বডিগার্ড নয়।

ঝুট বোলে কাউয়া কাটে

যত বেশি কাক তত বেশি মিথ্যে

  1. কাক: অর্ধসত্য
  2. একাধিক কাক: বেশির ভাগ মিথ্যে
  3. অনেক কাক: সম্পূর্ণ মিথ্যে
Do you think a messenge is a fake ?
To know the truth, send that to our Number73 7000 7000 you can email on factcheck@intoday.com
Read more!
Advertisement
Advertisement